Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?

মা-বাবাকে মারছিল ছেলে, বাঁচাতে গেলে পুলিশকে ভোজালির কোপ, গুণধরকে পাকড়াও করল বারাসত থানা

বাড়িতে অত্যাচারিত হয়ে বারাসত থানায় ফোন করে খবর দিয়েছিলেন মা বাবা। সেই খবর পেয়েই কর্তব্যরত অফিসার দুধকুমার মণ্ডল সহ আরও কয়েকজন পুলিশকর্মী ঘটনাস্থলে যান।

মা-বাবাকে মারছিল ছেলে, বাঁচাতে গেলে পুলিশকে ভোজালির কোপ, গুণধরকে পাকড়াও করল বারাসত থানা

অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ

শেষ আপডেট: 13 December 2024 13:45

দ্য ওয়াল ব্যুরো, উত্তর ২৪ পরগনা: ছেলের হাতে অত্যাচারিত হয়ে থানার দ্বারস্থ হয়েছিলেন বাবা-মা। খবর পেয়েই ছুটে যায় পুলিশ। আর তারপরেই এক পুলিশ কর্মীকে পরের পর কোপ মারার অভিযোগ উঠল গুণধর ছেলে দীপায়ন সরকারের বিরুদ্ধে। বৃহস্পতিবার রাতে এই ঘটনায় তুমুল উত্তেজনা ছড়ায় বারাসত ন'পাড়া  সংলগ্ন আমতলা এলাকায়। 

পুলিশ সূত্রে খবর, বাড়িতে অত্যাচারিত হয়ে বারাসত থানায় ফোন করে খবর দিয়েছিলেন মা বাবা। সেই খবর পেয়েই   বারাসত থানা থেকে কর্তব্যরত অফিসার দুধকুমার মণ্ডল সহ আরও কয়েকজন পুলিশকর্মী ঘটনাস্থলে যান। এলাকায় গিয়ে দেখা যায় হাতে দা নিয়ে দাঁড়িয়ে আছে ছেলে দীপায়ন। বারাসত থানার কর্তব্যরত অফিসার দুধকুমার মন্ডল তার সাথে কথা বলতে যেতেই প্রথমেই দা দিয়ে পুলিশের আধিকারিকের মাথায় আঘাত করে দীপায়ন। 

সেখানেই থেমে যায়নি সে। পরপর আরও কয়েকটি কোপ মারে দুধকুমারের বুকে। রক্তাক্ত অবস্থায় সেখানেই লুটিয়ে পড়েন ওই পুলিশ আধিকারিক। এরপরে তড়িঘড়ি তাকে নিয়ে আসা হয় বারাসত হাসপাতালে। অবস্থার অবনতি হওয়ায় বারাসতেরই একটি বেসরকারি নার্সিংহোমে পরে ওই অফিসারকে স্থানান্তরিত করা হয়। এই ঘটনায় ইতিমধ্যেই অভিযুক্ত দীপায়ন সরকারকে গ্রেফতার করেছে বারাসত থানার পুলিশ।


```