Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরও

ক্যালিফোর্নিয়ার হোটেলে গুলিতে ঝাঁঝরা ভারতীয় ইঞ্জিনিয়র

দ্য ওয়াল ব্যুরো: ক্যালিফোর্নিয়ার একটি হোটেলে বন্দুকবাজের গুলিতে নিহত হলেন এক ভারতীয় ইঞ্জিনিয়র। অভিষেক সুদেশ ভাট নামের ওই বছর ২৫-এর কম্পিউটার ইঞ্জিনিয়র হোটেলে আংশিক সময়ের চাকরি করতেন। মাইসোরের এই তরুণের মৃত্যুর খবর পেয়ে আমেরিকার উদ্দেশে রওনা

ক্যালিফোর্নিয়ার হোটেলে গুলিতে ঝাঁঝরা ভারতীয় ইঞ্জিনিয়র

শেষ আপডেট: 30 November 2019 14:25

দ্য ওয়াল ব্যুরো: ক্যালিফোর্নিয়ার একটি হোটেলে বন্দুকবাজের গুলিতে নিহত হলেন এক ভারতীয় ইঞ্জিনিয়র। অভিষেক সুদেশ ভাট নামের ওই বছর ২৫-এর কম্পিউটার ইঞ্জিনিয়র হোটেলে আংশিক সময়ের চাকরি করতেন। মাইসোরের এই তরুণের মৃত্যুর খবর পেয়ে আমেরিকার উদ্দেশে রওনা দিয়েছেন তাঁর পরিবারের লোকজন।

স্নাতকোত্তর ডিগ্রির জন্য দু’বছরের কোর্স করতে ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের অধীন বার্নানডিনো কলেজে ভর্তি হয়েছিলেন অভিষেক। চার মাস আগে তাঁর পড়াশোনাও শেষ হয়ে গিয়েছিল বলে জানা গিয়েছে। তাঁর পরিবারের লোকজন সংবাদমাধ্যমকে জানিয়েছেন, শুক্রবার রাতে তাঁদের কাছে খবরটি আসে।

যে জায়গায় এই ঘটনাটি ঘটেছে সেটি লস এঞ্জেলেস থেকে অন্তত ১০০ কিলোমিটার দূরে। পরিবারের তরফে যোগাযোগ করা হয়েছে, ক্যালিফোর্নিয়ার ভারতীয় দূতাবাসের সঙ্গে। নিহত ইঞ্জিনিয়রের বাবা সংবাদমাধ্যমকে বলেছেন, “আমরা বিদেশমন্ত্রকের সাহায্য চাইছি। নাহলে আমার ছেলের দেহ বাড়িতে আনতে পারব না।” ভারতীয় দূতাবাসের তরফে সমস্ত সাহায্যের আশ্বাস দেওয়া হয়েছে নিহতের পরিবারকে।

ছোট থেকেই মেধাবী ছাত্র ছিল অভিষেক। দশম শ্রেণির বোর্ড পরীক্ষকায় রাজ্যের মধ্যে দ্বিতীয় স্থান অধিকার করেছিলেন অভিষেক। কিন্তু কী ভাবে এমন ঘটনা ঘটল কিছুতেই বুঝতে পারছেন না বাড়ির লোক। কয়েকদিন আগেই পরিবারকে জানিয়েছিলেন, জানুয়ারির শুরুতেই তিনি বাড়ি ফিরবেন।


```