Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরও

আইসিইউতে ভর্তি নাবালিকার শ্লীলতাহানি,ডায়মন্ডহারবার হাসপাতালের সাফাই কর্মী গ্রেফতার

ডায়মন্ডহারবার হাসপাতালের আইসিইউতে ভর্তি ওই ছাত্রী। সেখানেই হাসপাতালের এক সাফাই কর্মী তার শ্লীলতাহানি করে বলে অভিযোগ। 

আইসিইউতে ভর্তি নাবালিকার শ্লীলতাহানি,ডায়মন্ডহারবার হাসপাতালের সাফাই কর্মী গ্রেফতার

শেষ আপডেট: 27 February 2025 16:26

দ্য ওয়াল ব্যুরো, দক্ষিণ ২৪ পরগনা: এবার হাসপাতালের আইসিইউতে এক নাবালিকা ছাত্রীর(Minor Girl) শ্লীলতাহানির  অভিযোগ। ডায়মন্ডহারবার হাসপাতালের (Diamond harbour hospital)আইসিইউতে ভর্তি ওই ছাত্রী। সেখানেই হাসপাতালের এক সাফাই কর্মী তার শ্লীলতাহানি করে বলে অভিযোগ। 

হাসপাতালের সিসিইউ(CCU) ভর্তি থাকা নবম শ্রেণির ছাত্রীকে শ্লীলতাহানির(Abuse) অভিযোগে গ্রেফতার করা হয়েছে সাফাই কর্মী বিনোদ পণ্ডিতকে। 

গত শনিবার সন্ধ্যায় নেতড়ার এক বাসিন্দা তাঁর অসুস্থ মেয়েকে ডায়মন্ডহারবার হাসপাতালে ভর্তি করেন। তার শারীরিক অবস্থার অবনতি হলে রাতে ক্রিটিকাল কেয়ার ইউনিট বা সিসিইউ তে নিয়ে যাওয়া হয়। অভিযোগ সিসিইউ এর মধ্যেই রাতে ওই নবম শ্রেণির ছাত্রীকে শারীরিক নির্যাতন করা হয়। 

সোমবার পরিবারের লোকজন ছাত্রীর কাছে গেলে ওই নির্যাতিতা ছাত্রী তার মাকে সমস্ত ঘটনা জানায়। এরপরেই হাসপাতাল কর্তৃপক্ষ ও  ডায়মন্ড হারবার থানায় অভিযোগ  জানান নির্যাতিতা ছাত্রীর পরিবার। অভিযোগ পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ। ডায়মন্ড হারবার পুরসভার রায়নগরের বাসিন্দা  বিনোদ পণ্ডিত নামে হাসপাতালের এক চুক্তিভিত্তিক সাফাইকর্মীকে গ্রেফতার করে।

ঘটনা জানাজানি হতেই তুমুল উত্তেজনা ছড়ায়। ওই নাবালিকার মা বলেন,"মেয়ে অসুস্থ হয়ে পড়ায় হাসপাতালে ভর্তি করেছিলাম। অবস্থা খারাপ ছিল। ওই অবস্থায় হাসপাতালের ভিতরেই যে ওর এমন অবস্থা করবে ভাবব কীভাবে। কোনওখানেই কী মেয়েদের কোনও নিরাপত্তা নেই!"


```