Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
এবার রক্তদান শিবিরেও কমিশনের ‘নজরদারি’! রক্তের আকাল হলে কী হবে রোগীদের? প্রশ্ন তুললেন কুণালমারাঠি না জানলে বাতিল হবে অটো-ট্যাক্সির লাইসেন্স! ১ মে থেকে কড়া নিয়ম মহারাষ্ট্রেআশা ভোঁসলেকে শ্রদ্ধা জানাতে স্থগিত কনসার্ট, গায়িকার নামে হাসপাতাল গড়ার উদ্যোগউৎসবের ভিড়ে হারানো প্রেম, ট্রেলারেই মন কাড়ছে ‘উৎসবের রাত্রি’‘বাংলাকে না ভেঙেই গোর্খা সমস্যার সমাধান’, পাহাড় ও সমতলের মন জিততে উন্নয়নের ডালি শাহেরথাকবে না লাল কার্ড, খেলা ৫০ মিনিটের! ফুটবলকে আরও জনপ্রিয় করতে ছকভাঙা প্রস্তাব নাপোলি-প্রধানেরনতুন সূর্যোদয়! নীতীশের ছেড়ে যাওয়া মসনদে সম্রাট চৌধুরী, প্রথম বিজেপি মুখ্যমন্ত্রী পেল বিহারমাত্র ৫০০ টাকার পরীক্ষা বাঁচাবে কয়েক লাখের খরচ, কেন নিয়মিত লিভারের চেকআপ জরুরি?অভিষেক ও তাঁর স্ত্রীর গাড়িতে তল্লাশির নির্দেশ! কমিশনের ‘হোয়াটসঅ্যাপ নির্দেশ’ দেখাল তৃণমূল৪২-এ বেবি বাম্প নিয়েও ওয়েট লিফটিং! স্বামী বরুণের সঙ্গে সমুদ্রসৈকতে রোম্যান্স করিশ্মার

১০ দিন বাতিল উত্তরবঙ্গের একাধিক দূরপাল্লা ট্রেন! পর্যটকদের চিন্তা দূর করল NBSTC

আগামী ১০ দিন উত্তরবঙ্গগামী একাধিক দূরপাল্লার ট্রেন বাতিল বলে জানিয়েছে রেল। আর তাতেই মাথায় হাত পড়েছে পর্যটকদের! বিকল্প হিসেবে ভরসা এখন বাস।

১০ দিন বাতিল উত্তরবঙ্গের একাধিক দূরপাল্লা ট্রেন! পর্যটকদের চিন্তা দূর করল NBSTC

শেষ আপডেট: 7 December 2023 12:56

দ্য ওয়াল ব্যুরো: শীতের মরশুমে কোথাও ঘুরে আসার প্ল্যান করেন অনেকেই। দিঘা,পুরী তো আছেই,  অনেকের আবার পছন্দ দার্জিলিং। শুধু তাই নয়, উত্তরবঙ্গেই ছড়িয়ে ছিটিয়ে আছে আরও অনেক 'অফবিট' জায়গা। কিন্তু আগামী ১০ দিন উত্তরবঙ্গগামী একাধিক দূরপাল্লার ট্রেন বাতিল বলে জানিয়েছে রেল। আর তাতেই মাথায় হাত পড়েছে পর্যটকদের! বিকল্প হিসেবে ভরসা এখন শুধুই বাস।

পূর্ব রেল সূত্রে খবর, আগামী ১০ ডিসেম্বর থেকে ২১ ডিসেম্বর পর্যন্ত ৫টি দূরপাল্লা ট্রেন বাতিল করা হয়েছে যার মধ্যে রয়েছে উত্তরবঙ্গমুখী ট্রেনও । রামপুরহাট শাখায় চাতরা থেকে মুরারই পর্যন্ত তৃতীয় লাইনের কাজ চলছে। সেই কাজের জন্যই ট্রেনগুলি বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শুধু দূরপাল্লার ট্রেন নয়, ১৪টি মেমু ট্রেনও বাতিল থাকছে এই সময়ে। 

কোন কোন দূরপাল্লার ট্রেন বাতিল করা হচ্ছে? রেল সূত্রে খবর, কাঞ্চনকন্যা এক্সপ্রেস, হাওড়া-আজিমগঞ্জ এক্সপ্রেস, হাওড়া-গয়া এক্সপ্রেস, মালদহ ইন্টারসিটি এক্সপ্রেস বাতিল থাকছে। যাত্রীদের অসুবিধার জন্য রেলের তরফে ক্ষমা চেয়ে নেওয়া হয়েছে।

ট্রেন বাতিলের ফলে চিন্তায় পড়েছেন পর্যটকরা। অনেকেরই হোটেল বুকিং কমপ্লিট। কাঞ্চনকন্যা এক্সপ্রেসের মতো ট্রেনে টিকিটও কাটা হয়ে গেছে। কাঞ্চনকন্যা ছাড়া অন্যান্য উত্তরবঙ্গগামী ট্রেনে আর জায়গা নেই। তাই অন্য ট্রেনের টিকিট নতুন করে কাটাও সম্ভব নয়। অগত্যা বাসে করে যাওয়ার ভাবনা চিন্তা পর্যটকদের।

পর্যটকদের কথা ভেবেই উত্তরবঙ্গ সড়ক পরিবহণ নিগম বা এনবিএসটিসি অতিরিক্ত বাস চালানোর সিদ্ধান্ত নিয়েছে। কলকাতা থেকে শিলিগুড়ি পর্যন্ত বিকেল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত ৪টি অতিরিক্ত বাস চলবে। আবার শিলিগুড়ি থেকেও কলকাতা পর্যন্ত অতিরিক্ত বাস চালানো হবে। পরবর্তী সময়ে যদি প্রয়োজন পড়ে তবে বাসের সংখ্যা বাড়ানোও হতে পারে বলে জানিয়েছে এনবিএসটিসি।


```