
শেষ আপডেট: 26 August 2023 14:53
দ্য ওয়াল ব্যুরো: সকালের জলখাবারে কি কি খেলে স্বাস্থ্য আর স্বাদ দুইই বজায় রাখা যায় এ নিয়ে মাঝেমধ্যেই চিন্তায় পড়েন স্বাস্থ্য সচেতনরা। চিকিৎসকরা বলেন প্রতিদিনের জলখাবারে প্রোটিন উপাদান অবশ্যই রাখা উচিত। তবে সারাদিনে রাস্তাঘাটে কাজকর্মের মধ্যে ব্যস্ত থাকতে গিয়ে সবসময়ে প্রোটিন খাবার খাওয়া সম্ভব হয়না। সেক্ষেত্রে সকালের জলখাবারেই এই ৫ প্রোটিন খাবার মেনুতে রাখলে নিশ্চিন্ত হওয়া যায়।
ডিম সেদ্ধ

ডিম যে অন্যতম প্রোটিন উপাদান এ কথা সকলেই জানেন। ফলে, প্রতিদিনের জলখাবারে একটি করে ডিমসেদ্ধ রাখলে প্রতিদিনকার প্রোটিনের চাহিদা দেহে অনেকটাই পূরণ করা যায়।
টক দই

দুধের মধ্যে যথেষ্ট পরিমাণ প্রোটিন থাকলেও দুধ খেতে অনেকেই পছন্দ করেন না, অনেকের আবার ল্যাকটিক অ্যাসিড হজম করতে অসুবিধা থাকে। সেক্ষেত্রে দুধ থেকে তৈরি ঘরে পাতা দই খেলেও পূরণ হতে পারে প্রোটিনের চাহিদা।
ওটস
:max_bytes(150000):strip_icc()/263512-ddmfs-instant-pot-steel-cut-oats-3X4-2044-5ca39f404f6042d29321fa061aae0ce7.jpg)
সকালের জলখাবারে অনেকেই ওটস খেয়ে থাকেন। যাদের বাড়ির জলখাবারের মেনুতে ওটস থাকে তাঁদের প্রতিদিনকার প্রোটিনের চাহিদা খুব সহজেই পূরণ হয়। দুধে ওটস ভিজিয়ে অথবা ওটসের খিচুড়ি বানিয়ে দুই ভাবেই ওটস খেতে পারেন স্বাস্থ্য সচেতনরা।
চিকেন ব্রেস্ট

ডিমের বদলে সকালের জলখাবারে চিকেনের ব্রেস্ট অংশ সেদ্ধ করে খেলেও প্রোটিনের চাহিদা পূরণ করা সম্ভব। ডিম বা চিকেন দুইয়ের মধ্যেই যথেষ্ট প্রোটিন আছে। ফলে সকালের জলখাবারে যারা ডায়েট করেন তাঁরা বেছে নিতেই পারেন চিকেন ব্রেস্ট।
ছোলা

ছোলার মধ্যে যথেষ্ট পরিমাণ প্রোটিন থাকে। সেই কারণে নিয়মিত ব্যায়াম বা স্বাস্থ্যচর্চা যারা করেন তাঁদের সকালের জলখাবারে অবশ্যই থাকে ছোলা ভেজানো। অঙ্কুরিত ছোলার মধ্যে ভরপুর প্রোটিন সারাদিনের প্রোটিনের চাহিদাকে অনেকাংশে পূরণ করে।
ভাত দিয়ে তৈরি এই ৭ ‘কমফোর্ট ফুড’, যে কোনও নিশ্চিন্তে সময়েই খেতে পারেন শরীর খারাপের ভয় ছাড়াই