Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতারনববর্ষে বাঙালিয়ানার ষোলো আনা স্বাদ! ঢাকাই কালো ভুনা থেকে আম পেঁয়াজির যুগলবন্দি, মিলবে এই রেস্তরাঁয়‘কোভিড ভ্যাকসিনই হার্ট অ্যাটাকের কারণ!’ শেন ওয়ার্নের মৃত্যু নিয়ে ছেলের মন্তব্যে নতুন বিতর্ক এবার রক্তদান শিবিরেও কমিশনের ‘নজরদারি’! রক্তের আকাল হলে কী হবে রোগীদের? প্রশ্ন তুললেন কুণালমারাঠি না জানলে বাতিল হবে অটো-ট্যাক্সির লাইসেন্স! ১ মে থেকে কড়া নিয়ম মহারাষ্ট্রেআশা ভোঁসলেকে শ্রদ্ধা জানাতে স্থগিত কনসার্ট, গায়িকার নামে হাসপাতাল গড়ার উদ্যোগউৎসবের ভিড়ে হারানো প্রেম, ট্রেলারেই মন কাড়ছে ‘উৎসবের রাত্রি’‘বাংলাকে না ভেঙেই গোর্খা সমস্যার সমাধান’, পাহাড় ও সমতলের মন জিততে উন্নয়নের ডালি শাহের

৫৭ কিশোরী করোনা আক্রান্ত কানপুরের সরকারি হোমে, পাঁচ জন অন্তঃসত্ত্বা

দ্য ওয়াল ব্যুরো: উত্তরপ্রদেশের কানপুরের একটি সরকারি হোমে ৫৭ জন কিশোরীর শরীরে মিলল করোনাভাইরাসের সংক্রমণে। তাদের মধ্যে পাঁচ কিশোরী অন্তঃসত্ত্বা বলে জানা গিয়েছে। উত্তরপ্রদেশ সরকার পরিচালিত ওই হোমে এক সপ্তাহে ৫৭ জনের শরীরে করোনা সংক্রমণ মিলেছে

৫৭ কিশোরী করোনা আক্রান্ত কানপুরের সরকারি হোমে, পাঁচ জন অন্তঃসত্ত্বা

শেষ আপডেট: 22 June 2020 01:30

দ্য ওয়াল ব্যুরো: উত্তরপ্রদেশের কানপুরের একটি সরকারি হোমে ৫৭ জন কিশোরীর শরীরে মিলল করোনাভাইরাসের সংক্রমণে। তাদের মধ্যে পাঁচ কিশোরী অন্তঃসত্ত্বা বলে জানা গিয়েছে। উত্তরপ্রদেশ সরকার পরিচালিত ওই হোমে এক সপ্তাহে ৫৭ জনের শরীরে করোনা সংক্রমণ মিলেছে। সংবাদসংস্থা এএনআই জানাচ্ছে, আক্রান্ত ৫৭ জনকেই হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে ওই হোমের কোনও কর্মীর শরীরে এখনও সংক্রমণের হদিশ মেলেনি। হোমটিকে স্যানিটাইজ করার পর সিল করে দিয়েছে প্রশাসন। হোমের অন্যান্য আবাসিক ও কর্মীদের সেখানেই কোয়ারেন্টাইন করা হয়েছে। রবিবার সকালে স্থানীয় সংবাদমাধ্যমে প্রথমে চাউর হয়, ওই হোমের আবাসিক করোনা আক্রান্ত দুই কিশোরী অন্তঃসত্ত্বা। সরকারি হোমে কিশোরীদের নিরাপত্তা নিয়ে বড়সড় প্রশ্ন উঠে যায় তারপর রাতে কানপুরের জেলাশাসক সাংবাদিক বৈঠক করে গোটা ঘটনার ব্যাখ্যা দেন। তিনি জানিয়েছেন, দু'জন নয়। পাঁচ জন কিশোরী অন্তঃসত্ত্বা। তবে ডিসেম্বর মাসে তারা যখন হোমে এসেছিল তখনই অন্তঃসত্ত্বা ছিল বলে জানিয়েছেন কানপুরের ডিএম। অন্তঃসত্ত্বা পাঁচ কিশোরীকে পাঁচটি জেলা থেকে পৃথক পৃথক সংস্থা হোমে পাঠিয়েছিল বলে জানিয়েছে কানপুর জেলা প্রশাসন। তারা কী ভাবে অন্তঃসত্ত্বা হল সে ব্যাপারে তদন্তের জন্য ইতিমধ্যেই পুলিশ পকসো আইনে মামলা রুজু করেছে পুলিশ। উত্তরপ্রদেশের মহিলা কমিশনের চেয়ারপার্সন পুনম কাপুর বলেছেন, সম্প্রতি হোমের এক কর্মী হাসপাতালে গিয়েছিলেন। সম্ভবত তাঁর মৃদু সংক্রমণ থেকেই বাকিরা সংক্রামিত হয়েছে। উত্তরপ্রদেশে যে যে জায়গায় করোনা সংক্রমণ ব্যাপক তার মধ্যে দ্বিতীয় স্থানে রয়েছে কানপুর। প্রথমে রয়েছে নয়ডা। রবিবার রাতের হিসেব অনুযায়ী নয়ডায় করোনা আক্রান্তের সংখ্যা ৫৭৭। আর কানপুরে ৪০০। উত্তরপ্রদেশে মোট আক্রান্তের সংখ্যা ১৭ হাজার পেরিয়ে গিয়েছে। এই মুহূর্তে কোভিড -১৯ সক্রিয় রয়েছে প্রায় ছ'হাজার জনের শরীরে। মৃত্যু হয়েছে ৫০৭ জনের। সারা দেশে করোনা আক্রান্তের সংখ্যা চার লক্ষ পেরিয়ে গিয়েছে। রবিবার সকালের বুলেটিনে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক জানায় ২৪ ঘণ্টায় দেশে ১৫ হাজার ৪১৩ জনের শরীরে করোনা সংক্রমণ ধরা পড়েছিল। সারা দেশে কোভিডের কারণে মৃত্যু হয়েছে ১৩ হাজারের বেশি মানুষের। তবে সুস্থও হচ্ছেন অনেকে।

```