Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কা

আচমকাই ভেঙে পড়ল নির্মীয়মাণ হিমঘরের ছাদ! মৃত্যু ৫ জনের, আহত অন্তত ৩০

দ্য ওয়াল ব্যুরো: মর্মান্তিক দুর্ঘটনা উত্তরপ্রদেশের মিরাটে (Meerut)। আচমকাই ভেঙে পড়ল নির্মীয়মাণ হিমঘরের ছাদ (Cold Storage Roof Collapses)। ঘটনায় এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে পাঁচজনের, আহত অন্তত ৩০ জন। সূত্রের খবর, শুক্রবার বিকেল নাগাদ আচ

আচমকাই ভেঙে পড়ল নির্মীয়মাণ হিমঘরের ছাদ! মৃত্যু ৫ জনের, আহত অন্তত ৩০

শেষ আপডেট: 24 February 2023 17:12

দ্য ওয়াল ব্যুরো: মর্মান্তিক দুর্ঘটনা উত্তরপ্রদেশের মিরাটে (Meerut)। আচমকাই ভেঙে পড়ল নির্মীয়মাণ হিমঘরের ছাদ (Cold Storage Roof Collapses)। ঘটনায় এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে পাঁচজনের, আহত অন্তত ৩০ জন।

সূত্রের খবর, শুক্রবার বিকেল নাগাদ আচমকাই ভেঙে পড়ে নির্মীয়মাণ হিমঘরটির ছাদ। ঘটনার সময় সেখানে কাজ করছিলেন বেশ কয়েকজন শ্রমিক এবং কর্মী। হঠাৎ করেই ছাদ ভেঙে পড়ায় তার তলায় চাপা পড়ে যান সকলে।

খবর পেয়েই জাতীয় বিপর্যয় মোকাবিলা দলকে সঙ্গে নিয়ে ঘটনাস্থলে গিয়ে পৌঁছান পুলিশ আধিকারিকরা। ধ্বংসস্তূপ সরিয়ে ২৬ জনকে জীবিত অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়েছে বলে জানিয়েছে পুলিশ। ৫ জনের মৃত্যু হয়েছে। ঘটনায় অন্তত ৩০ জন আহত হয়েছেন বলে জানা গেছে। তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সার্কেল অফিসার আশিস শর্মা জানিয়েছেন, এখনও উদ্ধারকাজ চলছে। ধ্বংসস্তূপের নীচে কেউ আটকা পড়ে আছেন কিনা তা খুঁজে দেখা হচ্ছে। তবে কী কারণে হঠাৎ ছাদটি ভেঙে পড়ল তা জানা যায়নি। কারণ খুঁজে বের করার চেষ্টা চালাচ্ছে পুলিশ।

খুন না আত্মহত্যা, তদন্তের স্বার্থে কবর খুঁড়ে নাবালিকার দেহ উদ্ধার করল পুলিশ


```