Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কা

বৃষ্টির জলে ইলেকট্রিকের খোলা তার, বারাসতে তড়িদাহত হয়ে মৃত্যু মহিলার

বারাসতে বৃষ্টিতে রাস্তায় জমা জলে পড়ে থাকা বৈদ্যুতিক তারে তড়িদাহত হয়ে মৃত্যু হল অঞ্জনা বিশ্বাস (৫৫) নামে এক মহিলার। 

বৃষ্টির জলে ইলেকট্রিকের খোলা তার, বারাসতে তড়িদাহত হয়ে মৃত্যু মহিলার

শেষ আপডেট: 23 August 2024 12:28

দ্য় ওয়াল ব্যুরো, উত্তর ২৪ পরগনা: ফের বৃষ্টিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুর ঘটনা রাজ্যে। হাওড়ার পর এবার বারাসতে। বৃষ্টিতে রাস্তায় জমা জলে পড়ে থাকা বৈদ্যুতিক তারে তড়িদাহত হয়ে মৃত্যু হল অঞ্জনা বিশ্বাস (৫৫) নামে এক মহিলার। 

বারাসতের দক্ষিণ নারায়ণ কোকোবাগান এলাকার বাসিন্দা ওই মহিলা। শুক্রবার রাত দশটা নাগাদ  স্কুল থেকে বাড়ি ফিরছিলেন তিনি। সন্ধে থেকেই প্রবল বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়ে গোটা এলাকা। ফেরার সময় বাড়ি থেকে কিছুটা দূরেই একটি পোস্টে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয় ওই মহিলার। 

এলাকার লোকজন জানান, হঠাৎ করে তাঁরা বিকট শব্দ শুনতে পান। বেরিয়ে দেখেন জলের মধ্যে পড়ে রয়েছেন ওই মহিলা। খবর দেওয়া হয় বারাসত থানার পুলিশকে। খবর পেয়ে বিদ্যুৎ দফতরের কর্মচারীরাও ঘটনাস্থলে পৌঁছন। এলাকায় বিদ্যুৎ সংযোগ বন্ধ রেখে ওই মহিলাকে উদ্ধার করে বারাসত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে চিকিৎসক ওই মহিলাকে মৃত বলে ঘোষণা করে। কেন বিদ্যুতের তার খোলা পড়েছিল তা নিয়ে প্রশ্ন তুলছেন এলাকার মানুষ। 

২ অগস্ট সালকিয়ার তাঁতীপাড়ায় বৃষ্টির জমা জলে তড়িদাহত হয়ে মৃত্যু হয়েছিল এক কলেজ ছাত্রীর। রাত নটা নাগাদ সালকিয়া বাঁধাঘাট মোড়ের কাছে পূরবী দাস নামে বছর বাইশের ওই তরুণী তাঁর বোনের সঙ্গে জন্মদিনের অনুষ্ঠানে যাচ্ছিলেন। বাড়ি থেকে কিছুটা দূরে তার বাবার দোকান। দোকানের সামনে হঠাৎই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ছিটকে পড়েন জলমগ্ন রাস্তায়। তাঁর বাবা সেই সময় নিজের দোকানে বসে ব্যবসার কাজে করছিলেন। তিনি দৌড়ে এসে মেয়েকে উদ্ধারের চেষ্টা করেন। কিন্তু তিনিও তড়িদাহত হন। একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হলে ওই তরুণীকে মৃত বলে ঘোষণা করা হয়।


```