
শেষ আপডেট: 20 July 2023 15:09
আজ থেকে ৩০ বছর আগে শহর কলকাতায় (Kolkata) খাঁটি বাঙালি খাবারের রেস্তোরাঁ সেভাবে গড়ে ওঠেনি। তখন বাঙালি খাবার বলতে মা ঠাকুমার হাতের চিংড়ি মালাইকারি, মোচার চপ, কচি পাঁঠার ঝোল ইত্যাদি বাড়ির খাবারই ছিল একমাত্র ভরসা। সালটা ১৯৯৩। কলকাতার পিয়ারলেস ইন চারতারা হোটেলে জন্ম হল খাঁটি বাঙালি রেস্তোরাঁ 'আহেলীর। শুরু হল তার পথচলা।
সেই কারণে সীমিত সময়ের জন্য আহেলী রেস্তোরাঁয় সেট অফারিং চালু হল। যেখানে প্রতিদিন ৪৫ থেকে ৫০ রকমের উপাদেয় বাঙালি পদ মিলবে। শুধু নিজের পছন্দ অনুযায়ী নির্বাচন করে নিলেই হল। যা আপনার রসনাকে তৃপ্ত করবে।

এই ব্যাপারে হোটেলের এক্সিকিউটিভ শেফ সৌম্যদীপ দত্ত বললেন, 'প্রতিদিন বাঙালি যে ধরনের খাবার খেতে পছন্দ করেন সেই ধরনের আইটেমই এই সেট অফারে রয়েছে। ইতিপূর্বে আহেলী এই ধরনের কোনও অফার দেন নি। আগে যেমন প্রতিদিন কাতলা মাছ মেনুতে থাকত না। কিন্তু এই অফারে কাতলা মাছের রকমারি পদ রয়েছে। যেমন সরষে কাতলা, দই কাতলা, কাতলা কালিয়া, কাতলা মাছের দোভাজা।‘



এছাড়া আর কী কী মিলবে?
মিলবে গন্ধরাজ ঘোল, আম পোড়া শরবত, এগ ডেভিল, ভাজা মুরগি, চিকেন কাটলেট, চিকেন চপ, ডালের বড়া, ডাল পিয়াজি, বেগুনি, পোস্তর বড়া, মোচার চপ, ভেজিটেবল কাটলেট, ইলিশ মাছের কাটলেট, গোবিন্দভোগ রাইস, বাসন্তী পোলাও, পোলাও রাজনন্দিনী, লুচি, রাধা বল্লভী, কড়াইশুঁটির কচুরি, শুক্তো , ফুলকপি রাই সরষে পালং, ঝিঙে আলু পোস্ত, আলু পিয়াজ পোস্ত, সরষে বেগুন, দই বেগুন, সরষে ভেন্ডি, ভাজা মশলা আলুর দম, ভাজা মুগের ডাল, ডাল রায় বাহাদুর, কড়াইশুঁটি দিয়ে ডাল, মাছের মাথা দিয়ে ডাল, বাঙালির নিরামিষ ডাল, ছোলার ডাল, দই মাছ, মুরগির ঝোল, বাটি চিংড়ি, লাউ পাতায় মোড়া চিংড়ি, বাটা মাছের ঝাল, পারশে মাছের কালিয়া, গন্ধরাজ সবুজ চিংড়ি, মটন কষা, কচি পাঁঠার ঝোল, রসগোল্লা, সন্দেশ, কালাকাঁদ, মিষ্টি দই ছাড়াও রয়েছে আরও অনেক কিছু।



পিয়ারলেস ইন 'আহেলী'-তে খরচ পড়বে ৪৪৪৪ টাকা+কর (৪ জন)।
তবে 'আহেলী'-র আউটলেট রয়েছে শরৎ বোস রোড এবং অ্যাক্সিস মলে। এই দুটি আউটলেটে খরচ পড়বে ৩৪৪৪ টাকা+কর (৪জন)। এই অফার চলবে প্রাক দুর্গাপুজো পর্যন্ত।
কলকাতায় গুজরাতি ফুড ফেস্টিভ্যাল! পাওয়া যাবে কোথায়? জেনে নিন