Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কা

এক বছরের মাথায় ফের দুর্ঘটনায় একই পিকআপ ভ্যান! মৃত ১ আহত ৬

বসিরহাটের মাটিয়া থানার ধান্যকুড়িয়া গ্রাম পঞ্চায়েতের নেহালপুর সরদারপাড়ার ৭ জনের একটি দল সোমবার মুরগি বিক্রি করতে রওনা দেন।

এক বছরের মাথায় ফের দুর্ঘটনায় একই পিকআপ ভ্যান! মৃত ১ আহত ৬

শেষ আপডেট: 10 September 2024 14:31

দ্য ওয়াল ব্যুরো, উত্তর ২৪ পরগনা: মুরগি নিয়ে ওড়িশায় যাওয়ার পথে ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়ল পিকআপ ভ্যান। এই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে একজনের। আহত হন ৬ শ্রমিক। 

বসিরহাটের মাটিয়া থানার ধান্যকুড়িয়া গ্রাম পঞ্চায়েতের নেহালপুর সরদারপাড়ার ৭ জনের একটি দল সোমবার মুরগি বিক্রি করতে রওনা দেন। তাঁরা পিকআপ ভ্যানে মুরগি নিয়ে ওড়িশার দিকে যাচ্ছিলেন। কিন্তু ওড়িশায় পৌঁছানোর আগেই ঝাড়গ্রাম জাতীয় সড়কে ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়ে তাঁদের  ভ্যানটি। পুলিশ সূত্রে জানাগিয়েছে, মৃতের নাম জব্বর মণ্ডল। 

আহত ও মৃতের পরিবারের সদস্যদের অভিযোগ, ২০২৩ সালের ২৫ ফেব্রুয়ারি ওই একই পিকআপ ভ্যান ওড়িশায় যাওয়ার পথে দুর্ঘটনার কবলে পড়েছিল। নেহালপুর গ্রামের ৭ বাসিন্দার ওই দুর্ঘটনায় মৃত্যু হয়েছিল। বছর ঘুরতে না ঘুরতেই ওই পিকআপ ভ্যানটিকে যেন-তেন প্রকারে মেরামত করে রাস্তায় নামান পোল্ট্রি ফার্মের মালিক। গাড়ির অবস্থা এতটাই খারাপ ছিল যে, সঠিক সময় ব্রেক ফেল করে যাওয়াতেই এই দুর্ঘটনা। 

ঝাড়গ্রাম থেকে প্রাথমিক চিকিৎসার পর আহত ৬ জনকে অ্যাম্বুলেন্সে নেহালপুর গ্রামে নিয়ে আসা হয়। তাঁদের শারীরিক অবস্থার অবনতি হলে ধান্যকুড়িয়া গ্রামীণ হাসপাতালে ভর্তি করানো হয়েছে। কীভাবে দুর্ঘটনা ঘটল তা খতিয়ে দেখছে পুলিশ। তবে গ্রামবাসীদের দাবি, ফার্ম মালিক বিমল বসুর গাফিলতি রয়এছে?  ইতিমধ্যে মাটিয়া থানার পুলিশ ঝাড়গ্রাম জেলা পুলিশের সঙ্গে যোগাযোগ করে তদন্তু শুরু করেছে।


```