Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

'নকল সোনা'র কারবারিকে ধরতে গিয়ে কুলতলিতে আক্রান্ত পুলিশ! গুলি চালাল পরিবার, পালাল অভিযুক্ত

নকল সোনার কারবাররির বিরুদ্ধে একাধিক অভিযোগ পেয়ে গ্রামে গিয়েছিল পুলিশ। অভিযুক্তকে ছিনিয়ে নিতে গুলি চালানো হয় বলে অভিযোগ।

'নকল সোনা'র কারবারিকে ধরতে গিয়ে কুলতলিতে আক্রান্ত পুলিশ! গুলি চালাল পরিবার, পালাল অভিযুক্ত

কুলতলি থানা

শেষ আপডেট: 15 July 2024 13:48

দ্য় ওয়াল ব্যুরো, দক্ষিণ ২৪ পরগনা: প্রতারণায় অভিযুক্ত এক ব্যক্তিকে গ্রেফতার করতে গিয়ে গ্রামবাসীদের হামলার মুখে পড়ল পুলিশ। অভিযোগ, মারধর করা হয় কুলতলি থানার পুলিশ কর্মীদের। এমনকি গুলিও ছোড়া হয়। পরে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অভিযুক্ত সাদ্দাম লস্কর পলাতক। তার পরিবারের দুই মহিলাকে আটক করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, নকল সোনার কারবারির বিরুদ্ধে প্রতারণার একাধিক অভিযোগ পেয়ে ওই ব্যক্তির বাড়িতে হানা দেয় পুলিশ। তাকে গ্রেফতার করে নিয়ে আসার সময় পরিবারের লোকজন তাকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। পুলিশকে মারধর করে তারা। এক রাউন্ড গুলিও চালায়। এই ঘটনায় সোমবার সকালে তুমুল উত্তেজনা ছড়ায় কুলতলির দুই নম্বর জ্বালাবেড়িয়া গ্রাম পঞ্চায়েতের পয়তারহাটে।

এই ডামাডোলের মধ্যেই মূল অভিযুক্ত পালিয়ে যায়। খবর পেয়ে বিশাল পুলিশবাহিনী ঘটনাস্থলে পৌঁছয়। ঘটনাকে কেন্দ্র করে তুমুল উত্তেজনা ছড়িয়েছে কুলতলিতে।

পুলিশসূত্রে জানা গেছে, দুই নম্বর জ্বালাবেড়িয়া গ্রাম পঞ্চায়েতের পয়তারহাটে নকল সোনা বিক্রির চক্র সক্রিয়। খবর পেয়ে তদন্তে গিয়েছিল পুলিশ। অভিযোগ, ভিড়ের মাঝে পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়া হয়। ওই এলাকায় দুষ্পাপ্য মূর্তি পাচার চক্রও সক্রিয়। দীর্ঘদিন ধরেই নানা অভিযোগ আসছিল। তার ভিত্তিতেই এদিন অভিযান চালায় পুলিশ।


```