Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রী

হাই, হ্যালোর পরেই যৌনবার্তা! মহিলাদের উত্যক্ত করায় মুম্বইতে পাকড়াও যুবক

দ্য ওয়াল ব্যুরো:  “Technology for mankind"-এই আপ্তবাক্যটা সকলেই জানি। তবে মুম্বইয়ের একটি ঘটনা আরও একবার ভাবাচ্ছে সত্যিই কি তাই! নাকি প্রযুক্তির অগ্রগতিটা কেবলই খারাপের দিকে, ভালটা সেখানে নগন্য। আমাদের রোজনামচায় এই কথাগুলো আজ বড়ই প্রাসঙ্গি

হাই, হ্যালোর পরেই যৌনবার্তা! মহিলাদের উত্যক্ত করায় মুম্বইতে পাকড়াও যুবক

শেষ আপডেট: 24 October 2018 18:30

দ্য ওয়াল ব্যুরো:  “Technology for mankind"-এই আপ্তবাক্যটা সকলেই জানি। তবে মুম্বইয়ের একটি ঘটনা আরও একবার ভাবাচ্ছে সত্যিই কি তাই! নাকি প্রযুক্তির অগ্রগতিটা কেবলই খারাপের দিকে, ভালটা সেখানে নগন্য। আমাদের রোজনামচায় এই কথাগুলো আজ বড়ই প্রাসঙ্গিক, কারণ সোশ্যাল মিডিয়া এবং মোবাইল অ্যাপের বাড়বাড়ন্তে মানুষের ব্যক্তিগত তথ্য সহজেই হাতের মুঠোয় চলে আসতে পারে। আর তাকে ব্যবহার করেই অশ্লীল মেসেজ থেকে যৌনতার কুৎসিত ইঙ্গিত সহজেই আমাদের দরজায় এসে কড়া নাড়ে। তেমনটাই হয়েছে পূর্ব বরিভলির বছর তেত্রিশের এক মহিলার সঙ্গে।  মহিলার অভিযোগ, তাঁর মোবাইল নম্বরে দিনকয়েক ধরেই একটি অজানা নম্বর থেকে অশ্লীল মেসেজ আসছিল। প্রথমে হাই, হ্যালো সম্বোধন। তারপর সরাসরি যৌন সম্পর্ক স্থাপনের ইঙ্গিত। মহিলার থেকে লিখিত অভিযোগ মেলার পরই তদন্তে নামেন  মুম্বই গোয়েন্দা শাখার অফিসাররা। তৈরি হয় ১২ জনের একটি তদন্তকারী টিম। অফিসাররা জানান, মহিলার মোবাইলে আসা অজানা নম্বরের সূত্র ধরেই সন্ধান মেলে অপরাধীর। নাম আনিফ আনসারি। সোমবার পূর্ব বান্দ্রা থেকে তাকে গ্রেফতার করেছে পুলিশ। আনিফের বাড়ি বান্দ্রার নওপাড়ায়। পেশায় সেলসম্যান। বাড়ি বাড়ি ঘুরে ইলেকট্রনিক্সের জিনিসপত্র বেচাই তার কাজ। ওই কাজ করতে গিয়েই মোবাইলের নানা অ্যাপ্লিকেশন ও মোবাইল অ্যাপ সম্বন্ধে হাত পাকিয়ে ফেলেছে সে। তদন্তকারীদের কথায়, মূলত অ্যান্ড্রয়েড ফোনের গুগল প্লে স্টোর থেকে একটি অ্যাপ ডাউনলোড করেছিল আনিফ, যাতে সহজেই হোয়াটস্অ্যাপে বিভিন্ন নম্বর ও তাদের ডিসপ্লে দেখা যায়। সেই ডিসপ্লের ছবি দেখেই মেয়েদের নম্বর বার করে মোবাইলে সেভ করে রাখত সে। পরে সেই সব নম্বরে মেসেজ পাঠাত। এমন ৩০০০ মহিলার ফোন নম্বর পাওয়া গেছে আনিফের মোবাইলে। পুলিশ জানিয়েছে, প্রথমে সামান্য সম্বোধন পাঠাত আনিফ।  বেশিরভাগই অজানা নম্বর দেখে তাকে ব্লক করে দিত।  যে সব মহিলারা সাড়া দিতেন তাঁদেরই ফের মেসেজ পাঠাতে শুরু করত সে।  সেই সব মেসেজে থাকত যৌনবার্তা।  গত জুলাই মাস থেকে এমন কীর্তি করে চলেছে সে। আনিফের মোবাইল বাজেয়াপ্ত করে আরও খুঁটিনাটির দিকে চোখ রাখছে পুলিশ।

The Wall-এর ফেসবুক পেজ লাইক করতে ক্লিক করুন 


```