Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতারনববর্ষে বাঙালিয়ানার ষোলো আনা স্বাদ! ঢাকাই কালো ভুনা থেকে আম পেঁয়াজির যুগলবন্দি, মিলবে এই রেস্তরাঁয়‘কোভিড ভ্যাকসিনই হার্ট অ্যাটাকের কারণ!’ শেন ওয়ার্নের মৃত্যু নিয়ে ছেলের মন্তব্যে নতুন বিতর্ক এবার রক্তদান শিবিরেও কমিশনের ‘নজরদারি’! রক্তের আকাল হলে কী হবে রোগীদের? প্রশ্ন তুললেন কুণালমারাঠি না জানলে বাতিল হবে অটো-ট্যাক্সির লাইসেন্স! ১ মে থেকে কড়া নিয়ম মহারাষ্ট্রেআশা ভোঁসলেকে শ্রদ্ধা জানাতে স্থগিত কনসার্ট, গায়িকার নামে হাসপাতাল গড়ার উদ্যোগউৎসবের ভিড়ে হারানো প্রেম, ট্রেলারেই মন কাড়ছে ‘উৎসবের রাত্রি’‘বাংলাকে না ভেঙেই গোর্খা সমস্যার সমাধান’, পাহাড় ও সমতলের মন জিততে উন্নয়নের ডালি শাহের

৫ নাবালিকা ছাত্রীকে লাগাতার যৌন নিগ্রহের অভিযোগে গ্রেফতার তেলঙ্গানার প্রধান শিক্ষক

দ্য ওয়াল ব্যুরো: সরকারি প্রাইমারি স্কুলের পাঁচ ছাত্রীকে লাগাতার যৌন নিগ্রহের অভিযোগ উঠল ওই স্কুলেরই প্রধান শিক্ষকের বিরুদ্ধে! এই মহামারী পরিস্থিতির মধ্যে তেলঙ্গানার ভদ্রারী কোঠাগুদামের এই ঘটনার কথা প্রকাশ্যে আসতেই শিউরে উঠেছেন সকলে। অভিযুক্

৫ নাবালিকা ছাত্রীকে লাগাতার যৌন নিগ্রহের অভিযোগে গ্রেফতার তেলঙ্গানার প্রধান শিক্ষক

শেষ আপডেট: 16 December 2020 14:21

দ্য ওয়াল ব্যুরো: সরকারি প্রাইমারি স্কুলের পাঁচ ছাত্রীকে লাগাতার যৌন নিগ্রহের অভিযোগ উঠল ওই স্কুলেরই প্রধান শিক্ষকের বিরুদ্ধে! এই মহামারী পরিস্থিতির মধ্যে তেলঙ্গানার ভদ্রারী কোঠাগুদামের এই ঘটনার কথা প্রকাশ্যে আসতেই শিউরে উঠেছেন সকলে। অভিযুক্ত শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে, প্যানডেমিকের কারণে অভিযুক্ত ওই বছর চল্লিশের শিক্ষক এবং অন্য আর এক শিক্ষক এক দিন অন্ত এক দিন করে স্কুলে যেতেন পড়াতে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী, ৫০ শতাংশ উপস্থিতি ছিল তাঁদের। দিন কয়েক আগে দু'টি ছাত্রী হঠাতই অসুস্থ হয়ে পড়ে বলে জানা যায়। তাদেরই একজন মায়ের কাছে জানায়, ওই শিক্ষকের কুকীর্তির কথা। এর পরেই দ্বিতীয় অসুস্থ ছাত্রীটিকেও প্রশ্ন করা হলে, সেও প্রকাশ করে একই কথা। এবং তাদের কথার সূত্র ধরেই সামনে আসে, অন্তত ৫ জন ছাত্রী ওই প্রধান শিক্ষকের লালসার শিকার! প্রত্যেকের বয়স ৭ থেকে ১১-র মধ্যে বলে জানিয়েছে পুলিশ। তাদের মেডিক্যাল পরীক্ষা করতে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, ওই বালিকাদের সঙ্গে কথা বলে জানা গেছে, তাদের জোর করে পর্নোগ্রাফিক ভিডিও দেখাত অভিযুক্ত শিক্ষক। তার পরে তাদের দিয়ে সেরকমটা করানো হতো। হুমকি দেওয়া হতো, এসব কথা তারা যেন কাউকে না বলে। এসব নিগ্রহের ছবি তোলা হতো কিনা তা এখনও নিশ্চিত নয় পুলিশ। পকসো ধারায় মামলা রুজু করেছে পুলিশ। জেলা পুলিশের প্রধান সুনীল দত্ত বলেছেন, "আদিবাসী অধ্যুষিত এলাকার একটি ছোট স্কুলে ঘটেছে এই ঘৃণ্য ঘটনা। মেয়েগুলি খুবই ছোট। আমরা কাউন্সেলিংয়েরও ব্যবস্থা করছি, স্কুলের অন্য সরকারি কর্মীদের সঙ্গে কথা বলছি।"

```