Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

SSC: অধিকাংশের অনীহা! গত ৯ দিনে নিয়োগ পরীক্ষার জন্য আবেদন করেছেন মাত্র ৩০-৩৫ জন

আগামী ৭ ও ১৪ সেপ্টেম্বর লিখিত পরীক্ষা। এসএসসি সূত্রে খবর, এবার পরীক্ষায় অংশ নিতে চলেছেন প্রায় ৫ লক্ষ ৮৩ হাজার প্রার্থী। যাঁরা দ্বিতীয় দফায় আবেদন করেছেন, তাঁদের অ্যাডমিট কার্ড আগামী ৩ সেপ্টেম্বর প্রকাশ করা হবে।

SSC: অধিকাংশের অনীহা! গত ৯ দিনে নিয়োগ পরীক্ষার জন্য আবেদন করেছেন মাত্র ৩০-৩৫ জন

ছবি - এআই

সৌভিক বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: 1 September 2025 22:01

দ্য ওয়াল ব্যুরো: সুপ্রিম কোর্টের (Supreme Court) নির্দেশে দ্বিতীয় বার আবেদনপত্র জমা নেওয়ার জন্য নিয়োগ পরীক্ষার পোর্টাল (Exam Poral) খুলেছিল স্কুল সার্ভিস কমিশন (SSC)। তবে গত ন’দিনে সেখানে আবেদন করেছেন মাত্র ৩০-৩৫ জন। সূত্রের খবর এমনটাই।

গত শনিবার শীর্ষ আদালতের নির্দেশ মেনে 'দাগি'দের তালিকা (Tainted List) প্রকাশ করে এসএসসি। তবে নতুন নিয়মে পরীক্ষা যে 'যোগ্য'দের দিতে হবে সেটাও স্পষ্ট। সেই অনুযায়ী নিয়োগ পরীক্ষার পোর্টাল খোলা হয়েছে। ২৪ অগস্ট থেকে দ্বিতীয় দফায় পোর্টাল খোলে এসএসসি। আবেদন নেওয়া চলবে ২ সেপ্টেম্বর পর্যন্ত।

২০১৬ সালের এসএসসি পরীক্ষার নিয়ম ছিল স্নাতক পর্যায়ে অন্তত ৪৫ শতাংশ নম্বর থাকলেই আবেদন করা যাবে। পরবর্তী সময়ে সেই নিয়ম বদলে (New Exam Rule) ন্যূনতম ৫০ শতাংশ নম্বর বাধ্যতামূলক করা হয়। এর ফলে অনেকেই নতুন নিয়োগ পরীক্ষায় বসতে পারেননি। শেষ পর্যন্ত তাঁরা সুপ্রিম কোর্টে মামলা করলে আদালত নির্দেশ দেয়, পূর্বের নিয়মে তাঁদের পরীক্ষায় বসতে দিতে হবে। তার পরেই দ্বিতীয় দফায় পোর্টাল খোলে এসএসসি। কিন্তু বিগত ৯ দিনে আবেদনকারীর সংখ্যা ভাবাচ্ছে সকলকে।

তথ্য বলছে, স্নাতকে ৫০ শতাংশের নীচে নম্বর থাকায় যাঁরা আবেদন করতে পারেননি, তাঁদের সংখ্যা প্রায় ৪০০। কিন্তু দ্বিতীয় সুযোগ পাওয়ার পরেও কেন এত কম আবেদন জমা পড়ল তা বুঝতে পারছে না এসএসসি-ও।

আগামী ৭ ও ১৪ সেপ্টেম্বর লিখিত পরীক্ষা (Written Exam)। এসএসসি সূত্রে খবর, এবার পরীক্ষায় অংশ নিতে চলেছেন প্রায় ৫ লক্ষ ৮৩ হাজার প্রার্থী। যাঁরা দ্বিতীয় দফায় আবেদন করেছেন, তাঁদের অ্যাডমিট কার্ড আগামী ৩ সেপ্টেম্বর প্রকাশ করা হবে। ইতিমধ্যে এও জানা গেছে, এই পরীক্ষার জন্য আবেদন করেছিলেন 'দাগি'দের সিংহভাগই। তবে তালিকা মিলিয়ে তাঁদের অ্যাডমিট বাতিল করেছে স্কুল সার্ভিস কমিশন।

এদিকে প্রথম দফায় আবেদনকারীদের অনেক অ্যাডমিট কার্ডে ভুল ধরা পড়েছে। কোথাও ছবি নেই, কোথাও সই অনুপস্থিত, আবার কোথাও নামের বানানে গণ্ডগোল। ইতিমধ্যেই প্রায় দেড় হাজার পরীক্ষার্থী ভুল সংশোধন করিয়েছেন। বাকি সমস্যাগুলিও দ্রুত ঠিক করা হবে বলে আশ্বাস দেওয়া হয়েছে।

৭ এবং ১৪ তারিখ যাতে পরীক্ষার্থীদের যাতায়াতে কোনও সমস্যা না হয়, তার জন্য পর্যাপ্ত পরিবহন ব্যবস্থা রাখতে হবে বলে নির্দেশ দেওয়া হয়েছে নবান্নের তরফে। একই সঙ্গে রেল কর্তৃপক্ষকেও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য রাজ্যের তরফে নির্দেশ দেওয়া হবে।

বন্যা বা প্রবল বৃষ্টির কারণে পরীক্ষা কেন্দ্রের আশপাশে যাতে জল না জমে, সেজন্য প্রতিটি জেলার জেলাশাসকদের বিশেষ পদক্ষেপ নিতে বলা হয়েছে। কোনও পরীক্ষা কেন্দ্র নিয়ে যদি কোনও সমস্যা দেখা দেয়, তবে সেই ক্ষেত্রে সরাসরি এসএসসির সঙ্গে যোগাযোগ করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।

প্রত্যেকটি পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার্থীদের প্রবেশের আগে ফ্রিসকিং বাধ্যতামূলক করা হয়েছে। এছাড়া, যখন প্রশ্নপত্র পরীক্ষাকেন্দ্রে পৌঁছবে, তখন সেখানে একজন সরকারি আধিকারিক উপস্থিত থাকবেন। সেই সরকারি আধিকারিককেই পরীক্ষা-সংক্রান্ত সমস্ত দায়িত্ব নিতে হবে।

নবান্ন সূত্রে খবর, ইতিমধ্যেই রাজ্যের মুখ্যসচিব জেলাশাসক, পুলিশ সুপার এবং পুলিশ কমিশনারদের সঙ্গে বৈঠক করেছেন এবং সমস্ত নির্দেশ স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন।


```