Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতারনববর্ষে বাঙালিয়ানার ষোলো আনা স্বাদ! ঢাকাই কালো ভুনা থেকে আম পেঁয়াজির যুগলবন্দি, মিলবে এই রেস্তরাঁয়‘কোভিড ভ্যাকসিনই হার্ট অ্যাটাকের কারণ!’ শেন ওয়ার্নের মৃত্যু নিয়ে ছেলের মন্তব্যে নতুন বিতর্ক এবার রক্তদান শিবিরেও কমিশনের ‘নজরদারি’! রক্তের আকাল হলে কী হবে রোগীদের? প্রশ্ন তুললেন কুণালমারাঠি না জানলে বাতিল হবে অটো-ট্যাক্সির লাইসেন্স! ১ মে থেকে কড়া নিয়ম মহারাষ্ট্রেআশা ভোঁসলেকে শ্রদ্ধা জানাতে স্থগিত কনসার্ট, গায়িকার নামে হাসপাতাল গড়ার উদ্যোগউৎসবের ভিড়ে হারানো প্রেম, ট্রেলারেই মন কাড়ছে ‘উৎসবের রাত্রি’‘বাংলাকে না ভেঙেই গোর্খা সমস্যার সমাধান’, পাহাড় ও সমতলের মন জিততে উন্নয়নের ডালি শাহের

২৮৮ কোটি! সন্দেশখালিতে অপরাধের সাম্রাজ্য গড়ে তুলেছিল শাহজাহান, আদালতে জানাল ইডি 

ইডির দাবি, জমি-ভেড়ি দখল, জোর করে টাকা আদায়-সহ বিভিন্নভাবে সন্দেশখালিতে অপরাধের সাম্রাজ্য গড়ে তুলেছিল শাহজাহান, তার ভাই এসকে আলমগীর, শিব প্রসাদ হাজরা এবং দিদার বক্স মোল্লা।

২৮৮ কোটি! সন্দেশখালিতে অপরাধের সাম্রাজ্য গড়ে তুলেছিল শাহজাহান, আদালতে জানাল ইডি 

শেখ শাহজাহান।

শেষ আপডেট: 30 May 2024 21:32

দ্য ওয়াল ব্যুরো: অর্থ তছরূপ মামলায় সন্দেশখালির বহিষ্কৃত তৃণমূল নেতা শেখ শাহজাহান-সহ চারজনের বিরুদ্ধে  বৃহস্পতিবার কলকাতার সিবিআই আদালতে ইডির তরফে নতুন করে অতিরিক্ত চার্জশিট দাখিল করা হল।

ইডির দাবি, জমি-ভেড়ি দখল, জোর করে টাকা আদায়-সহ বিভিন্নভাবে সন্দেশখালিতে অপরাধের সাম্রাজ্য গড়ে তুলেছিল শাহজাহান, তার ভাই এসকে আলমগীর, শিব প্রসাদ হাজরা এবং দিদার বক্স মোল্লা।

এর আগে গত ২৭ মে আদালতে জমা দেওয়া চার্জশিটে তদন্তকারী সংস্থা ইডি জানিয়েছিল, জমি দখল এবং তোলাবাজি করে প্রায় ২৬১ কোটি টাকার সম্পত্তি করেছেন শাহজাহান। তবে এই সম্পত্তির পরিমাণ আরও বাড়তে পারে বলে তখনই জানিয়েছিলেন আধিকারিকরা।

এদিন জমা দেওয়া অতিরিক্ত চার্জশিটে তদন্তকারী সংস্থার দাবি, শাহজাহান ও তাঁর সাঙ্গপাঙ্গোদের সাম্রাজ্য মোট সম্পত্তির পরিমাণ প্রায় ২৮৮.২০ কোটি টাকা! 

তদন্তে নামার পর দফায় দফায় শাহজাহানের বিপুল সম্পত্তি হদিশ পেয়েছেন ইডির আধিকারিকেরা। সর্বপ্রথম গত ৫ মার্চ শাহজাহানের ১২.৭৮ কোটি টাকা বাজেয়াপ্ত করে ইডি। এরপর আরও এক দফায় তাঁর ১৭টি ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে তিন কোটি ৭৮ লক্ষ টাকা বাজেয়াপ্ত করে তারা। শাহজাহানের সম্পত্তি হিসেবে ৩৮.৯০ বিঘা জমিও বাজেয়াপ্ত করা হয়েছিল, যার বাজারদর ১০ কোটি ৫০ লক্ষ টাকা।

সম্প্রতি এলাকায় তদন্তে গিয়ে শাহজাহান ও তার সাগরেদদের আরও সম্পত্তির খবর জানতে পারে তদন্তকারীরা। এ ব্যাপারে তদন্তকারী সংস্থার কাছে কয়েকজন অভিযোগও জমা করেছিল। তদন্তে নেমে সে বিষয়েই আদালতে চার্জশিট দাখিল করল ইডি।

শেখ শাহজাহান এবং তার অনুগামীদের বিরুদ্ধে সন্দেশখালিতে নারী নির্যাতন থেকে শুরু করে জমি দখলের অভিযোগ উঠেছে। যদিও ভোটের মাঝে পরপর ভাইরাল হওয়া ভিডিও সেই সব অভিযোগের সত্যতা নিয়ে প্রশ্ন তোলে। কারণ, ভিডিওগুলিতে দাবি করা হয়েছে, টাকা দিয়ে ভুয়ো ধর্ষণের অভিযোগ করানো হয়েছিল। বিজেপির নেতারা এই ঘটনার নেপথ্যে রয়েছে। তবে কোনও ভিডিওর সত্যতা যাচাই করেনি দ্য ওয়াল। 


```