Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রী

'সব অভিযুক্তের শাস্তি হলে তবেই শান্তি পেতাম', আরজি কর কাণ্ডের রায়দানের দিন আক্ষেপ বাবা-মার

শনিবার আরজি কর কাণ্ডের রায় বেরোনোর আগে নিজেদের ভেতরে চেপে রাখা যন্ত্রণা প্রকাশ করলেন নির্যাতিতার বাবা-মা।

'সব অভিযুক্তের শাস্তি হলে তবেই শান্তি পেতাম', আরজি কর কাণ্ডের রায়দানের দিন আক্ষেপ বাবা-মার

আরজি করে নির্যাতিতার বাবা-মা

শেষ আপডেট: 18 January 2025 11:52

দ্য ওয়াল ব্যুরো: মেয়েকে হারানোর পর তাঁদের সব হারিয়ে গেছে। তাই বিচারকের রায়ে তাঁদের আর কিছুই এসে যাবে না। তবে সত্যিই যদি অভিযুক্তরা ধরা পড়ত আর তাদের শাস্তি হত, তবে তাঁদের মেয়ের আত্মার শান্তি হত। শনিবার আরজি কর কাণ্ডের রায় বেরোনোর আগে এইভাবেই নিজেদের ভেতরে চেপে রাখা যন্ত্রণা প্রকাশ করলেন নির্যাতিতার বাবা-মা।

কলকাতার আরজি কর হাসপাতালে গত বছর অগস্ট মাসে যে নারকীয় ঘটনা ঘটেছিল তার রায়দান শনিবার। কলকাতা পুলিশের গ্রেফতার করা সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়কেই মূল এবং একমাত্র দোষী হিসেবে দাবি করেছে সিবিআই। ইতিমধ্যে তাঁরা সঞ্জয়ের ফাঁসিরও আবেদন করেছে। 

২০২৪ সালের ৯ অগস্ট আরজিকর হাসপাতাল চত্বরে কর্মরত অবস্থায় ধর্ষণ করে খুন করা হয় ডাক্তারির পোস্ট গ্র্যাজুয়েট ছাত্রীকে। ১১ নভেম্বর শিয়ালদহ আদালতে শুরু হয় এই মামলার বিচার প্রক্রিয়া। ১ মাস ৭ দিনের মাথায় আজ আরজি করের চিকিৎসক ধর্ষণ-খুনের মামলার রায়দান। এদিন সকালে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তাঁর মা বাবা বললেন বিচারক যা রায় দেবেন তারা মেনে নেবেন কিন্তু সব চেয়ে বড় দোষীরাই এখনও অধরা রয়ে গেছেন।

এদিন তাঁরা জানান, মেয়েকে হারানোর পর পরবর্তী ঘটনাক্রমে এখন তাঁরা পাড়ায় প্রায় এক ঘরে হয়ে গেছেন। নির্যাতিতার মা বলেন, "আমাদের বাড়িতে এখন আর কেউ আসেন না। পাশে দাঁড়ায় না আশেপাশের কেউ। তবে এতে কোনও সমস্যা নেই। গোটা বিশ্ব এখন আমাদের আপনজন। ওরাই আমাদের বৃহত্তম পরিবার। ওদের অনুপ্রেরণাতেই আমাদের লড়াই চালিয়ে যাব।"


```