Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রী

জন্মদিনের আগে গোখরোর ছোবলে তিন বছরের শিশুর মৃত্যু, উপহারের পুতুল জলে ভাসালেন অসহায় বাবা

শুক্রবার জন্মদিনের তোড়জোড় চলছিল বাড়িতে। সবজি ব্যবসায়ী বাবা মেয়ের জন্য পুতুলও কিনে এনেছিলেন। কিন্তু আচমকাই সবটা অন্ধকার হয়ে গেল।

জন্মদিনের আগে গোখরোর ছোবলে তিন বছরের শিশুর মৃত্যু, উপহারের পুতুল জলে ভাসালেন অসহায় বাবা

শেষ আপডেট: 11 October 2024 15:11

দ্য ওয়াল ব্যুরো: ফ্রিজের তলায় লুকিয়েছিল বিষাক্ত গোখরো। তারই কামড়ে প্রাণ হারাল তিন বছরের শিশু। ঘটনাটি ঘটেছে মেদিনীপুরের ক্ষীরপাইয়ে। 

মৃত শিশুর নাম পায়েলি দাস। বৃহস্পতিবার বাড়িতেই খেলছিল শিশুটি। পরদিন অর্থাৎ শুক্রবার জন্মদিনের তোড়জোড় চলছিল বাড়িতে। সবজি ব্যবসায়ী বাবা মেয়ের জন্য পুতুলও কিনে এনেছিলেন। কিন্তু আচমকাই সবটা অন্ধকার হয়ে গেল। পরিবারের তরফে জানা গেছে, ফ্রিজের তলায় মারণ সাপ লুকিয়ে ছিল। সেই গোখরোই ছোবল মারে তাদের তিন বছরের মেয়েকে। 

এক পরিবেশকর্মী ঘটনার খবর পেয়ে সেখানে পৌঁছলে বিষধর সাপটিকে উদ্ধার করেন। তিনি বলেন, ডাক্তারের কাছে বা হাসপাতালে নিয়ে যাওয়ার বদলে পায়েলির সুস্থতা কামনায় দু'জন ওঝা ডেকে ঝাড়ফুঁক করা হয়।

কেউই শেষ পর্যন্ত মেয়েটিকে বাঁচাতে পারেননি। পরে বেগতিক দেখে হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানেই শিশুটিকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। 

প্রশাসনের দাবি, শিশুটির পরিবার হাসপাতাল বা ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার বদলে ওঝার শরণাপন্ন হওয়ায় মৃত্যু হয়েছে শিশুটির। যে কারণে মানুষকে আরও সচেতন হতে ইতিমধ্যেই সমাজমাধ্যমে সচেতনতার বার্তা দিয়ে একটি পোস্ট করেছেন ঘাটালের মহকুমা শাসক সুমন বিশ্বাস। 

অন্যদিকে অসহায় বাবা মেয়ের জন্মদিনের উপহার হিসেবে যে পুতুল কিনে এনেছিলেন, তা শেষ পর্যন্ত জলে ভাসিয়ে দিয়েছেন। পুজোর মরশুমে, জন্মদিনের আগের দিনের এহেন ঘটনায় শোকের ছায়া ক্ষীরপাইয়ের তিন নম্বর ওয়ার্ডে।


```