Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রী

কাশ্মীরের পহেলগামে জঙ্গি হামলায় নিহত ২৬ পর্যটক, টুইটে শোক প্রকাশ মমতা বন্দ্যোপাধ্যায়ের

মঙ্গলবার ভয়াবহ জঙ্গি হামলায়  জম্মু-কাশ্মীরের জনপ্রিয় পর্যটনকেন্দ্র পহেলগামে (Pahalgam Terrorist Attack) নিহত হয়েছেন ২৬ জন পর্যটক।

কাশ্মীরের পহেলগামে জঙ্গি হামলায় নিহত ২৬ পর্যটক, টুইটে শোক প্রকাশ মমতা বন্দ্যোপাধ্যায়ের

মমতা বন্দ্যোপাধ্যায়।

শেষ আপডেট: 22 April 2025 20:34

দ্য ওয়াল ব্যুরো: মঙ্গলবার ভয়াবহ জঙ্গি হামলায় জম্মু-কাশ্মীরের জনপ্রিয় পর্যটনকেন্দ্র পহেলগামে (Pahalgam Terrorist Attack) নিহত হয়েছেন ২৬ জন পর্যটক। গুরুতর জখম হয়েছেন আরও অনেকে। ঘটনায় গভীর শোক প্রকাশ করে টুইট করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।

টুইটে মুখ্যমন্ত্রী লিখেছেন, 'জম্মু ও কাশ্মীরের অনন্তনাগের পহেলগাম অঞ্চলে নৃশংস জঙ্গি হামলায় আমি গভীরভাবে মর্মাহত। যারা প্রাণ হারিয়েছেন তাদের পরিবারের প্রতি আমার আন্তরিক সমবেদনা এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি'।

একই সঙ্গে জঙ্গি হামলার ঘটনার তীব্র নিন্দা করে দোষীদের কঠোরতম শাস্তির দাবি করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর কথায়, "এটা অত্যন্ত নিন্দনীয় ঘটনা, দোষীরা কেউ যেন রেহাই না পেয়ে যায়।"

জম্মু-কাশ্মীরের জনপ্রিয় পর্যটনকেন্দ্র পহেলগাম (Pahalgam Terrorist Attack)। সূত্রের খবর, এদিন পহেলগামের বাইসারান উপত্যকায় হঠাৎই গুলির শব্দ শোনা যায়। পাহাড়ি এই অঞ্চলে শুধু হেঁটে বা ঘোড়ায় চড়ে পৌঁছনো যায়। হামলার সময়ে জঙ্গিরা ক্যামোফ্লেজ পোশাকে ছিল বলে মনে করা হচ্ছে। এটি পরিকল্পিত হামলা বলেই মনে করছেন গোয়েন্দারা।

পাহেলগামের শান্তিপূর্ণ প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে এমন ভয়াবহ জঙ্গি হামলায় শোকস্তব্ধ গোটা দেশ। নিরাপত্তা বাহিনীর তরফে অভিযান শুরু হয়েছে জঙ্গিদের খোঁজে। উপত্যকায় আরও জোরদার করা হয়েছে নজরদারি।

ঘটনার পরেই জরুরি নিরাপত্তা বৈঠক ডাকেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। দিল্লিতে তাঁর বাসভবনে ওই বৈঠকে উপস্থিত ছিলেন ইন্টেলিজেন্স ব্যুরোর প্রধান তপন ডেকা, কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব গোবিন্দ মোহন, সিআরপিএফ প্রধান জ্ঞানেন্দ্র প্রতাপ সিং, জম্মু-কাশ্মীর পুলিশের ডিজি নলিন প্রভাত সহ সেনার শীর্ষ আধিকারিকরা। ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৈঠকে অংশ নেন অনেকেই।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই হামলার তীব্র নিন্দা করে বলেন, "সন্ত্রাসের বিরুদ্ধে আমাদের লড়াই আরও কঠোর হবে।" তিনি অমিত শাহকে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সবরকম ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন। অমিত শাহ কিছুক্ষণের মধ্যেই শ্রীনগরে পৌঁছে একটি উচ্চপর্যায়ের নিরাপত্তা বৈঠক করবেন বলে জানা গেছে।


```