Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
গরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার

দিদিমণির চোখের সামনেই ৪ শিশুকে বাইকে উঠিয়ে চম্পট! গাইঘাটায় ছেলেধরা আতঙ্ক

আইসিডিএস স্কুলের দিদিমণি খবর দিয়েছিলেন, দুই ব্যক্তি গ্রামের চারজন বাচ্চাকে বাইকে উঠিয়ে নিয়ে গেছে। সেই খবর আগুনের মতো ছড়িয়ে পড়েছিল এলাকায়। অভিযোগ ওঠে শিশু চুরির। দেড়-দু'ঘণ্টা পরে চার শিশুকে নিয়ে ওই দুজন গ্রামে ফিরলে তাদের ধরে গণপিটুনি দিলেন স্থানীয়রা।

দিদিমণির চোখের সামনেই ৪ শিশুকে বাইকে উঠিয়ে চম্পট! গাইঘাটায় ছেলেধরা আতঙ্ক

শেষ আপডেট: 11 December 2023 19:28

দ্য ওয়াল ব্যুরো, উত্তর ২৪ পরগনা: আইসিডিএস স্কুলের দিদিমণি খবর দিয়েছিলেন, দুই ব্যক্তি গ্রামের চারজন বাচ্চাকে বাইকে উঠিয়ে নিয়ে গেছে। সেই খবর আগুনের মতো ছড়িয়ে পড়েছিল এলাকায়। অভিযোগ ওঠে শিশু চুরির। দেড়-দু'ঘণ্টা পর চার শিশুকে নিয়ে ওই দুজন গ্রামে ফিরলে তাদের ধরে গণপিটুনি দিলেন স্থানীয়রা। সোমবার এমনই ঘটনা ঘটে গেল গাইঘাটায়। 

জানা গিয়েছে, ওই চার শিশুর বাড়ি গাইঘাটার ধরমপুর এলাকায় ১ নম্বর গ্রামপঞ্চায়েতের কলাসিম নটোগ্রামে। তাদের বয়স ৫ থেকে ১০ বছরের মধ্যে। পঞ্চায়েত প্রধান জানিয়েছেন, এদিন সকালে এলাকায় আমবাগানে তারা খেলা করছিল। পরিবারের লোকজন তাদের ডাকতে গিয়ে খুঁজে পাননি সেখানে। তখনই সামনের আইসিডিএসের দিদিমণি তাঁদের জানান, কিছুক্ষণ আগেই দুজন ব্যক্তি বাইক নিয়ে এসে ওই চার শিশুকে বাইকে উঠিয়ে নিয়ে গেছে। এই কথা শুনেই 'ছেলেধরা' আতঙ্ক ছড়িয়ে পড়ে। শিশুদের খুঁজতে পুলিশ ও পঞ্চায়েতকেও জানা হয়। ঘণ্টা দুয়েক পরে ওই দুই ব্যক্তি চার শিশুকে নিয়ে গ্রামে ফিরলে, তাদের আটক করেন গ্রামবাসীরা। গণপিটুনিও দেওয়া হয় তাঁদের। 

গন্ডগোলের খবর পেয়েই পুলিশ এলাকায় এসে দুই ব্যক্তিকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। পুলিশের জেরার মুখে পড়ে দুই ব্যক্তি জানিয়েছেন, ১০০ টাকা দেওয়ার কথা বলে তারা  বাচ্চাদের কাজ করাতে নিয়ে গেছিল। তবে তাদের দিয়ে কী কাজ করানো হয়েছে সে, সেবিষয়ে এখনও জানতে পারা যায়নি। 

সন্তানদের ফিরে পেয়ে স্বস্তি ফিরেছে চার শিশুর বাবা-মায়েদের। যদিও শিশু চুরি নিয়ে আতঙ্কে রয়ে গেছে এলাকায়। তাঁদের দাবি, ওই দুই ব্যক্তির পরিচয় কী, কেন তারা শিশুদের ধরে নিয়ে গেছিল, সেবিষয়ে তদন্ত করুক পুলিশ।


```