Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!

রান্নাঘরে সিদ্ধ নরমাংস, ফ্রিজে কাটা-ছেঁড়া দেহের টুকরো, নরখাদক দম্পতির খোঁজ রাশিয়ায়

দ্য ওয়াল ব্যুরো: রান্নাঘরে বাটিতে বাটিতে ভরে রাখা সিদ্ধ নরমাংস। ফ্রিজে জমানো মানুষের অঙ্গ-প্রত্যঙ্গ। আচারের মতো জারে ভর্তি মানুষের ছিন্ন বিছিন্ন চামড়া, দেহের নানা অংশ। নরখাদক দম্পতিকে গ্রেফতার করতে গিয়ে শিউড়ে উঠলেন দুঁদে পুলিশ অফিসাররা। অ

রান্নাঘরে সিদ্ধ নরমাংস, ফ্রিজে কাটা-ছেঁড়া দেহের টুকরো, নরখাদক দম্পতির খোঁজ রাশিয়ায়

শেষ আপডেট: 26 September 2018 18:30

দ্য ওয়াল ব্যুরো: রান্নাঘরে বাটিতে বাটিতে ভরে রাখা সিদ্ধ নরমাংস। ফ্রিজে জমানো মানুষের অঙ্গ-প্রত্যঙ্গ। আচারের মতো জারে ভর্তি মানুষের ছিন্ন বিছিন্ন চামড়া, দেহের নানা অংশ। নরখাদক দম্পতিকে গ্রেফতার করতে গিয়ে শিউড়ে উঠলেন দুঁদে পুলিশ অফিসাররা। অভিযুক্তদের ঠাণ্ডা, হিম শীতল চাউনি কাঁটা দিল তাঁদের শরীরেও। নরখাদক বা নরমাংস ভোজীদের নিয়ে মানুষের কৌতুহল চিরদিনের। এই নিয়েই বিস্তর লেখালেখি, গবেষণাও হয়েছে। বিশ্বের নানা প্রান্তে এমন নরখাদকদের কথা খবরের শিরোনামেও এসেছে। এই ঘটনাটা রাশিয়ার। গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ হানা দেয় ৪৩  বছরের নাটালিয়া বকশিবার বাড়িতে। খুনি সন্দেহে তাকে গ্রেফতার করে পুলিশ। ধরা পড়ে তার স্বামী দিমিত্রি বকশিবাও (৩৫)। পুলিশের সন্দেহ ছিল মানুষ খুন করে নরমাংস খায় এই দম্পতি। এক তদন্তকারী অফিসারের কথায়, খবর পেয়ে ওই দম্পতির বাড়িতে হানা দিয়ে চোখ কপালে ওঠে পুলিশের। গোটা বাড়িটাই যেন একটা মৃত্যুপুরী। রান্নাঘর থেকে ফ্রিজ-সব জায়গাতেই ছড়িয়ে রয়েছে মানুষের দেহের নানা অংশ। সিদ্ধ বা কাঁচা, কাটা-ছেঁড়া অঙ্গ-প্রত্যঙ্গ। দেখলে রোম খাড়া হয়ে যায়। জেরায়, নাটালিয়া তাদের অপরাধ স্বীকার করেছে। জানিয়েছে এক রোমহর্ষক কাহিনী। নাটালিয়ার কথায়, মানুষের মাংসের লোভ তাকে খুনি করে তোলে। এই কাজে সে সামিল করে তার স্বামীকেও। এখনও পর্যন্ত মোট ৩০ জনকে খুন করে তাদের মাংস খেয়েছে নাটালিয়া ও তার স্বামী দিমিত্রি। তাদের শেষ শিকার ছিল এক রেস্তোরাঁর কর্মী এলেনা ভাশ্রুশ্রেবা। নাটালিয়ার দাবি, এলেনাকে তার স্বামীর সঙ্গে ফ্লার্ট করতে দেখে মাথায় রক্ত উঠে যায় তার। তখনই তাকে খুন করার ছক কষে সে। প্রথমে এলেনাকে দেখা করার জন্য ডেকে পাঠায় নাটালিয়া। দিমিত্রিকে দিয়ে খুন করায় তাকে। পরে দেহ ছুরি দিয়ে টুকরো টুকরো করে কাটে। খণ্ড বিখণ্ড দেহের সঙ্গে সেলফিও তোলে নাটালিয়া। তার পর দেহের টুকরো গুলো ব্যাগে ভরে বাড়ি ফিরে ফ্রিজে যত্ন করে রেখে দেয়। নরখাদক দম্পতি এলেনার মাংসের স্বাদ চেখেছিল কিনা জানা নেই, তবে রুশ তদন্তকারীরা জানিয়েছেন, তাদের আপাতত শ্রীঘরে রাখা হয়েছে। তদন্তকারীদের দাবি, ওই দম্পতির কোনও মানসিক ব্যধি নেই। বরং ঠাণ্ডা মাথায় প্রতিটা খুন করেছে তারা। খুনের মামলা শুরু হয়েছে। দোষী সাব্যস্ত হলে দু'জনেরই ১৫ বছর কারাবাসের সাজা হবে।

```