Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতারনববর্ষে বাঙালিয়ানার ষোলো আনা স্বাদ! ঢাকাই কালো ভুনা থেকে আম পেঁয়াজির যুগলবন্দি, মিলবে এই রেস্তরাঁয়‘কোভিড ভ্যাকসিনই হার্ট অ্যাটাকের কারণ!’ শেন ওয়ার্নের মৃত্যু নিয়ে ছেলের মন্তব্যে নতুন বিতর্ক এবার রক্তদান শিবিরেও কমিশনের ‘নজরদারি’! রক্তের আকাল হলে কী হবে রোগীদের? প্রশ্ন তুললেন কুণালমারাঠি না জানলে বাতিল হবে অটো-ট্যাক্সির লাইসেন্স! ১ মে থেকে কড়া নিয়ম মহারাষ্ট্রেআশা ভোঁসলেকে শ্রদ্ধা জানাতে স্থগিত কনসার্ট, গায়িকার নামে হাসপাতাল গড়ার উদ্যোগউৎসবের ভিড়ে হারানো প্রেম, ট্রেলারেই মন কাড়ছে ‘উৎসবের রাত্রি’‘বাংলাকে না ভেঙেই গোর্খা সমস্যার সমাধান’, পাহাড় ও সমতলের মন জিততে উন্নয়নের ডালি শাহের

রিকশাচালক বাবা নতুন ক্লাসে ভর্তির টাকা জোগাড় করতে পারেননি, বিষ খেয়ে আত্মঘাতী মেধাবী ছাত্রী

পড়াশোনায় ভাল ছিল নাসিমা। সকলকে সমীহ করে চলা, আচার-আচরণ সব দিক থেকে পাড়ার মানুষরা তাকে পছন্দ করত। সেই মেয়েই যে এরকম চরম পদক্ষেপ নিয়ে ফেলবে কেউ ভাবতেই পারছে না।

রিকশাচালক বাবা নতুন ক্লাসে ভর্তির টাকা জোগাড় করতে পারেননি, বিষ খেয়ে আত্মঘাতী মেধাবী ছাত্রী

প্রতীকী ছবি

শেষ আপডেট: 5 January 2025 17:35

দ্য ওয়াল ব্যুরো: নতুন ক্লাসে বন্ধুরা ভর্তি হয়ে গিয়েছে। এদিকে বাবার কাছে ছেলেকে ভর্তি করার টাকা নেই। কী হবে তাহলে? আর পড়াশোনা করতে পারবে না? চরম হতাশায়, আত্মঘাতী হল ক্লাস নাইনের ছাত্রী।

ঘটনাটি ঘটেছে শনিবার রাতে দক্ষিণ ২৪ পরগনার জীবনতলা থানা এলাকায়। স্থানীয়দের কথায়, মেয়েটির নাম নাসিমা মোল্লা। বছর ১৪-র ছাত্রী সারেঙ্গাবাদ ইটখোলা হাই স্কুলে পড়াশোনা করত।

ঘটনার দিনই সকালে স্কুলে নবম ও দশম শ্রেণিতে ভর্তির প্রক্রিয়া চলছিল। নাসিমার ক্লাসের বন্ধুরা শনিবারই দশম শ্রেণিতে ভর্তি হয়ে গিয়েছে। কিন্তু তার কাছে ভর্তির টাকা ছিল না। টাকা ছিল না।

বাবাকে জানালেও রিকশাচালক ইসমাইল মোল্লার হাতও তখন ফাঁকা। মেয়েকে আশ্বাস দিয়ে বলেন, একটা দিন যেন অপেক্ষা করে। তাতেই আতঙ্ক দানা বাঁধে নাসিমার মনে। তবে কি সে আর পড়াশোনা করতেই পারবে না। দুঃখে ঘরে ঢুকে বিষ খেয়ে আত্মহত্যার মতো চরম পথ বেছে নেয় সে।

দুপুরের দিকে নাসিমার পরিবারের সবাই নিজেদের মতো করে ব্যস্ত ছিলেন। সেই সুযোগে কখন যে ঘরে ঢুকে তাঁদের মেয়ে বিষ খেয়েছে টের পাননি।

অনেক পরে মেয়ের কোনও সাড়া না পেয়ে ঘরে ঢুকে তাঁরা দেখেন, মেয়েকে অজ্ঞান হয়ে পড়ে আছে। তড়িঘড়ি ওই অবস্থায় নাসিমাকে ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে গেলেও শেষ রক্ষা হয়নি। চিকিৎসাধীন অবস্থাতেই রাতে মৃত্যু হয় তার।

পড়াশোনায় ভাল ছিল নাসিমা। সকলকে সমীহ করে চলা, আচার-আচরণ সব দিক থেকে পাড়ার মানুষরা তাকে পছন্দ করত। সেই মেয়েই যে এরকম চরম পদক্ষেপ নিয়ে ফেলবে কেউ ভাবতেই পারছে না।

নাসিমার দাদা আক্রম মোল্লা বলেন, 'বোন ক্লাস নাইন থেকে টেনে ভর্তির জন্য টাকা চেয়েছিল। আমাদের অভাবের সংসার। বাবার কাছে সেই সময় টাকা ছিল না। বলেছিল, এক দিন অপেক্ষা করতে। কিন্তু বোন অভিমানে বিষ খেয়ে নিল'।

জানা যাচ্ছে, ক্লাস নাইন থেকে টেনে ভর্তির জন্য সাড়ে ৫০০ টাকা লাগে। স্কুল কর্তৃপক্ষ চাইলেই ওই ফি মুকুবও করতে পারত। বেঁচে যেতে পারত একটা জীবন। প্রশ্ন উঠছে এ ব্যাপারে।

পুলিশ জানিয়েছে, নাসিমার দেহ ইতিমধ্যেই ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। প্রাথমিক রিপোর্ট এলে মৃত্যুর কারণ জানা যাবে। পুলিশ তদন্ত চালাচ্ছে। 


```