Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতার

৫ বছরের মেয়ের জ্বলন্ত সিগারেটের ছ্যাঁকা! অভিযুক্ত মাসি-মেসোর বিরুদ্ধে মামলা

পুলিশ সূত্রে জানাগিয়েছে, অভিযুক্তরা সোনারপুরের গোড়াখাড়া এলাকার বাসিন্দা। তিনমাস বয়সে মাকে হারিয়ে শিশুটি মাসি ও মেসোর আশ্রয়ে ছিল।

৫ বছরের মেয়ের জ্বলন্ত সিগারেটের ছ্যাঁকা! অভিযুক্ত মাসি-মেসোর বিরুদ্ধে মামলা

৫ বছরের মেয়ের জ্বলন্ত সিগারেটের ছ্যাঁকা!

শেষ আপডেট: 22 August 2024 15:26

দ্য ওয়াল ব্যুরো, দক্ষিণ ২৪ পরগনা: পাঁচ বছরের মেয়ের গায়ে জ্বলন্ত সিগারেটের ছ্যাঁকা! শিশুকন্যার উপর এমন পৈশাচিক অত্যাচার চালানোর অভিযোগ উঠল মাসি-মেসোর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে সোনারপুরে। ঘটনা সামনে আসতেই ভয়ে বাড়ি ছেড়ে বেপাত্তা হয়ে গিয়েছে অভিযুক্তরা। 

পুলিশ সূত্রে জানাগিয়েছে, অভিযুক্তরা সোনারপুরের গোড়াখাড়া এলাকার বাসিন্দা। তিনমাস বয়সে মাকে হারিয়ে শিশুটি মাসি ও মেসোর আশ্রয়ে ছিল। তাঁদেরই মা ও বাবা বলেই জানত সে। স্থানীয়দের অভিযোগ, প্রতিদিনই ওই শিশুর উপর অত্যাচার চালাত ওই দুজন। স্কুলে গেলে অন্যান্য অভিভাবক ও শিক্ষক-শিক্ষিকারা ওই শিশুর শরীরের একাধিক পোড়া ও আঘাতের চিহ্ন দেখতে পান। এ বিষয়ে ওই শিশুর মাসি মেসো জিজ্ঞেস করলে, তাঁরা না টালবাহানা করতে থাকেন। এতেই সন্দেহ দানা বাঁধে শিক্ষিকাদের মনে। আক্রান্ত শিশুকে তাঁরা পুলিশের কাছে নিয়ে যান। 

এরপরেই শিশুটির মাসি-মেসোর বিরুদ্ধে স্বতোঃপ্রণদিত মামলা করে সোনারপুর থানার পুলিশ। শিশুটিকে হোমে পাঠানোর ব্যবস্থা করে। পুলিশি তদন্ত শুরু হতে অভিযুক্তরা এলাকা থেকে বেপাত্তা হয়ে গিয়েছে। স্থানীয়দের অভিযোগ, শিশুটিকে প্রায়ই মারধর করা হত। 


```