Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?

কেরলের ত্রাণে মার্থোমা সিরিয়ান চার্চ সাহায্য চায় বাঙালিরও

চৈতালী চক্রবর্তী বানভাসি কেরল। এক মহাপ্লাবন যেন তার প্রবল শক্তি নিয়ে আছড়ে পড়ে এক লহমায় তছনছ করে দিয়েছে দক্ষিণের প্রাণকেন্দ্রকে। মানুষের বুক চিরে হৃদপিণ্ড বার করে নেওয়ার মতোই এই জলপ্লাবন ঘরবাড়ি, শহর-গ্রাম, রাস্তাঘাট ছিন্নভিন্ন করে ভাসিয়ে

কেরলের ত্রাণে মার্থোমা সিরিয়ান চার্চ সাহায্য চায় বাঙালিরও

শেষ আপডেট: 26 August 2018 18:30

চৈতালী চক্রবর্তী

বানভাসি কেরল। এক মহাপ্লাবন যেন তার প্রবল শক্তি নিয়ে আছড়ে পড়ে এক লহমায় তছনছ করে দিয়েছে দক্ষিণের প্রাণকেন্দ্রকে। মানুষের বুক চিরে হৃদপিণ্ড বার করে নেওয়ার মতোই এই জলপ্লাবন ঘরবাড়ি, শহর-গ্রাম, রাস্তাঘাট ছিন্নভিন্ন করে ভাসিয়ে নিয়ে গিয়েছে সবকিছু। বন্যার করাল গ্রাসে আটকে পড়ে এখনও হাঁসফাঁস করছে মানুষ। চারদিকে স্বজন হারানোর যন্ত্রণা। ধর্মীয় বেড়াজাল, জাতপাতের ভেদাভেদ ভুলে বানভাসিদের পাশে দাঁড়াতে স্বতঃপ্রণোদিত হয়ে এগিয়ে এসেছে আসমুদ্রহিমাচল। বিধ্বস্ত রাজ্যের পুনর্গঠনের জন্য দরকার ২৬০০ কোটি টাকা। এমনটাই ঘোষণা করেছে সে রাজ্যের সরকার। কেন্দ্র ইতিমধ্যেই ঘোষণা করেছে বিপর্যয় মোকাবিলা প্যাকেজ। সাধ্যমতো আর্থিক সাহায্য দিচ্ছে রাজ্যগুলিও। আমজনতা থেকে সেলিব্রিটি-স্ব-স্ব সাধ্যমতো সহযোগিতা করছেন সবাই। ত্রাণ তো হল, কিন্তু সর্বহারাদের ভবিষ্যৎ? যে পরিবার গরুর দুধ দুইয়ে রুজি-রুটি জোগাড় করতেন, তিনি এখন কী করবেন? বন্যা কেড়ে নিয়েছে যাঁর স্বামীকে, সেই বিধবার ভবিষ্যৎ কী? রাস্তার পাশে ছোট্ট দোকান ছিল যে ব্যক্তির, ত্রাণকর্মীরা তাকে খাবার-পোশাক তো দেবে, কিন্তু তাঁর ভবিষ্যৎ গড়ার দায়িত্ব নেবে না। এই সব হারানো মানুষগুলোকে জীবনের চেনা ছন্দে ফেরাতেই এগিয়ে গেল চেঙ্গানুরের একটি গির্জা ‘মার্থোমা সিরিয়ান চার্চ’ (Marthoma Syrian Church)। [caption id="attachment_30747" align="aligncenter" width="455"] ফাদার ভিকার[/caption] এই গির্জার ফাদার ম্যাথেউ এম টমাস ওরফে ভিকার (এই নামে অধিক পরিচিতি ফাদারের) ‘দ্য ওয়াল’কে জানিয়েছেন চেঙ্গানুর, কুট্টানাড়-সহ বন্যায় ক্ষতিগ্রস্ত কয়েকটি গ্রামের ২৫-৫০টি পরিবারকে বেছে নিয়ে তাঁদের যাবতীয় দায়িত্ব নেওয়ার চেষ্টা করা হচ্ছে গির্জার তরফ থেকে। ফাদার নিজে এবং