Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
গরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার

বাঁধ ভেঙে নোনা জলে ভাসল পাথরপ্রতিমার গোবর্ধনপুর, চাষিদের মাথায় হাত

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এই জমিতে আর আমন ধানের চাষ করা যাবে না। এছাড়াও এই গ্রামের সব পুকুরে নোনা জল ঢুকে মাছও মারা গিয়েছে।

বাঁধ ভেঙে নোনা জলে ভাসল পাথরপ্রতিমার গোবর্ধনপুর, চাষিদের মাথায় হাত

বাঁধ ভেঙে ভাসল এলাকা

শেষ আপডেট: 24 July 2024 19:10

দ্য ওয়াল ব্যুরো, দক্ষিণ ২৪ পরগনা: পূর্ণিমার ভরা কোটালে গত দু' দিন ধরে নোনা জল ঢুকছিল গ্রামে। বুধবার সমুদ্রের বাঁধ ভেঙে প্লাবিত হল পাথরপ্রতিমার গোবর্ধনপুর গ্রাম। ভাঙা বাঁধ দিয়ে নোনা জল ঢুকে যায় গ্রামের ভেতরে। কয়েকশো বিঘা জমি নোনা জলে প্লাবিত হয়।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এই জমিতে আর আমন ধানের চাষ করা যাবে না। এছাড়াও এই গ্রামের সব পুকুরে নোনা জল ঢুকে মাছও মারা গিয়েছে। বেশ কয়েকটি পরিবার তুলনামুলক উঁচু জমিতে সবজি চাষ করেছিল। সেই সবজিও নষ্ট হয়ে গিয়েছে। বর্তমান গোবর্ধনপুর গ্রামের বাসিন্দারা নিরাপদ স্থানে আশ্রয় নিয়েছেন। 
                    

গোবর্ধনপুরের দক্ষিণ দিকে বঙ্গোপসাগর। পূর্ণিমার ভরা কোটালে ঢেউয়ের দাপট বাড়ছিল। সমুদ্রের ধারে যে কংক্রিটের বাঁধটি নির্মাণ করা হয়েছিল, তার সামনে কোনও চর নেই। সেই কারণে সমুদ্রের ঢেউ এসে সরাসরি বাঁধের উপরে পড়ে। আবহাওয়া প্রতিকূল দেখেই গ্রামের প্রায় একশোটি পরিবারকে আগেই নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। ২০২২ সাল থেকে ওই বাঁধটি তৈরির কাজ শুরু হয়েছিল। কাজ শেষ হয়েছে ২০২৪ সালে। বাসিন্দাদের অভিযোগ, ৪৪ কোটি টাকা খরচ করে বাঁধ তৈরি করা হলেও তাতে নিম্নমানের সামগ্রী ব্যবহার করা হয়েছে। তাই ঢেউয়ের দাপটে এত কম সময়ে   ভেঙে পড়ল বাঁধ।

মৌসুনী দ্বীপ দক্ষিণ ২৪ পরগনার উল্লেখযোগ্য পর্যটনকেন্দ্র। চিনাই নদী, মুড়িগঙ্গা আর  বঙ্গোপসাগর ঘিরে রেখেছে এই দ্বীপকে। এখানকার বটতলা নদীতে ৮০০ মিটারের বাঁধও ভেঙে গিয়েছে কোটালের জলে। নদীর জল গ্রামে ঢুকে ভাসিয়ে দিয়েছে একাধিক ঘরবাড়ি, রাস্তাঘাট। 


```