Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রী

গুজরাটে ঐক্যের মূর্তি উন্মোচন মোদীর, বিশ্বের সর্বোচ্চ মূর্তি উৎসর্গ করলেন দেশবাসীকে

দ্য ওয়াল ব্যুরো: ভোরের আলো ফুটতেই শুরু হল ঐক্যের দৌড়। বিশ্বের সবচেয়ে উঁচু মূর্তির নীচে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বললেন, ‘‘এই মূর্তি ঐক্যের। দেশবাসীকে এই মূর্তি উৎসর্গ করা হল।’’ আজ, বুধবার লৌহমানব সর্দার বল্লভভাই পটেলের ১৪৩তম জন

গুজরাটে ঐক্যের মূর্তি উন্মোচন মোদীর, বিশ্বের সর্বোচ্চ মূর্তি উৎসর্গ করলেন দেশবাসীকে

শেষ আপডেট: 30 October 2018 18:30

দ্য ওয়াল ব্যুরো: ভোরের আলো ফুটতেই শুরু হল ঐক্যের দৌড়। বিশ্বের সবচেয়ে উঁচু মূর্তির নীচে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বললেন, ‘‘এই মূর্তি ঐক্যের। দেশবাসীকে এই মূর্তি উৎসর্গ করা হল।’’ আজ, বুধবার লৌহমানব সর্দার বল্লভভাই পটেলের ১৪৩তম জন্মবার্ষিকী। তাই এই দিনটিকেই বেছে নেওয়া হয়েছিল গগনচুম্বী মূর্তি উন্মোচনের জন্য। সাদা ধুতি-পাঞ্জাবিতে সেজে ৫৯৭ ফুট বা ১৮২ মিটার উঁচু মূর্তির উন্মোচন অনুষ্ঠানে দেশবাসীকে ঐক্যের বার্তা দিলেন মোদী। অনুষ্ঠানে হাজির ছিলেন গুজরাটের মুখ্যমন্ত্রী বিজয় রূপানী-সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা। গুজরাতের কেওড়িয়াতে নর্মদা নদীর উপর তৈরি করা হয়েছে বল্লভভাই পটেলের মূর্তিটি। নাম দেওয়া হয়েছে ‘স্ট্যাচু অব ইউনিটি’। চিনের স্প্রিং টেম্পল বুদ্ধ-র থেকে ১৭৭ ফুট উঁচু ও নিউ ইয়র্কের স্ট্যাচু অব লিবার্টির উচ্চতার প্রায় দ্বিগুণ এই মূর্তি তৈরিতে খরচ হয়েছে প্রায় ২,৯৮৯ কোটি টাকা। মূর্তিটির নকশা তৈরি করেছেন পদ্মভূষণ প্রাপ্ত স্থপতি রাম ভি সূতর। মূর্তির সঙ্গেই আজ উদ্বোধন করা হবে লাগোয়া টেন্ট সিটির। দরজা খুলে যাবে পটেল মিউজিয়ামের। https://twitter.com/narendramodi/status/1057281851927097344 ঐক্যের মূর্তি উন্মোচন নিয়ে বিতর্কও কিছু কম হয়নি। গতকাল টোকিওতে প্রধানমন্ত্রী বলেছিলেন, ৩১ অক্টোবর সর্দার বল্লভভাই পটেলের দিনই ঐক্যের মূর্তি উদ্বোধন করে গোটা দুনিয়ার নজর কাড়বেন তিনি। প্রশ্ন উঠছে, ঐক্যের নামে এই উচ্চতার দৌড় কেন? সাড়ে চার বছর ধরে মোদী ‘মেক ইন ইন্ডিয়া’র স্লোগান তুললেও পটেলের মূর্তির বড় অংশ কিন্তু বানিয়ে আনতে হয়েছে চিন থেকে। প্রায় শ’তিনেক চিনা কর্মী গুজরাতে এই মূর্তি তৈরির কাজ করেছেন। বিতর্কের শেষ এখানেই নয়। নিজের হাতে আরএসএসকে  নিষিদ্ধ করার ঘোষণা লিখেছিলেন সর্দার পটেল।  তিনি তো কংগ্রেসেরই নেতা। তাঁরই প্রায় ছ’শো ফুট উঁচু মূর্তি বানিয়ে তবে কোন ঐক্যের বার্তা দিতে চাইছেন প্রধানমন্ত্রী? প্রশ্ন উঠেছে বিরোধী শিবিরে। পটেলের মূর্তি নিয়ে অসন্তোষ তৈরি হয়েছে গুজরাতেও। স্থানীয় আদিবাসী সংগঠনগুলির বক্তব্য, ওই মূর্তি বানানোর জন্য ৭৫ হাজার আদিবাসী ক্ষতিগ্রস্ত হয়েছেন। ক্ষতির মুখে পড়েছে আদিবাসীদের ৭২টি গ্রাম। যে নর্মদাতটে পটেলের মূর্তির উদ্বোধন হয়েছে আজ সেখানকারই প্রায় ২২ টি গ্রামের পঞ্চায়েত প্রধান মূর্তি উন্মোচনের বিরোধিতা করে প্রধানমন্ত্রীকে খোলা চিঠি দিয়েছেন। তাঁদের তরফে জানানো হয়েছে,  আজ ওই সব গ্রামে শোক পালন করা হবে। একটি বাড়িতেও রান্না হবে না।  উদ্বোধনী অনুষ্ঠানের জন্য বানানো পোস্টারও ছিঁড়ে ফেলেছেন এলাকার তফসিলি জনজাতির মানুষ। The Wall-এর ফেসবুক পেজ লাইক করতে ক্লিক করুন 

```