Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

কাকদ্বীপে ছাত্রীকে যৌন হেনস্থার চেষ্টা, গ্রেফতার সিভিক ভলান্টিয়ার

কয়েকদিন আগে ওই পড়ুয়ার কলেজে নবীনবরণ অনুষ্ঠান ছিল। ঘটনার দিন সেই অনুষ্ঠানের যাওয়ার জন্য ওই ছাত্রী বাড়ি থেকে বেরিয়েছিলেন।

কাকদ্বীপে ছাত্রীকে যৌন হেনস্থার চেষ্টা, গ্রেফতার সিভিক ভলান্টিয়ার

শেষ আপডেট: 30 September 2024 12:22

দ্য ওয়াল ব্যুরো, দক্ষিণ ২৪ পরগনা: কলেজছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে গ্রেফতার এক সিভিক ভলান্টিয়ার। রবিবার তাকে আদালতে তোলা হয়। তাকে পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দেওয়া হয়েছে। ঘটনাটি ঘটেছে কাকদ্বীপে পাথরপ্রতিমা থানা এলাকায়। 

পুলিশ সূত্রে জানা গিয়েছে, কয়েকদিন আগে ওই পড়ুয়ার কলেজে নবীনবরণ অনুষ্ঠান ছিল। ঘটনার দিন সেই অনুষ্ঠানের যাওয়ার জন্য ওই ছাত্রী বাড়ি থেকে বেরিয়েছিলেন। অভিযোগ, রাস্তায় ওই ছাত্রীকে বাধা দেয় এক সিভিস ভলান্টিয়ার। ছাত্রীকে জোর করে টোটোয় তুলে অন্য জায়গায় নিয়ে যাওয়া চেষ্টা করে অভিযুক্ত। বাধা দিলে ছাত্রীর মোবাইল ও টাকার ব্যাগ ছিনিয়ে নেয়। 

এরপরেই পাথরপ্রতিমা থানায় ওই সিভিক ভলান্টিয়ারের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ দায়ের করেন ছাত্রী। অভিযোগ পাওয়ার পরেই তদন্তে নামে পুলিশ। ওই সিভিক ভলান্টিয়ারকে গ্রেফতার করে। অভিযুক্তের আইনজীবী জানিয়েছেন, তাঁর মোক্কেলের বিরুদ্ধে শ্লীলতাহানি, ভীতি প্রদর্শন সহ একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে। 

আরজি করের ঘটার পরেও নারী সুরক্ষা নিয়ে একাধিক প্রশ্ন উঠেছে। উৎসবে শুরু প্রাক্কালেও আন্দোলনে সরব গোটা রাজ্যের মানুষ। তবু প্রতিদিন এমন ঘটনা ঘটেই চলেছে। 


```