Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতারনববর্ষে বাঙালিয়ানার ষোলো আনা স্বাদ! ঢাকাই কালো ভুনা থেকে আম পেঁয়াজির যুগলবন্দি, মিলবে এই রেস্তরাঁয়‘কোভিড ভ্যাকসিনই হার্ট অ্যাটাকের কারণ!’ শেন ওয়ার্নের মৃত্যু নিয়ে ছেলের মন্তব্যে নতুন বিতর্ক এবার রক্তদান শিবিরেও কমিশনের ‘নজরদারি’! রক্তের আকাল হলে কী হবে রোগীদের? প্রশ্ন তুললেন কুণালমারাঠি না জানলে বাতিল হবে অটো-ট্যাক্সির লাইসেন্স! ১ মে থেকে কড়া নিয়ম মহারাষ্ট্রেআশা ভোঁসলেকে শ্রদ্ধা জানাতে স্থগিত কনসার্ট, গায়িকার নামে হাসপাতাল গড়ার উদ্যোগউৎসবের ভিড়ে হারানো প্রেম, ট্রেলারেই মন কাড়ছে ‘উৎসবের রাত্রি’‘বাংলাকে না ভেঙেই গোর্খা সমস্যার সমাধান’, পাহাড় ও সমতলের মন জিততে উন্নয়নের ডালি শাহের

ক্লাস ফোরের ছাত্রকে জুতো দিয়ে মারার অভিযোগ হেডস্যারের বিরুদ্ধে, নৈহাটিতে হইচই

নৈহাটি থানার অন্তর্গত শিবনাথ স্মৃতি বিদ্যাপীঠের প্রধান শিক্ষক শ্রীপতি মণ্ডল। অভিযোগ, স্কুলের চতুর্থ শ্রেণির ছাত্র সুদীপ পালকে জুতো দিয়ে মারধর করেছেন তিনি।

ক্লাস ফোরের ছাত্রকে জুতো দিয়ে মারার অভিযোগ হেডস্যারের বিরুদ্ধে, নৈহাটিতে হইচই

শেষ আপডেট: 25 February 2025 19:24

দ্য ওয়াল ব্যুরো, উত্তর ২৪ পরগনা: চতুর্থ শ্রেণি ছাত্রকে জুতো দিয়ে মারধরের অভিযোগ উঠল স্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে। এই ঘটনায় তুমুল উত্তেজনা সৃষ্টি হয় নৈহাটিতে।

নৈহাটি থানার অন্তর্গত শিবনাথ স্মৃতি বিদ্যাপীঠের প্রধান শিক্ষক শ্রীপতি মণ্ডল। সূত্রের খবর, স্কুলেরই চতুর্থ শ্রেণির ছাত্র সুদীপ পালকে জুতো দিয়ে বেধড়ক মারধর করেছেন তিনি। লাথিও মেরেছেন। প্রচণ্ড মার খেয়ে অসুস্থ হয়ে পড়ে ওই কিশোর। 

সুদীপের দাদা জানান, বাড়িতে বসে তিনি খবর পান ভাই স্কুলে গিয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়েছে। সঙ্গে সঙ্গে  স্কুলে গিয়ে জানতে পারেন দরজা বন্ধ করে স্কুলে খেলছিল তার ভাই। দরজা না খোলায় স্কুলের প্রধান শিক্ষক তাকে জুতো দিয়ে মারে। পাশাপাশি লাথি, ঘুষি ও চড় মারে। 

এই ঘটনা জানাজানি হতেই তুমুল উত্তেজনা সৃষ্টি হয়। যদিও সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে স্কুলের প্রধান শিক্ষক জানান,তিনি এই ধরনের ঘটনার জন্য লজ্জিত। ক্ষমা প্রার্থনা করছেন। তবে শালীনতার সীমা টপকে তিনি ওই ছাত্রকে গালিগালাজ করেছেন বলে যে অভিযোগ উঠেছে, তা তিনি অস্বীকার করেছেন।


```