Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতারনববর্ষে বাঙালিয়ানার ষোলো আনা স্বাদ! ঢাকাই কালো ভুনা থেকে আম পেঁয়াজির যুগলবন্দি, মিলবে এই রেস্তরাঁয়‘কোভিড ভ্যাকসিনই হার্ট অ্যাটাকের কারণ!’ শেন ওয়ার্নের মৃত্যু নিয়ে ছেলের মন্তব্যে নতুন বিতর্ক এবার রক্তদান শিবিরেও কমিশনের ‘নজরদারি’! রক্তের আকাল হলে কী হবে রোগীদের? প্রশ্ন তুললেন কুণালমারাঠি না জানলে বাতিল হবে অটো-ট্যাক্সির লাইসেন্স! ১ মে থেকে কড়া নিয়ম মহারাষ্ট্রেআশা ভোঁসলেকে শ্রদ্ধা জানাতে স্থগিত কনসার্ট, গায়িকার নামে হাসপাতাল গড়ার উদ্যোগউৎসবের ভিড়ে হারানো প্রেম, ট্রেলারেই মন কাড়ছে ‘উৎসবের রাত্রি’‘বাংলাকে না ভেঙেই গোর্খা সমস্যার সমাধান’, পাহাড় ও সমতলের মন জিততে উন্নয়নের ডালি শাহের

থানা চত্বরে দাপিয়ে বেড়াচ্ছে চিতাবাঘ! ভয়ে পুলিশকর্তারা লুকোলেন বাড়ির ছাদে

দ্য ওয়াল ব্যুরো: থানা চত্বরে বীর বিক্রমে ঘুরে বেড়াচ্ছে সে। কখনও দুলকিচালে, কখনও লাফিয়ে ঝাঁপিয়ে গোটা দিন ধরেই পুলিশকর্তাদের তটস্থ করে রাখল একটা আস্ত চিতাবাঘ। ভয় আর আতঙ্কে শোরগোল পড়ে গেল এলাকায়। বাসিন্দারা তো বটেই, খোদ পুলিশকর্তারাও চিতার আ

থানা চত্বরে দাপিয়ে বেড়াচ্ছে চিতাবাঘ! ভয়ে পুলিশকর্তারা লুকোলেন বাড়ির ছাদে

শেষ আপডেট: 30 December 2018 18:30

দ্য ওয়াল ব্যুরো: থানা চত্বরে বীর বিক্রমে ঘুরে বেড়াচ্ছে সে। কখনও দুলকিচালে, কখনও লাফিয়ে ঝাঁপিয়ে গোটা দিন ধরেই পুলিশকর্তাদের তটস্থ করে রাখল একটা আস্ত চিতাবাঘ। ভয় আর আতঙ্কে শোরগোল পড়ে গেল এলাকায়। বাসিন্দারা তো বটেই, খোদ পুলিশকর্তারাও চিতার আতঙ্কে লুকোলেন বাড়ির ছাদে। রবিবার চিতোরগড়ের মীরা নগর কতোয়ালি থানায় সকাল থেকেই হই চই। এলাকায় হানা দিয়েছে একটা চিতা। থানার পিছনের কয়েকটি বাড়ির আনাচ কানাচে ঘুরে বেড়াতে দেখা গেছে তাকে। সেখানে বিশেষ সুবিধা করতে না পেরে চিতা পায়চারি করতে শুরু করেছে থানার সামনেই। মাঝে মাঝে উঁকি দিচ্ছে ভিতরে। সামান্য চোখের আড়াল হতেই ফটাফট থানার দরজা, জানলা সেঁটে পুলিশ কর্তারা ভয় কাঁপছেন। কেউ কেউ আবার থানার দরজায় বিশেষ ভরসা না রেখে আশপাশের উঁচু বাড়ির ছাদে উঠে পড়েছেন। https://youtu.be/qkQMrApVr48 চিতার আতঙ্কে গোটা পাড়াতেই হুলস্থূল কাণ্ড। এলাকার বাসিন্দারা সকলেই প্রায় বাড়ির ভিতরে বন্দি। ছাদে উঠে কেউ আবার চিতার গতিবিধির দিকে নজর রাখছেন। শেষে খবর দেওয়া হয় বনদফতরে। প্রায় ১০ ঘণ্টা চিতা এমন লুকোচুরি খেলে ধরা দেয় বনকর্মীদের হাতে। দূর থেকে গুলি ছুড়ে চিতাকে অজ্ঞান করে খাঁচাবন্দি করেন শিকারি সাতনাম সিংহ। থানার সিসিটিভি ফুটেজে চিতার লম্ফঝম্ফের সামান্য কিছু অংশ ধরা পড়েছে। সেটাই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। সিসিটিভির ফুটেজ খতিয়ে দেখে বনাধিকারিকরা জানিয়েছেন, সম্ভবত খাবারের টানেই লোকালয়ে চলে আসে চিতাবাঘটি।  

```