চারটে সিংহর কোভিড ধরা পড়ল! বার্সেলোনার চিড়িয়াখানায় হইহই কাণ্ড
দ্য ওয়াল ব্যুরো: বিশ্ব জুড়ে করোনাতে আক্রান্ত হয়েছেন অনেকে। পশুরাও সেই তালিকা থেকে বাদ যায় নি। এবার বার্সেলোনা চিড়িয়াখানার চারটে সিংহের করোনা রিপোর্ট পজেটিভ এসেছে। মঙ্গলবার পশু চিকিৎসা দফতরের কর্তৃপক্ষ জানানো হয়েছে।
আক্রান্ত সিংহদের মধ্
শেষ আপডেট: 8 December 2020 14:47
দ্য ওয়াল ব্যুরো: বিশ্ব জুড়ে করোনাতে আক্রান্ত হয়েছেন অনেকে। পশুরাও সেই তালিকা থেকে বাদ যায় নি। এবার বার্সেলোনা চিড়িয়াখানার চারটে সিংহের করোনা রিপোর্ট পজেটিভ এসেছে। মঙ্গলবার পশু চিকিৎসা দফতরের কর্তৃপক্ষ জানানো হয়েছে।
আক্রান্ত সিংহদের মধ্যে তিন জন মেয়ে সিংহ রয়েছে - জিলা, নিমা, আর রান রান। আর একজন পুরুষ সিংহ যার নাম কিম্বা। সিংহদের যাঁরা যত্ন করেন তাঁরাই প্রথম এদের শরীরে করোনা ভাইরাসের লক্ষণগুলোকে দেখতে পান। আর এর পরেই এদের করোনা টেস্ট করানো হয়, আর তার রিপোর্টও পজেটিভ আসে।
চিড়িয়াখানার আরও দুজন কর্মীরও করোনা টেস্ট করা হয়, আর তাঁদের রিপোর্টও পজেটিভ এসেছে। চিড়িয়াখানার কর্তৃপক্ষ জানান যে গত মাসে তাঁদের টেস্ট করা হয়, আর রিপোর্ট পজেটিভ আসে।
সিংহরা কীভাবে সংক্রামিত হয়েছে তা নিয়ে চিড়িয়াখানার কর্তৃপক্ষ তদন্ত করছে বলে জানা গেছে। মানুষদের সংস্পর্শে আসার জন্য সিংহরা আক্রান্ত হতে পারে বলে অনেকে মনে করেছেন। মানুষদের যেরকম ভাবে করোনা টেস্ট করা হয়, তেমন ভাবেই সিংহদেরও পিসিআর টেস্ট করা হয়েছে করোনা পরীক্ষা করার জন্য।

বার্সেলোনার ভেটেরিনারি সার্ভিস নিউইয়র্কের ব্রোঙ্কস চিড়িয়াখানার সহকর্মীদের সংস্পর্শে আসার জন্যই এপ্রিল মাসে চারটে বাঘ আর তিনটে সিংহের কোভিড টেস্টের রিপোর্ট পজেটিভ এসেছিল। এটাই একমাত্র চিড়িয়াখানা যেখানে বাঘ, সিংহদের কোষগুলো অনেকটা বড়। তাই করোনা ভাইরাসের সঙ্গে এরা যুদ্ধ করে জিততে পেরেছে। এর জন্যই সেবার সব পশুরা সুস্থ হয়ে উঠেছিল।
বার্সেলোনার চিড়িয়াখানার কর্তৃপক্ষ একটি বিবৃতি জানিয়েছে, "আমরা ব্রোনাক্স চিড়িয়াখানার ভেটেরিনারি সার্ভিসের মতো আন্তর্জাতিক বিশেষজ্ঞদের সঙ্গে যোগাযোগ করেছি। তারাই একমাত্র যাদের কাছে ডকুমেন্ট রয়েছে এসএআরএ-সিওভি-২ এর ইনফেকশনের।"
সিংহগুলোকে আপাতত খুবই যত্নে রাখা রয়েছে। পশুচিকিৎসকরা জানিয়েছেন যে, সিংহগুলোর ক্লিনিকাল অবস্থা আগের থেকে অনেক ভাল। তারা চিকিৎসাতে সাড়াও দিচ্ছে।
চার বছর বয়সী ছেলে সিংহ আর বাকি মেয়েদের বয়স ১৬ বছর। তাদের কাউকেই চিড়িয়াখানার বাকি পশুদের কাছে যেতে দেওয়া হচ্ছে না। তাদেরকে আলাদা ভাবে রাখা হয়েছে। চিড়িয়াখানার অন্য পশুরা একই ভাবে রয়েছে। আর পর্যটকরাও আসছে চিড়িয়াখানাতে, বাকি পশুদের দেখতে।