
শেষ আপডেট: 29 November 2022 05:13
দ্য ওয়াল ব্যুরো: 'মজার ছলে' বন্ধুকে বাড়িতে ডেকে এনে নেশাগ্রস্ত অবস্থায় তাঁর গোপনাঙ্গে রুটি বেলার বেলন ঢুকিয়ে দেওয়ার (inserted belan in private part) অভিযোগ উঠল তিন যুবকের বিরুদ্ধে। শুধু তাই নয়, সেই ঘটনার ভিডিও রেকর্ডও করার অভিযোগ উঠেছে তিনজনের বিরুদ্ধে। ইতিমধ্যেই এই ঘটনায় এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। আরও দুজনের নামে মামলা রুজু করা হয়েছে।
ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার মহারাষ্ট্রের বদলাপুরে (Badlapur)। নির্যাতিত যুবকের বয়স ২৫ বছর। অভিযুক্ত তিন যুবকের সঙ্গে তাঁর বন্ধুত্ব ১০ বছরেরও বেশি পুরনো। সূত্রের খবর, বৃহস্পতিবার নিজের বাড়িতে পার্টি করার নাম করে নির্যাতিত যুবককে বাড়িতে ডাকে তাঁর তিন বন্ধু। তিনি সেখানে আসা মাত্রই তিনজন মিলে তাঁকে উত্যক্ত করতে শুরু করে। তাঁকে মারধর করার পর মদ্যপ অবস্থায় 'মজার ছলে' তাঁর জামাকাপড় খুলে নিতে শুরু করে অভিযুক্তরা।
এরপর জোর করে ওই যুবকের গোপনাঙ্গে একটি রুটি বেলার বেলন ঢুকিয়ে দেয় তারা। পুরো ঘটনার ভিডিও রেকর্ড করে রাখে ওই তিন যুবক।
কিন্তু এই ঘটনার পর নির্যাতিত যুবকের গোপনাঙ্গ থেকে রক্তপাত হতে শুরু করে, যন্ত্রনার চোটে সংজ্ঞাহীন হয়ে পড়েন তিনি। এরপর অভিযুক্তদের মধ্যে একজন তাঁকে হাসপাতালে নিয়ে যায় বলে জানা গেছে।
হাসপাতালের চিকিৎসকরাই পুরো ঘটনা জানতে পেরে পুলিশকে খবর দেন। নির্যাতিত যুবকের বয়ান নিয়ে তাঁর অভিযোগের ভিত্তিতে তিনজনের বিরুদ্ধে মামলা রুজু করেছে পুলিশ। ইতিমধ্যেই এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। অন্য দুজন পলাতক বলে জানা গেছে।
পুরীর সৈকতে তরুণীর বিকৃত দেহ উদ্ধার, পরনে শুধু অন্তর্বাস, অ্যাসিডে ঝলসে গেছে মুখ