Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কা

নৈহাটির তৃণমূল কর্মী খুনে পাকড়াও মূল পাণ্ডা রাকেশ সাউ, উত্তরপ্রদেশ থেকে আনা হচ্ছে কলকাতায়

সোমবার রাতে কিছু বুঝে ওঠার আগেই মূল পাণ্ডাকে গ্রেফতার করা হয়।

নৈহাটির তৃণমূল কর্মী খুনে পাকড়াও মূল পাণ্ডা রাকেশ সাউ, উত্তরপ্রদেশ থেকে আনা হচ্ছে কলকাতায়

মূল অভিযুক্ত রাকেশ সাউ ও শাগরেদ বিশাল

শেষ আপডেট: 11 February 2025 13:13

দ্য ওয়াল ব্যুরো: নৈহাটিতে তৃণমূল কর্মী সন্তোষ যাদবকে খুনের ঘটনায় মূল অভিযুক্ত রাকেশ সাউকে গ্রেফতার করল পুলিশ। জানা গিয়েছে, ১১ দিন পুলিশের চোখে ধুলো দিয়ে গা ঢাকা দিয়ে থাকলেও শেষরক্ষা হল না। 

সোমবার রাতে উত্তরপ্রদেশের বালিয়া জেলায় তল্লাশি অভিযান চালায় ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের তৈরি সিটের তদন্তকারীরা। তারপরই স্থানীয় থানার সহযোগিতায় মূল পাণ্ডাকে গ্রেফতার করা হয়।

তদন্তকারীরা জানিয়েছেন, সোমবার রাতে কিছু বুঝে ওঠার আগেই মূল পাণ্ডাকে গ্রেফতার করা হয়। পাকড়াও করা হয় তার শাগরেদ বিশালকেও। দু'জনকেই ট্রানজিট রিমান্ডে উত্তরপ্রদেশ থেকে কলকাতায় নিয়ে আসা হচ্ছে বলে খবর।  

জানা গিয়েছে, গত ৩১ জানুয়ারি আততায়ীদের গুলিতে খুন হন তৃণমূল কর্মী। নৈহাটির পানিট্যাঙ্কি এলাকায় আচমকা গুলি চলে। মাথায় গুলি লাগে সন্তোষ যাদব নামে ওই তৃণমূল কর্মীর। শুধু তাই নয়, পাথর দিয়ে থেঁতলে দেওয়া হয় বলেও অভিযোগ। গুলিবিদ্ধ হওয়ার পর তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়ার পর চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।

ঘটনায় ৯ জনের নামে এফআইআর করেছিল পুলিশ। তাদের মধ্যে ৪ জনকে গ্রেফতার করা হলেও মূল অভিযুক্ত রাজেশ সাউ অধরাই ছিল। অবশেষে পাকড়াও করা হল তাকে। এর আগে রাজেশ সাউয়ের ছেলে আকাশ সাউকে এই ঘটনায় গ্রেফতার করা হয়েছিল। তৃণমূল কর্মী খুনের ঘটনায় প্রথমে অক্ষয় গণ নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। এরপর ৬ দিনের মাথায় ভিন রাজ্য থেকে দ্বিতীয় অভিযুক্ত রঞ্জিত সাউকে গ্রেফতার করা হয়েছিল।


```