আরও কয়েকজন স্বনামধন্য ব্যক্তির সাহায্যে একটি ট্রাস্ট গড়ে তুলেছেন। ফাদার ভিকারের সঙ্গে সেখানে কাঁধে কাঁধ মিলিয়ে দুর্গতদের সেবায় এগিয়ে এসেছেন ফাদারের সহকারী টমাস জর্জ, ট্রাস্টের ভাইস প্রেসিডেন্ট জন টমাস, সম্পাদক জর্জ ম্যাথিউ, জোসেফ ফিলিপ এবং ভার্কি ভার্গিস। ফাদারের পাশে এসে দাঁড়িয়েছেন এভারেস্ট বিজয়ী এবং প্রথম ভারতীয় বাঙালি হিসেবে সেভেন সামিট জয়ী সত্যরূপ সিদ্ধান্ত। তিনি দ্য ওয়ালকে জানালেন " বিপদের দিনে জাতি ধর্ম বর্ণের উর্ধ্বে উঠে, সাধারণ মানুষ হিসেবে কেরালার বন্যাবিদ্ধস্ত মানুষের পাশে দাঁড়ানোটা আমার কর্তব্য হিসেবে মনে করেছি। তাই এগিয়ে এসেছি"। চেঙ্গানুরের বেশিরভাগ এলাকাই কৃষিনির্ভর। বন্যায় নষ্ট হয়ে গিয়েছে সব চাষের জমি। মাথায় হাত পড়ে গিয়েছে এলাকার অধিকাংশ মানুষেরই। ফাদার জানিয়েছেন, চেঙ্গানুরে বন্যায় এই মুহূর্তে বাস্তুহারা প্রায় ২০০ জন মানুষ। সাড়ে তিনশোর বেশি মানুষ বিপর্যস্ত। তাদের পাশে দাঁড়ানোটাও দরকার বলে জানিয়েছেন ফাদার ভিকার। ফাদার আরও জানিয়েছেন, প্রতিটি পরিবারকে মাথা পিছু ৫০,০০০ থেকে এক লক্ষ টাকা করে দেওয়া হবে। তার জন্য ইতিমধ্যেই চেষ্টা শুরু করে দেওয়া হয়েছে। প্রাথমিক ভাবে ২৫ লক্ষ টাকা জোগাড় করাই এই ট্রাস্টের লক্ষ্য। চেঙ্গানুর ছাড়াও নানা রাজ্যের এনজিও-দের এই কাজে এগিয়ে আসার জন্য আবেদন জানিয়েছেন ফাদার ভিকার। শুধু রাজ্যের মানুষই নন, বাংলা, বিহার থেকে কেরলে গিয়ে বন্যার কারণে মৃত্যু হয়েছে বা জলবন্দি হয়ে আটকে পড়েছেন বহু মানুষ। কর্মহীন হয়েছেন। তাঁদের পরিবারের কাছেও অর্থ সাহায্য পাঠানোর ব্যবস্থা করা হবে। শুধুমাত্র ঘরবাড়ি পুনর্গঠন নয়, তাদের রুজি রোজগারের ব্যবস্থাও করবে এই ট্রাস্ট। কেরলে এই মুহূর্তে গৃহহীন প্রায় আট লক্ষ মানুষ। ‘ঈশ্বরের আপন দেশ’-এ মানুষকে বাঁচাতে চলছে মরণপণ লড়াই। বৃষ্টি কমে গিয়েছে, ধীরে ধীরে নামছে জলস্তরও। কিন্তু, জল যত নামছে আরও স্পষ্ট হয়ে দেখা দিচ্ছে ধ্বংসস্তূপ। জমা জলে ভেসে বেড়াচ্ছে পচা গলা পশুর শব। ভাঙাচোরা পরিত্যক্ত বাড়িঘরের যে টুকু মাথা উঁচিয়ে রয়েছে তার ভিতরও নোংরা জলে ভর্তি। চারপাশে কাদা আর জঞ্জাল। ত্রাণশিবির থেকে নিজেদের বাড়ির অবশিষ্টাংশ চিনে যাঁরা ফিরছেন তারাও পরিস্থিতি দেখে অকুল পাথারে। ঘরের ভিতর কোথাও ঘাপটি মেরে রয়েছে বিষধর সাপ। কোথাও বাড়ির ভিতর ঢুকে পড়েছে