Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: হেরেও শীর্ষে রাজস্থান! কমলা ও বেগুনি টুপি আপাতত কোন দুই তারকার দখলে? প্রকাশ্যে আয়-সম্পত্তির খতিয়ান, রাজ না শুভশ্রী! সম্পত্তির নিরিখে এগিয়ে কে? অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের

স্কুলের পর গঙ্গায় স্নান করতে নেমে তলিয়ে গেল ৫ পড়ুয়া, ২ জনের খোঁজ মিলেছে, এখনও নিঁখোজ ৩

স্কুলের পর স্নান করতে নেমে তলিয়ে গেল ৫ পড়ুয়া।

স্কুলের পর গঙ্গায় স্নান করতে নেমে তলিয়ে গেল ৫ পড়ুয়া, ২ জনের খোঁজ মিলেছে, এখনও নিঁখোজ ৩

প্রতীকী ছবি

শেষ আপডেট: 29 June 2024 16:23

দ্য ওয়াল ব্যুরো: ফের গঙ্গায় ডুবে যাওয়ার ঘটনা! এবার স্কুলের পর স্নান করতে নেমে তলিয়ে গেল ৫ পড়ুয়া। বেশ অনেকক্ষণ বাদে দুই ছাত্রের খোঁজ মিললেও বাকি ৩ জন এখনও নিঁখোজ। ঘটনাটি মালদহের বীরনগর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের সরকার টোলা এলাকার। 

স্থানীয় সূত্রের খবর, স্কুল থেকে ফেরার পথে আট বন্ধু মিলে গঙ্গায় স্নান করতে নেমেছিল। কিন্তু তাদের মধ্যে পাঁচজন গঙ্গার জলের স্রোত সামলাতে পারেনি। মুহূর্তের মধ্যেই তলিয়ে যায় তাঁরা। সকলেই বীরনগর হাইস্কুলের নবম শ্রেণির ছাত্র। যে তিন জন ছাত্রের খোঁজ চলছে তারা হল আকাশ সাহা, কৃষ্ণ সাহা এবং আকাশ মণ্ডল। 

পাঁচ বন্ধুকে তলিয়ে যেতে দেখে উপরে উঠে বাকি তিন বন্ধু চিৎকার করে সাহায্য চাইতে থাকে। তাঁদের চিৎকারে আশেপাশের লোকজন ছুটে আসে। স্থানীয়রাই দুই পড়ুয়াকে জল থেকে তুলে আনে। কিন্তু বাকিদের কোনও খোঁজ পাওয়া যায়নি। খবর পেয়ে ঘটনাস্থলে আসে বৈষ্ণবনগর থানার বিশাল পুলিশ বাহিনী। সঙ্গে আসেন সিভিল ডিফেন্সের কর্মীরাও। 

প্রসঙ্গত, উত্তরপাড়ার গঙ্গার ঘাটগুলিতে গত কয়েক মাসে একাধিকবার ডুবে যাওয়ার ঘটনা ঘটেছে। গত ৮ জুন উত্তরপাড়ার পঞ্চাননতলা মন্দির গঙ্গার ঘাটে স্নান করতে নেমে তলিয়ে যায় এক ছাত্র। গত মে মাসে উত্তরপাড়া বাবুঘাটে তিনজন তলিয়ে গেছিল।


```