Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতার

৪৩টি ময়ূর খুন, চুপ কেন গোরক্ষকেরা! বিতর্ক মাদুরাইয়ে

দ্য ওয়াল ব্যুরো: বিষাক্ত ধান খেয়ে মৃত্যু হল ৪৩টি ময়ূরের। তামিলনাড়ুর মাদুরাইয়ের এই ঘটনায় তৈরি হয়েছে রাজনৈতিক বিতর্কও। রবিবার মাদুরাইয়ের মারুথাকুলাম গ্রামের রাস্তায় হঠাৎ ৩৪টি ময়ূর এবং ৯টি ময়ূরীর দেহ পড়ে থাকতে দেখেন গ্রামবাসীরা ওই গ্রামে প্র

৪৩টি ময়ূর খুন, চুপ কেন গোরক্ষকেরা! বিতর্ক মাদুরাইয়ে

শেষ আপডেট: 6 August 2018 02:37

দ্য ওয়াল ব্যুরো: বিষাক্ত ধান খেয়ে মৃত্যু হল ৪৩টি ময়ূরের। তামিলনাড়ুর মাদুরাইয়ের এই ঘটনায় তৈরি হয়েছে রাজনৈতিক বিতর্কও। রবিবার মাদুরাইয়ের মারুথাকুলাম গ্রামের রাস্তায় হঠাৎ ৩৪টি ময়ূর এবং ৯টি ময়ূরীর দেহ পড়ে থাকতে দেখেন গ্রামবাসীরা ওই গ্রামে প্রায়ই ময়ূর আসত। এতগুলো ময়ূরের মৃতদেহ দেখে গ্রামবাসীরা পুলিশে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে খবর দেয় বন দফতরে। মৃত ময়ূরগুলির ময়নাতদন্তের রিপোর্ট দেখে রেঞ্জ অফিসার জানান, বিষ মেশানো ধান খেয়েছিল পাখিগুলি। তবে ঠিক কী বিষ মেশানো ছিল, কেনই বা মেশানো ছিল, তা জানা যায়নি এখনও।

রেঞেজ অফিসার আরও বলেন, "যে হেতু ময়ূর বন্যপ্রাণ সংরক্ষণ আইনের আওতাধীন, সে হেতু অপরাধ প্রমাণিত হলে তিন থেকে সাত বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে অভিযুক্তের।" গ্রামবাসীরা জানিয়েছেন, ওই গ্রাম এবং সংলগ্ন এলাকায় কোনও চাষের জমি নেই, যে সেখান থেকে কীটনাশক মেশানো ধান আসবে। কিন্তু ময়ূরগুলি যেখানে মরে পড়েছিল, তার চার পাশে অনেক ধান ছড়ানো ছিল।

গ্রামবাসীরা জানান, গত কয়েক বছর ধরেই তাঁদের গ্রামে প্রায় শ'খানেক ময়ূর–ময়ূরী আসত। তাঁরাই ময়ূরগুলিকে ধান, চাল, গম-- এই সব দানাশস্য খেতে দিতেন। পুলিসের প্রাথমিক অনুমান, ময়ূর হত্যার জন্য ওই সুযোগটাই কেউ নিয়েছে। তবে কেন এতগুলি পাখি মারা হল, তা জানতে তদন্ত শুরু হয়েছে।

এই ঘটনায় বিতর্ক ছড়িয়ে মাদুরাই জুড়ে। অভিযোগ উঠেছে, গোরক্ষকদের দাপটে দেশের বিভিন্ন প্রান্তে নিরীহ মানুষের মৃত্যু হচ্ছে একের পর এক। গরুকে মাতা বলে ঘোষণা করা হয়েছে। গোহত্যাকারীদের মৃত্যুদণ্ডের দাবিও তুলেছেন বহু বিজেপি নেতা। আর সেই দেশেই এতগুলি জাতীয় পাখির এ ভাবে মৃত্যুতে বিজেপি নেতারা চুপ!।


```