Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতার

৫ নাবালক ডুবে গেল লেকের জলে, সাঁতার কাটতে গিয়েই ঘটল বিপত্তি

দ্য ওয়াল ব্যুরো: ২ কিশোর সাঁতার কাটতে নেমেছিল লেকের জলে (Krisna Sagar lake of Gujrat)। আচমকা তলিয়ে গেল তারা। বন্ধুদের ডুবে যেতে দেখে তাদের বাঁচাতে জলে ঝাঁপ দিয়েছিল আরও ৩ নাবালক। কিন্তু বেঁচে ফিরল না একজনও। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে গুজরাত

৫ নাবালক ডুবে গেল লেকের জলে, সাঁতার কাটতে গিয়েই ঘটল বিপত্তি

শেষ আপডেট: 14 May 2023 04:53

দ্য ওয়াল ব্যুরো: ২ কিশোর সাঁতার কাটতে নেমেছিল লেকের জলে (Krisna Sagar lake of Gujrat)। আচমকা তলিয়ে গেল তারা। বন্ধুদের ডুবে যেতে দেখে তাদের বাঁচাতে জলে ঝাঁপ দিয়েছিল আরও ৩ নাবালক। কিন্তু বেঁচে ফিরল না একজনও। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে গুজরাতে।

শনিবার বিকেলে কৃষ্ণসাগর লেকে এসেছিল ৫ বন্ধু (5 teenagers drowned in Krisna Sagar lake)। তাদের মধ্যে ২ জন জলে নেমে সাঁতার কাটতে শুরু করে। আচমকাই লেকের জলে তলিয়ে যেতে শুরু করে ওই ২ কিশোর। এরপর তাদের বাঁচাতে ঝাঁপ দেয় আরও ৩ জন।

স্থানীয়রা নিজেরাই প্রথমে উদ্ধারের চেষ্টা করেন ওই নাবালকদের। বিকেল ৪.৩০ নাগাদ পুলিশে খবরও দেওয়া হয় স্থানীয় বাসিন্দাদের পক্ষ থেকে। তবে, শেষ পর্যন্ত বাঁচানো যায়নি ওই নাবালকদের একজনকেও।

ওই নাবালকদের দেহ নিয়ে যাওয়া হয়েছে ময়না তদন্তের জন্য। যদিও একজনেরও দেহ রবিবার সকাল পর্যন্ত চিহ্নিত করা হয়নি। এই ঘটনার তদন্ত করছে পুলিশ। ওই নাবালকদের পরিবারে খবর দেওয়া হয়েছে।

আসানসোলে ভয়ঙ্কর ডাকাতি! বন্দুক দেখিয়ে মদের দোকান থেকে লুঠ কয়েক লক্ষ টাকা


```