Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

দিল্লিতে ফুলের বাজারে মিলল ৩ কেজি বিস্ফোরক, যথাসম্ভব বেশি ক্ষয়ক্ষতি ঘটানোই লক্ষ্য ছিল জঙ্গিদের

দ্য ওয়াল ব্যুরো : শুক্রবার সকালে পূর্ব দিল্লির (East Delhi) ব্যস্ত গাজিপুর বাজারে (Gazipur Market) একটি তিন কেজি ওজনের বোমা (Bomb) পাওয়া যায়। পুলিশের ধারণা, প্রজাতন্ত্র দিবসের আগে রাজধানীতে বড় ধরনের বিস্ফোরণ ঘটাতে চেয়েছিল জঙ্গিরা। বোমাটি নি

দিল্লিতে ফুলের বাজারে মিলল ৩ কেজি বিস্ফোরক, যথাসম্ভব বেশি ক্ষয়ক্ষতি ঘটানোই লক্ষ্য ছিল জঙ্গিদের

শেষ আপডেট: 14 January 2022 14:15

দ্য ওয়াল ব্যুরো : শুক্রবার সকালে পূর্ব দিল্লির (East Delhi) ব্যস্ত গাজিপুর বাজারে (Gazipur Market) একটি তিন কেজি ওজনের বোমা (Bomb) পাওয়া যায়। পুলিশের ধারণা, প্রজাতন্ত্র দিবসের আগে রাজধানীতে বড় ধরনের বিস্ফোরণ ঘটাতে চেয়েছিল জঙ্গিরা। বোমাটি নিষ্ক্রিয় করে ফেলা হয়েছে। একটি পরিত্যক্ত ব্যাগের ভিতরে বোমাটি রাখা হয়েছিল। বাজারের কাছে একটি আট ফুট গর্ত খুঁড়ে পুলিশ তার ভেতরে বোমা ফাটিয়ে দেয়। তখন পুরো এলাকা কর্ডন করে রাখা হয়েছিল। দিল্লির পুলিশ কমিশনার রাকেশ আস্থানা জানান, খদ্দেরের ছদ্মবেশে বাজারে এসে এক দুষ্কৃতী বোমাটি রেখে যায়। স্থানীয় লোকজন জানিয়েছেন, সেই ব্যক্তি সকাল সাড়ে ন'টা নাগাদ স্কুটিতে চড়ে এসেছিল। পরিত্যক্ত স্কুটি ও ব্যাগ দেখে এক দোকানদারের সন্দেহ হয়। তিনিই পুলিশকে খবর দেন। খবর পাওয়ার পরেই দিল্লি পুলিশের স্পেশাল সেল এসে পুরো এলাকা ঘিরে দেয়। বোমাটি নিষ্ক্রিয় করার জন্য ডাকা হয় বম্ব ডিসপোজাল স্কোয়াডকে। পুলিশ জানিয়েছে, বোমার সঙ্গে টাইমার ফিট করা ছিল। এমন সময় বোমা ফাটার কথা ছিল যখন বাজারে সবচেয়ে বেশি ভিড় হয়। বম্ব স্কোয়াড জানিয়েছে, আরডিএক্স ও নাইট্রেট মিশিয়ে ওই বোমা তৈরি হয়। কোনও ঘড়ি বা মোবাইল ফোনের মাধ্যমে বিস্ফোরণ ঘটাত জঙ্গিরা। ওই এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে।

```