Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

ঠাকুর দেখতে বেরিয়ে 'সিনেমার মতো' বাইক ছুটিয়ে দুর্ঘটনা, হুগলিতে পুজোর দু'দিনে গতির বলি চার

বলিউডি সিনেমা ধূমের মত জোরে বাইক চালাচ্ছিেলেন আরোহী। সেই গতির জেরেই দুর্ঘটনার কবলে পরে বাইক।

ঠাকুর দেখতে বেরিয়ে 'সিনেমার মতো' বাইক ছুটিয়ে দুর্ঘটনা, হুগলিতে পুজোর দু'দিনে গতির বলি চার

প্রতীকী ছবি।

শেষ আপডেট: 11 October 2024 15:20

দ্য ওয়াল ব্যুরো: সপ্তমীর রাতে বেপরোয়া গতিতে বাইক চালিয়ে দু'টি পৃথক পথ দূর্ঘটনায় মৃত্যু হল তিন যুবকের। হুগলির পোলবা এই ঘটনায় গুরুতর আহত এক।

স্থানীয় সূত্রের খবর, প্রথম দুর্ঘটনার ক্ষেত্রে নাকি বলিউডি সিনেমা ধূমের মত জোরে বাইক চালাচ্ছিেলেন আরোহী। সেই গতির জেরেই দুর্ঘটনার কবলে পরে বাইক।

পুলিশ জানিয়েছে, সুগন্ধার অমরপুরে একটি বাঁকে প্রচণ্ড গতিতে গিয়ে ১৭ নম্বর বাসের মুখে ধাক্কা মারে বাইকটি। দুই বাইক আরোহীকে উদ্ধার করে চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে দু'জনেরই মৃত্যু হয়। মৃতদের নাম চন্দন বাগ (২৯) ও সুব্রত মিত্র(২৭)। তাঁদের বাড়ি চুঁচুড়া থানার উত্তর সিমলায়।

অপর দুর্ঘটনাটি ঘটে পোলবার রাজহাট দিল্লি রোডে।কল্যাণীতে ঠাকুর দেখে ফেরার সময় একটি বোলেরো গাড়িতে সজোরে ধাক্কা মারে বাইক। আহত দুুই বাইক আরোহীকে ইমামবাড়া হাসপাতালে নিয়ে গেলে একজনের মৃত্যু হয়।

পুলিশ জানিয়েছে, মৃতের নাম সোমনাথ সাহা (১৯)। বাড়ি হাওড়ার জগাছা থানার সাঁতরাগাছিতে বলে জানা গেছে। আহতের নাম অলক তুম্বা (২০)। তাঁকে ইমামবাড়া থেকে  কলকাতা মেডিকেল কলেজে হাসপাতালে পাঠানো হয়।

পঞ্চমীর রাতে চুঁচুড়া খাদিনা মোড়ে একই ভাবে জোরে বাইক চালিয়ে দুর্ঘটনায় মৃত্যু হয় আরও এক যুবকের।


```