Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে

দানার দাপটে ভয়ঙ্কর হয়ে উঠল ফারাক্কা! নৌকা উল্টে নিখোঁজ ৫

দানার দাপটে মুর্শিদাবাদের ফারাক্কায় ডুবল চারটি নৌকা। সূত্রের খবর, বুধবার সন্ধেয় ঘটনাটি ঘটেছে সামশেরগঞ্জ থানা এলাকায়।

দানার দাপটে ভয়ঙ্কর হয়ে উঠল ফারাক্কা! নৌকা উল্টে নিখোঁজ ৫

উদ্বিগ্ন মানুষজন।

শেষ আপডেট: 23 October 2024 22:16

দ্য ওয়াল ব্যুরো: দানার দাপটে মুর্শিদাবাদের ফারাক্কায় ডুবল চারটি নৌকা। সূত্রের খবর, বুধবার সন্ধেয় ঘটনাটি ঘটেছে সামশেরগঞ্জ থানা এলাকার শিকদারপুর ও লোহারপুরের মাঝে বাগমারিতে। স্থানীয়রাই দু'জনকে উদ্ধার করে গ্রামীণ হাসপাতালে নিয়ে যান।

খবর পেয়ে পুলিশ ও বিপর্যয় মোকাবিলা বাহিনী ঘটনাস্থলে পৌঁছেছে। জানা যাচ্ছে, নৌকা উল্টে প্রায় সাত জন জলে ডুবে যায়। পরে দু'জনকে উদ্ধার করা হলেও বাকি পাঁচ জনের খোঁজ নেই। তাঁদের খোঁজে তল্লাশি চলছে। খবর দেওয়া হয়েছে ডুবুরিদের।

স্থানীয় বাসিন্দা কামাল হোসেন জানান,  "সন্ধেয় সময় ঝড় উঠেছিল। চোখের সামনে চারটে নৌকাকে দেখলাম উল্টে যেতে।"

শাখাঁপলার বাসিন্দা ইনজামুল হোকও ছিলেন ওই নৌকাতে। তিনি বলেন, "মাছ ধরে ফিরছিলাম। আচমকা বড় বড় ঢেউ। কিছু বুঝে ওঠার আগেই নৌকা উল্টে গেল। কোনও মতে সাঁতরে পাড়ে উঠে আসি।"

নৌকায় ছিলেন শেখ রাহুলও। তিনি বলেন, "ফারাক্কাকে এভাবে রাক্ষুসে হতে দেখিনি কখনও। বড় বড় ঢেউ দেখে মনে হচ্ছিল, যেন যম হাজির! চোখের সামনে ২টো ১০-১২ বছরের ছেলেকে ডুবে যেতে দেখলাম। আমাদের সঙ্গে মাছ ধরতে গিয়েছিল।"

আক্ষেপের সুরে বললেন, "বিশ্বাস করুন, নিজেই বেঁচে ফিরব কিনা জানতাম না। মাথাও কাজ করেনি তখন।"

দানার প্রভাবে ইতিমধ্যে রাজ্যজুড়ে ঝোড়ো হাওয়া সঙ্গে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত শুরু হয়েছে। বৃহস্পতিবার থেকে তা আরও বাড়বে। 

আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, বুধবার ভোর সাড়ে পাঁচটায় পূর্ব মধ্য বঙ্গোপসাগর থেকে  প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে দানা! ক্রমশই এগিয়ে আসছে স্থলভাগের দিকে। আগামীকাল বৃহস্পতিবার থেকে তা আরও ভয়ঙ্কর আকার ধারন করবে।

দুর্যোগের আশঙ্কায় মৎস্যজীবীদের সমুদ্রে ও নদীতে যেতে নিষেধাজ্ঞা জারি করেছে মৎস্য দফতর। সেই নিষেধ না শুনে ফারাক্কায় মাছ ধরতে গিয়ে নিখোঁজ হলেন ৫ মৎস্যজীবী।


```