Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
রহস্য আর মনের অন্ধকারে ঢুকে পড়ল ‘ফুল পিসি ও এডওয়ার্ড’! টিজারে চমকজিৎ-প্রযোজক দ্বন্দ্বে আটকে মুক্তি! ‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’-এর মুক্তি বিশ বাঁও জলে?কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্লসামনে কাজল শেখ, মমতা কথা শুরু করতেই হাত নেড়ে বিরক্তি প্রকাশ অনুব্রতর! সিউড়িতে কী ঘটলEPL: নায়ক ওকাফর! ওল্ড ট্র্যাফোর্ডে ৪৫ বছরের অভিশাপ মুছল লিডস, রক্ষণের ভুলে ডুবল ম্যান ইউAsha Bhosle: 'এত ভালবাসার সবটাই তোমার...,' ঠাকুমার স্মৃতি আঁকড়ে আবেগঘন পোস্ট নাতনি জানাইয়েরSupreme Court DA: ডিএ নিয়ে সময়সীমা বৃদ্ধির আর্জি, বুধবার রাজ্যের মামলা শুনবে সুপ্রিম কোর্ট

আসানসোলে খনিতে ধস নিয়ে আতঙ্কিত এলাকাবাসী, মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন চতুর্থজন

মৃত ও আহতের মধ্যে তিনজনের বাড়ি ঝাড়খণ্ডের পাকুড় জেলায় ও একজনের স্থানীয় কুলটির চিনাকুড়ির বাসিন্দা। 

আসানসোলে খনিতে ধস নিয়ে আতঙ্কিত এলাকাবাসী, মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন চতুর্থজন

নিজস্ব চিত্র

শেষ আপডেট: 21 January 2025 21:40

দ্য ওয়াল ব্যুরো: পিএইচই জল জীবন মিশনের আন্ডার গ্রাউন্ড পাইপ লাইনের কাজ করতে গিয়ে মাটি চাপা পড়ে মৃত্যু হল তিন শ্রমিকের। গুরুতর আহত আরও একজন। তাঁকে উদ্ধার করে পাঠানো হয়েছে জেলা হাসপাতালে। ঘটনাটি পশ্চিম বর্ধমানের সালানপুর এলাকার ডালমিয়া কোলিয়ারির। 

মঙ্গলবার পাইপ লাইনের কাজের সময় দুর্ঘটনাটি হয়। চারজনকেই প্রথমে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তিনজনকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। আরেকজনকে ভর্তি করা হয় হাসপাতালে। মৃতদের নাম  রাজ্জাক শেখ (২২),রোহিত উদ্দিন শেখ (১৮),নিতেশ পাসওয়ান(২৫)। হাসপাতালে চিকিৎসা চলছে সামসুল শেখ(২০)-এর। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন সালানপুর থানার পুলিশ।

জানা যায়, মৃত ও আহতের মধ্যে তিনজনের বাড়ি ঝাড়খণ্ডের পাকুড় জেলায় ও একজনের স্থানীয় কুলটির চিনাকুড়ির বাসিন্দা। 

স্থানীয় ফুচু বাউরি নামের এক ব্যক্তি জানান, 'শুনলাম ধস নেমেছে। তখন আমি বাড়িতে। ঘটনাস্থলে গিয়ে দেখি চারজন চাপা পড়েছে। তাঁদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। একজনের অবস্থা আশঙ্কাজনক।'


```