Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরও

৭৫ বছরে ২৯ জন প্রধানমন্ত্রী, পাকিস্তানের ইতিহাসে কেউই ৫ বছরের মেয়াদ শেষ করতে পারেননি!

বিগত ৭৫ বছরে পাকিস্তানের প্রধানমন্ত্রীর দায়িত্বে সবচেয়ে সংক্ষিপ্ত মেয়াদ ছিল দুই সপ্তাহ। আর দীর্ঘতম মেয়াদ চার বছর দুই মাস। সবচেয়ে বেশি, তিনবার প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন মিয়া মুহাম্মদ নওয়াজ শরিফ।

৭৫ বছরে ২৯ জন প্রধানমন্ত্রী, পাকিস্তানের ইতিহাসে কেউই ৫ বছরের মেয়াদ শেষ করতে পারেননি!

শেষ আপডেট: 10 February 2024 08:55

দ্য ওয়াল ব্যুরো: পাকিস্তানের ৭৫ বছরের ইতিহাসে একই ‘ট্র্যাডিশন’ অব্যাহত। ১৯৪৭ সাল থেকে পাকিস্তানে ২৯ জন প্রধানমন্ত্রী কুর্সিতে বসেছেন। কিন্তু তাঁদের মধ্যে কেউই পাঁচ বছরের দায়িত্বের মেয়াদ শেষ করতে পারেননি! 

স্বাধীনতার পরে পাকিস্তানে সংসদীয় গণতন্ত্র ঘোষণা করা হয়। যদিও সেদেশের সরকার এবং পরবর্তী রাষ্ট্রপ্রধান কে নির্বাচিত হবে সেবিষয়ে বরাবরই সামরিক বাহিনীর ব্যাপক প্রভাব দেখা গিয়েছে। কখনও দুর্নীতির অভিযোগে, কখনও সামরিক অভ্যুত্থানের জের, কখনও আবার ক্ষমতাসীন গোষ্ঠীর অন্তর্দ্বন্দ্বের কারণে প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করতে একরকম বাধ্যও করার মতো ঘটনাও ঘটেছে পাকিস্তানে। সব মিলে সংসদীয় গণতন্ত্রের দিক থেকে নজির গড়েছে এই প্রতিবেশী রাষ্ট্র। 

বিগত ৭৫ বছরে পাকিস্তানের প্রধানমন্ত্রীর দায়িত্বে সবচেয়ে সংক্ষিপ্ত মেয়াদ ছিল দুই সপ্তাহ। আর দীর্ঘতম মেয়াদ চার বছর দুই মাস। সবচেয়ে বেশি, তিনবার প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন মিয়া মুহাম্মদ নওয়াজ শরিফ। ১৯৪৭ সাল থেকে মোট ২৯ জন প্রধানমন্ত্রীকে পেয়েছে পাকিস্তান। যাঁদের মধ্যে একজন এক বছরে দু'বারও দায়িত্ব গ্রহণ করেছেন। তিন বছরের কিছু বেশি। এঁদের মধ্যে যারা সবচেয়ে বেশি চার বছর প্রধানমন্ত্রী পদে ছিলেন তাঁরা হলেন লিয়াকত আলি খান, ইউসুফ রাজা গিলানি এবং নওয়াজ শরিফ। 

১৯৪৭ সালের অগাস্টে প্রথম পাক প্রধানমন্ত্রী পদে দায়িত্ব নেন লিয়াকত আলি খান। ১৯৫১ সালের ১৬ অক্টোবর রাজনৈতিক সমাবেশে নিহত হন তিনি। তাঁর মেয়াদ ছিল চার বছর দুমাস।

বেনজির ভুট্টো প্রধানমন্ত্রী জুলফিকার আলি ভুট্টোর কন্যা মুসলিম দেশের প্রথম মহিলা নেত্রী এবং পাকিস্তোনের ১১ তম প্রধানমন্ত্রী। ১৯৮৮ সালের ২ ডিসেম্বর দায়িত্ব গ্রহণ করেন তিনি। দুর্নীতির অভিযোগে ১৯৯০ সালের ৬ অগস্ট রাষ্ট্রপতি তাঁর সরকারকে বাতিল করেন। তাঁর শাসনের মেয়াদ ১ বছর ৮ মাস।

১৯৯৩ সালের ১৯ অক্টোবর দ্বিতীয়বার ক্ষমতায় ফিরে আসেন বেনজির ভুট্টো। ১৯৯৬ সালের ৫ নভেম্বর অপশাসনের অভিযোগে আবারও রাষ্ট্রপতি তাঁকে বরখাস্ত করেন । তাঁর সেবারের মেয়াদ ছিল 

গত ৮ ফেব্রুয়ারি চলতি বছরে পাকিস্তানে ভোট হয়েছে। প্রায় ৪৮ ঘণ্টা ধরে চলছে সেই ভোট গণনা। গণনা চলাকালীন দেখা গিয়েছে, শুরু থেকেই বেশিরভাগ কেন্দ্রে এগিয়ে ছিলেন ইমরান খানের পিটিআই সমর্থিত নির্দল প্রার্থীরা। পরে নওয়াজ শরিফের দল পিএমএলএন-ও এগিয়ে যায় বেশ কিছু আসনে। প্রতিবেশী দেশে কে সরকার গড়বে তা নিয়ে এখনও ধোঁয়াশা রয়েছে। কিন্তু প্রধানমন্ত্রীর চেয়ারে বসার পর এবারও কি পাকিস্তানে একই ছবি দেখা যাবে? ইতিমধ্যে সেই জল্পনা শুরু হয়ে গিয়েছে।  


```