মাইলফলক স্পর্শের দিনে মুখ্যমন্ত্রী এই উদ্যোগের সঙ্গে যুক্ত ডাক্তার, নার্স, প্যারামেডিক্যাল কর্মী এবং অন্য সংশ্লিষ্ট সকলকে অভিনন্দন জানিয়েছেন।
.jpeg.webp)
মমতা বন্দ্যোপাধ্যায়।
শেষ আপডেট: 1 July 2025 18:49
দ্য ওয়াল ব্যুরো: রাজ্যের স্বাস্থ্য পরিষেবার (Health services) ক্ষেত্রে নয়া নজির। পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য বিভাগের উদ্যোগে শুরু হওয়া টেলি-মেডিসিন (Tele-Consultations) পরিষেবা ‘স্বাস্থ্যইঙ্গিত’ (SwasthyaIngit) এবার ছুঁল ৬ কোটি টেলি-কনসালটেশনের মাইলফলক। ২০২১ সালের অগস্টে শুরু হওয়া এই প্রকল্প আজ রাজ্যের স্বাস্থ্যসেবার এক বড় হাতিয়ার হয়ে উঠেছে।
মঙ্গলবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) এক টুইটে এই সাফল্যের কথা জানান। তিনি লেখেন, “গর্বের সঙ্গে জানাচ্ছি, আমাদের স্বাস্থ্য দফতরের উদ্যোগে শুরু হওয়া ‘স্বাস্থ্যইঙ্গিত’ প্রকল্প ৬ কোটি টেলি-কনসালটেশনের মাইলফলক ছুঁয়েছে। ১০ হাজারেরও বেশি ‘সুস্বাস্থ্য কেন্দ্র’-এ এই পরিষেবা উপলব্ধ।”
গ্রামীণ এবং প্রত্যন্ত এলাকায় স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দিতে এই প্রকল্প অত্যন্ত কার্যকর প্রমাণিত হয়েছে। এমনকি নিউরোলজি, নেফ্রোলজি, কার্ডিওলজি, অনকোলজি এবং পেডিয়াট্রিক্সের মতো বিশেষজ্ঞ পরিষেবাও এখন এই প্রকল্পের মাধ্যমে সেইসব এলাকায় পৌঁছে দেওয়া সম্ভব হচ্ছে।
Proud to share that 'SwasthyaIngit', a unique telemedicine initiative of our Health Department, GoWB has achieved yet another milestone by providing 6 crore tele consultations since its start in August 2021.
Today, this service is available at more than 10,000 SuSwasthya Kendra…— Mamata Banerjee (@MamataOfficial) July 1, 2025
মাইলফলক স্পর্শের দিনে মুখ্যমন্ত্রী এই উদ্যোগের সঙ্গে যুক্ত ডাক্তার, নার্স, প্যারামেডিক্যাল কর্মী এবং অন্য সংশ্লিষ্ট সকলকে অভিনন্দন জানিয়েছেন। তিনি লেখেন, “এই সাফল্যের জন্য স্বাস্থ্যইঙ্গিত প্রকল্পের সঙ্গে যুক্ত প্রত্যেকের প্রতি কৃতজ্ঞ। এটি সম্ভব হয়েছে তাঁদের নিরলস পরিশ্রমের জন্য।”
জনস্বাস্থ্য ক্ষেত্রে এই উদ্যোগ রাজ্যবাসীর কাছে স্বস্তির বার্তা নিয়ে এসেছে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।