Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
গরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার

ধর্ষণের শিকার ২৫ সপ্তাহের অন্তঃসত্ত্বাকে গর্ভপাতের অনুমতি হাইকোর্টের

আদালত সূত্রের খবর, সোমবার ১২ সদস্য বিশিষ্ট ওই মেডিকেল বোর্ডের রিপোর্ট পেশ করেন রাজ্যের আইনজীবী। রিপোর্ট গর্ভপাতের পক্ষে সায় দেন বিশেষজ্ঞ চিকিৎসকরা।

ধর্ষণের শিকার ২৫ সপ্তাহের অন্তঃসত্ত্বাকে গর্ভপাতের অনুমতি হাইকোর্টের

প্রতীকী ছবি।

শেষ আপডেট: 5 May 2025 21:45

দ্য ওয়াল ব্যুরো: ধর্ষণের শিকার (Rape) ২৫ সপ্তাহের অন্তঃসত্ত্বা তরুণীকে গর্ভপাতের (Allow Abortion) অনুমতি দিল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। সোমবার এই নির্দেশ দিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা।

এ ব্যাপারে এসএসকেএম হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকদের দিয়ে একটি দল গঠন করে তরুণীর শারীরিক পরীক্ষার জন্য আগেই নির্দেশ দিয়েছিলেন বিচারপতি। 

আদালত সূত্রের খবর, সোমবার ১২ সদস্য বিশিষ্ট ওই মেডিকেল বোর্ডের রিপোর্ট পেশ করেন রাজ্যের আইনজীবী। রিপোর্টে গর্ভপাতের পক্ষে সায় দেন বিশেষজ্ঞ চিকিৎসকরা। সেই রিপোর্ট দেখার পরই এসএসকেএম হাসপাতালকে ওই তরুণীর গর্ভপাত করার নির্দেশ দিয়েছেন বিচারপতি সিনহা।

আইন অনুযায়ী ধর্ষণের ফলে অন্তঃসত্ত্বা হলে ভ্রুণের বয়স ২৪ সপ্তাহ পর্যন্ত গর্ভপাতে আদালতের অনুমতির প্রয়োজন হয় না। কিন্তু এক্ষেত্রে ভ্রুণের বয়স ২৪ সপ্তাহ পেরিয়ে গিয়েছিল, তাই গর্ভপাতের অনুমতির জন্য হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন ওই তরুণী। 

আদালতকে তিনি জানান, গত বছর ডিসেম্বর মাসে তিনি ধর্ষণের শিকার হয়েছিলেন। এরপরই  তিনি গর্ভবতী হয়ে পড়েন। গোটা বিষয়টিকে নিয়ে তিনি চূডা়ন্ত মানসিক অবসাদে ভুগছিলেন। তারই জেরে এ ব্যাপারে সিদ্ধান্ত নিতে দেরি হয়ে যায়।

আদালতকে তিনি জানান, যতদিনে তিনি গর্ভপাতের সিদ্ধান্ত নেন ততদিনে গর্ভস্থ ভ্রুণের বয়স ২৪ সপ্তাহ অতিক্রম করে গিয়েছে। এরপরই চিকিৎসকদের পরামর্শ মেনে আদালতের দ্বারস্থ হয়েছিলেন। বিশেষজ্ঞ চিকিৎসকদের মেডিক্যাল রিপোর্ট দেখে গর্ভপাতে সায় দিয়েছে আদালত।


```