Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

৯/১১ হামলায় অভিযুক্ত পাঁচ জনের কি মৃত্যুদণ্ড? বিচার শুরু হবে ২০২১ সালে

দ্য ওয়াল ব্যুরো : ২০০১ সালের ১১ সেপ্টেম্বর নিউ ইয়র্কে ও ওয়াশিংটনে জঙ্গি হানায় যুক্ত থাকার অভিযোগে দীর্ঘদিন গুয়ান্তানামো বে কারাগারে বন্দি আছে পাঁচজন। তাদের বিচার শুরু হবে ২০২১ সালে। তাদের মৃত্যুদণ্ড দেওয়া হবে কিনা, সে বিষয়ে সিদ্ধান্ত নেবেন

৯/১১ হামলায় অভিযুক্ত পাঁচ জনের কি মৃত্যুদণ্ড? বিচার শুরু হবে ২০২১ সালে

শেষ আপডেট: 31 August 2019 11:02

দ্য ওয়াল ব্যুরো : ২০০১ সালের ১১ সেপ্টেম্বর নিউ ইয়র্কে ও ওয়াশিংটনে জঙ্গি হানায় যুক্ত থাকার অভিযোগে দীর্ঘদিন গুয়ান্তানামো বে কারাগারে বন্দি আছে পাঁচজন। তাদের বিচার শুরু হবে ২০২১ সালে। তাদের মৃত্যুদণ্ড দেওয়া হবে কিনা, সে বিষয়ে সিদ্ধান্ত নেবেন বিচারক। এখন বিচারের প্রস্তুতি চলছে। নিউ ইয়র্ক টাইমস সংবাদপত্রে এই খবর জানিয়েছে শুক্রবার। কিউবায় আমেরিকার নৌঘাঁটি গুয়ান্তানামো বে-তে মিলিটারি জাজ কর্ণেল শেন কোহেন জঙ্গিদের বিচার করবেন। বিচার কবে শুরু হবে স্থির করবেন তিনিই। নিউ ইয়র্কে ও ওয়াশিংটনে হানায় প্রায় তিন হাজার মানুষ মারা যান। এই হামলায় জড়িত থাকার অভিযোগে যাদের গ্রেফতার করা হয়েছে, তাদের নাম খালিদ শেখ মহম্মদ, ওয়ালিদ বিল আট্টাশ, রামজি বিনালশিব, আলি আবদ অল আজিজ আলি এবং মুস্তাফা অল হাওসায়ি। হামলার ছক কষেছিলেন আল কায়েদা প্রধান ওসামা বিন লাদেন। সেইমতো চারটি বিমান হাইজ্যাক করা  হয়। দু’টি বিমান নিউ ইয়র্কে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে আঘাত করে। একটি বিমান ধাক্কা মারে পেন্টাগনে। একটি বিমান পেনসিলভানিয়ায় মাঠে ভেঙে পড়ে। ধৃত পাঁচজনের বিরুদ্ধে চার্জগঠন করা হয় ২০১২ সালে। তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র, নিরীহ মানুষকে আক্রমণ, খুন, বিমান ছিনতাই ও সন্ত্রাসবাদের অভিযোগ আনা হয়েছে।

```