Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরও

গার্ডেনরিচের ৩৮ জন সিআইএসএফ জওয়ানের করোনা রিপোর্ট পজিটিভ! ইতিমধ্যেই শহরে মারা গেছেন ২ জওয়ান

দ্য ওয়াল ব্যুরো: গার্ডেনরিচ শিপ বিল্ডার্সে যে সেনা ব্যারাক রয়েছে সেখানকার মোট ৩৮ জন জওয়ানের করোনা পজিটিভ ধরা পড়েছে বলে খবর! ইতিমধ্যেই বন্ধ করে দেওয়া হচ্ছে ওই ব্যারাকের অফিস। স্যানিটাইজ় করা হয়েছে গোটা এলাকা। কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে আক্র

গার্ডেনরিচের ৩৮ জন সিআইএসএফ জওয়ানের করোনা রিপোর্ট পজিটিভ! ইতিমধ্যেই শহরে মারা গেছেন ২ জওয়ান

শেষ আপডেট: 13 May 2020 11:47

দ্য ওয়াল ব্যুরো: গার্ডেনরিচ শিপ বিল্ডার্সে যে সেনা ব্যারাক রয়েছে সেখানকার মোট ৩৮ জন জওয়ানের করোনা পজিটিভ ধরা পড়েছে বলে খবর! ইতিমধ্যেই বন্ধ করে দেওয়া হচ্ছে ওই ব্যারাকের অফিস। স্যানিটাইজ় করা হয়েছে গোটা এলাকা। কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে আক্রান্তদের সংস্পর্শে আসা সকলকে। জানা গেছে, গার্ডেনরিচ শিপ বিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং লিমিটেডে কর্মরত ছিলেন এক সিআইএসএফ এএসআই। দিন কয়েক আগে করোনার উপসর্গ দেখা দেয় ৫৫ বছরের ওই জওয়ানের। তাঁকে ভর্তি করা হয় কলকাতার বেসরকারি হাসপাতালে। সেখানেই তার চিকিৎসা চলছিল। তখনই তাঁর লালা রসের নমুনা পরীক্ষা করে দেখা যায় তার শরীরে মারণ ভাইরাস বাসা বেধেছে। তার পরেই পরীক্ষা করানো শুরু হয় তাঁর সঙ্গে একই ব্যারাকে থাকা জওয়ানদের।

আরও পড়ুন: করোনা আক্রান্ত জওয়ান আত্মঘাতী, সেনা হাসপাতালে উদ্ধার ঝুলন্ত দেহ

শেষপর্যন্ত সোমবার মধ্যরাতে মৃত্যু হয় ওই জওয়ানের। পাশাপাশি, পজ়িটিভ রিপোর্ট আসতে থাকে ব্যারাকের সব জওয়ানের। এই নিয়ে এখনো পর্যন্ত গোটা দেশে সিআরপিএফ( সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স) ও সিআইএসএফ বাহিনীর মোট ৬ জনের মৃত্যু হয়েছে। এছাড়াও ৭৫৮ জন সিআরপিএফ, বিএসএফ(বর্ডার সিকিউরিটি ফোর্স), সিআইএসএফ, (আইটিবিপি) ইন্দো-টিবেটান বর্ডার পুলিশ, এসএসবি (সশস্ত্র সীমা বল) জওয়ান করোনায় আক্রান্ত হয়েছেন।

আরও পড়ুন: ডাক্তার, পুলিশ, ব্যাঙ্ককর্মী― শহরে আক্রান্ত একের পর এক জরুরি কর্মী, নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন

আজ সকালেই জানা গেছে, ৩১ বছর বয়সি ওই জওয়ান কোভিড ১৯ আক্রান্ত হওয়ার পরে আত্মঘাতী হয়েছেন হাসপাতালে। ওই জওয়ানের বাড়ি মহারাষ্ট্রে। কিন্তু তাঁর পরিবার রাজস্থানের আলোয়ারে থাকেন। সেখানেই মোতায়েন ছিলেন ওই জওয়ান। সিআইএসএফ সূত্রে জানা গেছে, মুম্বই এয়ারপোর্টে মোতায়েন জওয়ানদের মধ্যে করোনা ধরা পড়েছে ২৮ জনের। দিল্লিতেও আক্রান্ত ৩১ জন। কলকাতায় সংখ্যাটা সবচেয়ে বেশি, ৩৯।

```