Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরও

গর্ব হারাচ্ছে গির, তিন মাসে ৩০ সিংহের মৃত্যু এই জঙ্গলেই!!

দ্য ওয়াল ব্যুরো: একের পর এক সিংহের মৃত্যুতেও কোনওরকম উদ্বেগ চোখে পড়ছে না। গুজরাতের গির অভয়ারণ্যে ক্রমশই লোপ পেতে বসেছে সিংহের দম্ভ। পর পর সিংহের মৃত্যু অন্তত সেই ছবিই স্পষ্ট করছে। বৃহস্পতিবার আরও এক সিংহির মৃত্যু হয়েছে গিরে। এই নিয়ে গত তিন

গর্ব হারাচ্ছে গির, তিন মাসে ৩০ সিংহের মৃত্যু এই জঙ্গলেই!!

শেষ আপডেট: 29 November 2018 15:31

দ্য ওয়াল ব্যুরো: একের পর এক সিংহের মৃত্যুতেও কোনওরকম উদ্বেগ চোখে পড়ছে না। গুজরাতের গির অভয়ারণ্যে ক্রমশই লোপ পেতে বসেছে সিংহের দম্ভ। পর পর সিংহের মৃত্যু অন্তত সেই ছবিই স্পষ্ট করছে। বৃহস্পতিবার আরও এক সিংহির মৃত্যু হয়েছে গিরে। এই নিয়ে গত তিন মাসে ৩০টি সিংহ প্রাণ হারাল। কিন্তু কীভাবে?? প্রশ্নের মুখে বন দফতরের জবাব যা এল, তা অবশ্যই চিন্তা বাড়াচ্ছে। কোনওরকম চোরা শিকারিদের উৎপাত নয়, গিরে সিংহ মরছে অজানা জ্বরে!!  অন্তত এমনই তথ্য দিচ্ছে গির অভয়াণ্য কর্তৃপক্ষ। গিরের জঙ্গলে গত তিন মাস ধরে অসুস্থ সিংহের সংখ্যা বাড়ছে। বেশিরভাগ সিংহই নিমোনিয়া বা জ্বরে আক্রান্ত। কিছুদিন অসুস্থ থাকার পরেই তারা মরে যাচ্ছে বলে খবর। সেপ্টেম্বর মাস থেকে পরিস্থিতি এতটাই খারাপ হয়েছে যে, ২৯ টি সিংহ এভাবেই জ্বর বা নিমোনিয়ায় আক্রান্ত হয়ে প্রাণ হারাচ্ছে। এর মধ্যে রয়েছে প্রাপ্ত বয়স্ক সিংহ-সিংহি যাদের বয়স ৯ থেকে ১২। রয়েছে সিংহের শাবকও। চলতি মাসেই মোট ৬টি সিংহের মৃত্যু হয়েছে। কারণ একটাই,  সেই অজানা জ্বর বা রোগ। হনুমানকে ‘অসম্মান’, যোগী আদিত্যনাথকে নোটিস রাজস্থানে জঙ্গলের চিফ কনসারভেটার ডি টি ভাসাভারা জানাচ্ছেন, জ্বর বা নিমোনিয়াতেই থেমে থাকছে না। সিংহরা আক্রান্ত হচ্ছে ক্যানিন ডিসটেম্পার ভাইরাসেও। যেখানে একরকম ব্যারটিরিয়া সিংহ , সিংহি ও তাদের শাবকদের দেহে ঢুকছে। তাদের ভিতর থেকে দুর্বল করে রোগ প্রতিরোধ ক্ষমতা কেড়ে নিচ্ছে। সেপ্টেম্বরেই গিরে মোট ২৩টি সিংহের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার আরও এক সিংহির মৃত্যুতে নভেম্বরে সংখ্যাটা বেড়ে ৭ হল। এখনও ক্যানিন ডিসটেম্পার ভাইরাসে প্রায় ৩৬টি সিংহ আক্রান্ত বলে জানা যাচ্ছে। অবশ্য তারা এখন সুস্থ বলেই দাবি ভাসাভারার। কিন্তু প্রশ্ন উঠছে, এতদিনেও কেন এই অজানা জ্বরের চিকিৎসা করতে পারা যাচ্ছে না? কেন মরতে দেওয়া হল ৩০ সিংহকে?  ভাসাভারার জবাব, "বিষয়াট বুঝতেই আমদের সময় লেগেছে। ময়না তদন্তেও মৃত্যুর কারণ স্পষ্ট করে বোঝা যাচ্ছিল না।" পরিবার নিয়ে বনের রাজা রাজকীয় ভঙ্গিতে বসে,   এটাই তো গিরের প্রধান আকর্ষণ। সেই গিরেই সিংহের সংখ্যা কমে দাঁড়িয়েছে ৫২৩। অজানা রোগের গ্রাস জারি থাকলে পরিস্থিতি আরও ভয়ানক হবে। তা জেনেও কতটা চিন্তিত কর্তৃপক্ষ? প্রশ্ন কিন্তু রয়েই গেল।

The Wall-এর ফেসবুক পেজ লাইক করতে ক্লিক করুন 


```