কুমির। জলবন্দি রাস্তায় আশ্রয়ের খোঁজে সাঁতরে বেড়াচ্ছে বিশাল পাইথন। পরিত্যক্ত বাড়ি হয়ে উঠেছে বিষাক্ত পোকামাকড় আর সাপখোপের আস্তানা। পানীয় জলের হাহাকার আর মহামারির বিপদ মাথায় নিয়ে চলছে নতুন যুদ্ধের প্রস্তুতি। এখনও অবধি ৮০টি বাঁধ খুলে দেওয়া হয়েছে। হাসপাতালগুলোতে অক্সিজেনের অভাব। পেট্রোল পাম্পে মিলছে না তেল। আলাপুঝা, এর্নাকুলাম, ত্রিশূর, পথমনথিট্টায় এখন পরিস্থিতি সব চেয়ে ভয়াবহ। এই সব জায়গায় রাস্তাঘাট পুরোপুরি জলের তলায়। ত্রিশূরের প্রায় গোটাটা ডুবে গিয়েছে। কোথাও কোথাও ত্রাণ শিবিরেও ঢুকে পড়ছে জল। ফাদার ভিকার জানিয়েছেন, এই পরিস্থিতি সবচেয়ে ভয়ঙ্কর বিপদ হয়ে দাঁড়িয়েছে নানা অসুখ। মৃত পশুদের পচা গলা দেহ থেকেও ছড়াচ্ছে রোগ। তাই রোগের প্রার্দুভাব কমাতে বিপর্যস্ত মানুষদের কাছে নানা রকম ওষুধ পৌঁছনোর ব্যবস্থাও করা হবে। প্রতিটি মানুষের প্রার্থনা, ছোট ছোট সাহায্যই এই সর্বহারা মানুষগুলোকে তাদের আশ্রয় জোগাবে। যা হারিয়ে গিয়েছে সেটা তো ফিরে পাওয়া সম্ভব নয়, তবে যাঁরা অন্ধকার হাতড়ে নতুন করে বাঁচার চেষ্টা করছেন তাঁদের সামনে চলার পথ তৈরি করে দেওয়াটাই এই ট্রাস্টের মূল উদ্দেশ্য বলেই জানিয়েছেন ফাদার ভিকার। কেরলের মানুষের যন্ত্রণা কতটা সেটা বোঝার সাধ্য আমার, আপনার কারোর নেই। প্রত্যক্ষভাবে উপলব্ধি না করলে এই বিপর্যয়ের গভীরতাকে আঁচ করাও সম্ভব নয়। নিজের প্রিয় মানুষকে হারিয়েছেন যাঁরা কোনও ত্রাণই তাঁদের সেই যন্ত্রণার জায়গা ভরাট করতে পারবে না, তবে সহৃদয় মানুষের প্রার্থনা ও সাহায্য হয়তো সেই ক্ষতে সামান্য প্রলেপ দিলেও দিতে পারে। সেটাও বা কম কথা কি! কে কতটা সাহায্য করল সেটা বড় কথা নয়। সবচেয়ে আগে দরকার সঙ্কট মুক্তি। সেটা যে ভাবেই হোক, যেমন ভাবেই হোক। আপনার কী মত?  

অর্থসাহায্যে ইচ্ছুক পাঠকদের জন্য ব্যাঙ্ক অ্যাকাউন্টের বিশদ জানানো হল-

The Federal Bank Chengannur Br. [KI] Chengannur-689121 IFSC: FDRL0001024 A/c No- 10240100071943 A/c name-for Marthoma Syrian Church অর্থসাহায্যের আগে বিষয়টি নিয়ে বিস্তারিত জানতে ও বুঝতে হলে ফাদার ভিকারের সঙ্গেও কথা বলে নিতে পারেন এই নম্বরে- Dr. Mathew M. Thomas (Vicar), 0479-2455250, 9446959185 (‘মার্থোমা সিরিয়ান চার্চ’-এর এই ত্রাণ উদ্যোগ এবং অর্থসাহায্যের সঙ্গে ‘দ্য ওয়াল’ কোনওভাবে জড়িত নয়)

```