Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কা

'বিপদে ওরা আমাদের ভাইয়ের মতো রক্ষা করে,' ম্যানগ্রোভকে ভাইফোঁটা দিলেন কুলতলির মহিলারা

কুলতলি বিধানসভার গোপালগঞ্জ এলাকায় প্রায়ই ম্যানগ্রোভ গাছ কেটে মাছের ভেড়ি তৈরির খবর আসে। চলতি বছরে সেখানে ৮ থেকে ১০টি জায়গায় নদীর পাড়ের ম্যানগ্রোভ কেটে তৈরি হয়েছে ভেড়ি থেকে বাড়ি-ঘড়।

'বিপদে ওরা আমাদের ভাইয়ের মতো রক্ষা করে,' ম্যানগ্রোভকে ভাইফোঁটা দিলেন কুলতলির মহিলারা

'ভাই' ম্যানগ্রোভকে ফোঁটা দিলেন মহিলারা

শেষ আপডেট: 5 November 2024 08:04

দ্য ওয়াল ব্যুরো: আগলে রাখার অঙ্গীকার। রক্ষা করার শপথ। ম্যানগ্রোভ যেন ভাইয়ের মতো। সারাবছর সমস্ত প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা করে স্থানীয়দের। তাই ভাইফোঁটার দিন ম্যানগ্রোভ গাছদের ফোঁটা দিলেন গ্রামের মহিলারা। 

কুলতলি বিধানসভার গোপালগঞ্জ এলাকায় প্রায়ই ম্যানগ্রোভ গাছ কেটে মাছের ভেড়ি তৈরির খবর আসে। চলতি বছরে সেখানে ৮ থেকে ১০টি জায়গায় নদীর পাড়ের ম্যানগ্রোভ কেটে তৈরি হয়েছে ভেড়ি থেকে বাড়ি-ঘড়।

কিন্তু এবার খানিকটা অন্য রকম ছবি দেখা গেল কুলতলির গোপালগঞ্জ এলাকায়। ভাইফোঁটার দিনে গাছকেই ফোঁটা দিলেন গ্রামের মহিলারা।

গোপালগঞ্জ গ্রাম পঞ্চায়েতের প্রধান বিনতা হালদারের কথায়, 'বিপদে ভাই যেমন বোনেদের রক্ষা করে, তেমনই ম্যানগ্রোভ বিভিন্ন সময় প্রাকৃতিক দুর্যোগ থেকে ভাইয়ের মতো আমাদের রক্ষা করে।'

তিনি আরও বলেন, 'ম্যানগ্রোভকে বাঁচিয়ে রাখাও আমাদের কর্তব্য। সুন্দরবনের সমস্ত ম্যানগ্রোভ গাছ আমাদের ভাই। ভাইফোঁটার দিন সেই কারণেই আমরা গ্রামের মহিলারা আমাদের ভাইকে ফোঁটা দিলাম।' 

এদিকে ভাইফোঁটার দিন অন্য রকম ঘটনার সাক্ষী থেকেছে খাস কলকাতাও। ট্রামপ্রেমী নাগরিকরা সকাল সকাল ধর্মতলা ট্রাম ডিপোয় ট্রামে ফোঁটা দেন। তাঁদের বিশ্বাস মানুষের শরীরে যেমন প্রাণবায়ু আছে, তেমনই কলকাতার শরীরে প্রাণবায়ু, কলকাতার ঐতিহ্য এই ট্রাম।  


```