
শেষ আপডেট: 30 March 2023 18:36
দ্য ওয়াল ব্যুরো: মানুষের জীবনে হোয়াটসঅ্যাপ (WhatsApp) এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে। ম্যাসেজিং এই অ্যাপটি শুধু যে বন্ধুবান্ধব বা পরিজনদের সঙ্গে গল্পগুজব করার জন্য, তা নয়। কর্মক্ষেত্রে এই অ্যাপের ব্যবহার আবশ্যক হয়েছে। কিছু কাজ এমন আছে, যার বেশিরভাগটাই হোয়াটসঅ্যাপ নির্ভর। এদিকে হোয়াটসঅ্যাপ যত জনপ্রিয় হচ্ছে, কোম্পানি ততই ব্যবহারকারীদের কাছে অ্যাপটি আকর্ষণীয় করে তোলার চেষ্টা করছে।
প্রতিনিয়ত কোনও না কোনও নতুন ফিচার (New Feature) আনছে মেটা অধীনস্থ এই ম্যাসেজিং অ্যাপটি। যেসব প্রতিকূলতা এখনও এই অ্যাপে আছে, তা সমাধানের জন্য কাজ করে চলেছে হোয়াটসঅ্যাপের টেকনিক্যাল টিম। ২০২৩ সালে ইতিমধ্যেই বেশকিছু নতুন ফিচার এনে তাক লাগিয়ে দিয়েছে হোয়াটসঅ্যাপ। কিন্তু তালিকা এখানেই শেষ নয়।
জেনে নেওয়া যাক এমন ৫টি ফিচার সম্পর্কে যা ২০২৩ সালের মধ্যেই আসছে আপনার হোয়াটসঅ্যাপে
মেসেজ সম্পাদনা (Edit Message)
মেসেজ পাঠাতে গিয়ে টাইপিং মিসটেক বা মেসেজে কিছু লেখা পাঠিয়ে ফেলেন অনেকেই। তাড়াহুড়োতে হামেশাই এমন ভুল করে থাকেন ব্যবহারকারীরা। সেক্ষেত্রে এখন ব্যবহারকারীদের কাছে সেই মেসেজ ডিলিট করে দেওয়া ছাড়া অন্য কোনও উপায় থাকে না। তবে এবার ডিলিট না করেও এই সমস্যার সমাধান করতে পারবেন ব্যাবহারকারীরা।
হোয়াটসঅ্যাপ আনতে চলেছে 'এডিট মেসেজ' ফিচার। মেসেজ পাঠানোর পরও আপনি সেই মেসেজ সম্পাদনা না এডিট করতে পারবেন। আপনাকে আর পাঠানো মেসেজ ডিলিট করে নতুনভাবে লেখা বা ভুল সংশোধনের জন্য একাধিক মেসেজ পাঠানোর ঝক্কি সামলাতে হবে না। তবে হ্যাঁ, আপনি আপনার মেসেজ পাঠানোর পর ১৫ সেকেন্ড সময় পাবেন সেই ভুল শুধরে নেওয়ার জন্য
ডিসঅ্যাপিয়ারিং মেসেজ ডিউরেশনের স্লট বাড়তে চলেছে (15 additional durations for disappearing messages)।
ডিসঅ্যাপিয়ারিং মেসেজ হল এমন ফিচার যার সাহায্যে মেসেজ পাঠানো হলে তা নির্দিষ্ট সময়ের পর ডিলিট হয়ে যায় প্রেরক ও গ্রাহক উভয়ের চ্যাট থেকেই। বর্তমানে আপনি তিনটি সময় সেট করতে পারেন। সেই সময়ের পরে মেসেজ ডিলিট হয়ে যাবে।
তবে হোয়াটসঅ্যাপ এখন এই সময়ের সংখ্যা আরও বাড়ানোর কাজ করছে। জানা যাচ্ছে আরও ১৫টি অতিরিক্ত সময়ের স্লট যুক্ত হতে চলেছে এই ফিচারের সঙ্গে। এক বছর, ১৮০ দিন, ৬০ দিন, ৩০ দিন, ২১ দিন, ১৪ দিন, ৬ দিন, ৫ দিন, ৪ দিন, ৩ দিন, ২ দিন, ১২ ঘণ্টা, ৬ ঘণ্টা, ৩ ঘণ্টা এবং ১ ঘণ্টা। যা ডিসঅ্যাপিয়ারিং মেসেজ নিয়ন্ত্রণ করতে ব্যবহারকারীকে আরও বেশি সাহায্য করবে।
মেসেজ পিন করার সুবিধা (Pinning messages within chats and groups)
আপনার কোনও বন্ধুর বা পরিবারের বা অফিস সংক্রান্ত কোনও মেসেজ গুরুত্বপূর্ণ হয়ে থাকে তবে সেই মেসেজ যেন ভিড়ের মাঝে হারিয়ে না যায়, সেই সুবিধাই আনতে চলেছে হোয়াটসঅ্যাপ। এতদিন আপনি কোনও গুরত্বপূর্ণ কন্ট্যাক্ট বা গ্রুপকে 'পিন' করে রাখতে পারতেন। কোনও কন্ট্যাক্ট বা গ্রুপ পিন করলে তা সর্বদাই আপনার হোয়াটসঅ্যাপ চ্যাটের ওপরের দিকে থাকে। সেই সুবিধাই মিলবে এবার যে কোনও মেসেজের ক্ষেত্রে!
জানা গেছে, হোয়াটসঅ্যাপ ইতিমধ্যেই এই নতুন ফিচার নিয়ে কাজ করা শুরু করেছে। এই ফিচারের ফলে আপনি যেকোনও কন্ট্যাক্ট বা গ্রুপে কোনও প্রয়োজনীয় মেসেজ পিন করতে পারবেন। সেই মেসেজ আপনার ওই কন্ট্যাক্ট বা গ্রুপের ওপরের দিকে থেকে যাবে।
ভিউ ওয়ান্স অডিও (View once Audio)
মেসেজের ক্ষেত্রে এতদিন 'ডিসঅ্যাপিয়ারিং' বা একবার দেখার পর ডিলিট হয়ে যাওয়া ফিচারটি ছিল। এবার অডিও মেসেজের ক্ষেত্রেও সেই ফিচার আসতে চলেছে। জানা যাচ্ছে, হোয়াটসঅ্যাপ এই ফিচারটি কাজ করা ইতিমধ্যেই শুরু করে দিয়েছে। এর ফলে কোনও অডিও মেসেজ একবারই শোনার যোগ্য হবে। গ্রাহক যদি অডিও মেসেজটি একবার চালিয়ে শুনে নেন, পরেরবার আর তিনি সেটা করতে পারবেন না।
অডিও চ্যাট (Audio Chat)
হোয়াটসঅ্যাপে এখন অডিও ও ভিডিও কল করার সুবিধা রয়েছে। তবে এই মেসেজিং অ্যাপটি আপনাকে আপনার গল্প বা কথা বলার অভিজ্ঞতাকে পাল্টে দেওয়ার চেষ্টা করছে। তারা এই নতুন ফিচার নিয়ে কাজ করছে। তবে এই নতুন ফিচারটি কীভাবে কাজ করবে তা নিয়ে এখনই বিস্তারিত কিছু জানা যায়নি। খুব শিগগির এই নিয়ে খোলসা করবে মেটা।
ভারতে লঞ্চ করেছে রেডমি নোট ১২ ৪জি! কী কী আকর্ষণীয় ফিচার রয়েছে, দাম কত