নিশীথের অভিযোগ, “এরা সবাই রোহিঙ্গা। নাম শুনলেই বোঝা যাচ্ছে কী উদ্দেশ্যে ভারতে ঢুকেছিল এরা।”

গ্রাফিক্স-দ্য ওয়াল।
শেষ আপডেট: 10 November 2025 12:12
দ্য ওয়াল ব্যুরো: সীমান্তজুড়ে ফের উত্তেজনা! দিনহাটার সাহেবগঞ্জে (Dinhata border) বিএসএফের জালে ধরা পড়ল তিন বাংলাদেশি নাগরিক (3 Bangladeshis arrested )। অভিযোগ, ভারতীয় দুই সহযোগীর সাহায্যে বেআইনি পথে সীমান্ত পেরিয়ে ভারতে ঢোকার চেষ্টা করছিল তারা।
বিএসএফ সূত্রে জানা গিয়েছে, শুক্রবার রাতে ১৬৮ ব্যাটালিয়নের দলবাড়ি ক্যাম্পের জওয়ানরা টহল দেওয়ার সময় এই পাঁচজনকে আটক করে।
বিএসএফের তরফে জানানো হয়েছে, ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে ভারতীয় পরিচয়পত্র, নগদ টাকা এবং আরও বেশ কিছু নথি। প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর তাঁদের সাহেবগঞ্জ থানার হাতে তুলে দেওয়া হয়েছে। পুলিশ সূত্রে খবর, আদালত ইতিমধ্যেই তিন বাংলাদেশিকে দু’দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে।
এই ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক। তাঁর অভিযোগ, “এরা সবাই রোহিঙ্গা। নাম শুনলেই বোঝা যাচ্ছে কী উদ্দেশ্যে ভারতে ঢুকেছিল এরা।” নিশীথের আরও দাবি, “সীমান্ত লাগোয়া এলাকাগুলিতে রোহিঙ্গা মুসলমানরা ভুয়ো ভোটার কার্ড বানিয়ে বসবাস শুরু করেছে। এটা দেশের নিরাপত্তার পক্ষে বড় হুমকি।”
এদিকে, ঘটনার পর থেকেই দিনহাটা মহকুমা জুড়ে ছড়িয়েছে উত্তেজনা। স্থানীয়দের একাংশের আশঙ্কা, সীমান্তে নিরাপত্তার ঘাটতি বাড়ছে, যার সুযোগ নিচ্ছে অনুপ্রবেশকারীরা। বিএসএফ ও পুলিশ দু’পক্ষই নজরদারি আরও জোরদার করার আশ্বাস দিয়েছে।