Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরও

ব্রহ্মপুত্রের ধারে দাঁড় করিয়ে পাঁচ বাঙালি যুবককে খুন করেছে আলফা

দ্য ওয়াল ব্যুরো: হাড় হিম করা গণহত্যা। যা বলতে গিয়ে প্রশাসনের কর্মীরাই কেঁপে উঠছেন। স্থানীয় প্রশাসন সূত্রে খবর, ব্রহ্মপুত্রের ধারে দাঁড় করিয়ে ৫ বাঙালিকে খুন করে জঙ্গিরা। নিহত অবিনাশ বিশ্বাস , শ্যামল বিশ্বাস , অনন্ত বিশ্বাস, সুবল দাস ও ধনঞ্

ব্রহ্মপুত্রের ধারে দাঁড় করিয়ে পাঁচ বাঙালি যুবককে খুন করেছে আলফা

শেষ আপডেট: 1 November 2018 20:00

দ্য ওয়াল ব্যুরো: হাড় হিম করা গণহত্যা। যা বলতে গিয়ে প্রশাসনের কর্মীরাই কেঁপে উঠছেন। স্থানীয় প্রশাসন সূত্রে খবর, ব্রহ্মপুত্রের ধারে দাঁড় করিয়ে ৫ বাঙালিকে খুন করে জঙ্গিরা। নিহত অবিনাশ বিশ্বাস , শ্যামল বিশ্বাস , অনন্ত বিশ্বাস, সুবল দাস ও ধনঞ্জয় নমঃশূদ্রদের পর পর লাইনে দাঁড় করিয়ে অকথ্য অত্যাচারের পর খুন করা হয়। নিহত ৫ বাঙালি  তিনসুকিয়ার খেরাবাড়ি গ্রামের বাসিন্দা। বৃহস্পতিবার সন্ধে ৭টা নাগাদ খেরবাড়ির সন্ধিয়া এলাকায় ছিলেন ৫যুবক। একটি দোকানের সামনে চলছিল আড্ডা। হঠাৎ গাড়ি নিয়ে হানা দেয় আলফার ৪-৫ জঙ্গি।জঙ্গিরা নিজেদের  ইউনিফর্মে  ছিল বলে খবর। দোকানের সামনে থেকে ৫ যুবককে তুলে নিয়ে যায়। ব্রহ্মপুত্রে ধারে দাঁড় করিয়ে তাঁদের বেধড়ক মারধর করা হয় বলে জানা যাচ্ছে। উদ্বিগ্ন ছিলেনই, পাঁচ বাঙালি খুনের পর ফের গর্জে উঠলেন মমতা এরপরই লাইনে দাঁড় করিয়ে ৫ বাঙালির নাম জিজ্ঞেস করে জঙ্গিরা। প্রথমে তাঁদের হাতে, পায়ে গুলি করা হয়। তারপর ৫ বাঙালিকে খুন করে আলফা জঙ্গিরা। ততক্ষণে ৫ জনের পরিবারের কাছে খবর পৌঁছয়, রাত ৯টা নাগাদ মৃতদের দেহ ব্রহ্মপুত্রের ধার থেকে উদ্ধার করে পুলিশ। নৃশংস এই গণহত্যার পরই  গোটা এলাকা ঘিরে ফেলেছে পুলিশ ও সেনা। অসম-অরুণাচলপ্রদেশ সীমান্ত দিয়ে আলফা জঙ্গিরা ঢুকেছে বলে মনে করা হচ্ছে। ইতিমধ্যেই সীমান্ত ব্লক করে দেওয়া হয়েছে।   অসমের বাঙালিদের টার্গেট করেই এই গণহত্যা কি না? সেই প্রশ্ন বার  বার উঠছে। কারণ, চলতি বছরের ১৩  অক্টোবরই গুয়াহাটিতে আলফা জঙ্গিদের বিস্ফোরণে আহত হয়েছিলেন ৪ বাঙালি। জানা যায়, অসমে বাঙালিদের তাড়াতেই এই বিস্ফোরণ। এর আগে মে  মাসে আলফা জঙ্গিরা অসম পুলিশ আধিকারিকেও গুলি করে খুন করে। কয়েকদিন আগে তিনসুকিয়াতেই  বেশ কিছু বিস্ফোরক উদ্ধার করা হয়। আলফাদের পরিত্যক্ত ঘাঁটি থেকেই বিস্ফোরক উদ্ধার করে পুলিশ। দেহ উদ্ধারের পর কান্নায় ভেঙে পড়ে গোটা খেরবাড়ি গ্রামের মানুষ। ৫ রক্তাক্ত বাঙালি যুবকের দেহ ঘিরে তাদের আর্তনাদ,জঙ্গিরা নিজেদের অবস্থান অনেকদিন ধরেই বুঝিয়ে আসছিল।তাহলে কেন সাবধান হয়নি প্রশাসন ? The Wall-এর ফেসবুক পেজ লাইক করতে ক্লিক করুন 

```