Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতারনববর্ষে বাঙালিয়ানার ষোলো আনা স্বাদ! ঢাকাই কালো ভুনা থেকে আম পেঁয়াজির যুগলবন্দি, মিলবে এই রেস্তরাঁয়‘কোভিড ভ্যাকসিনই হার্ট অ্যাটাকের কারণ!’ শেন ওয়ার্নের মৃত্যু নিয়ে ছেলের মন্তব্যে নতুন বিতর্ক এবার রক্তদান শিবিরেও কমিশনের ‘নজরদারি’! রক্তের আকাল হলে কী হবে রোগীদের? প্রশ্ন তুললেন কুণালমারাঠি না জানলে বাতিল হবে অটো-ট্যাক্সির লাইসেন্স! ১ মে থেকে কড়া নিয়ম মহারাষ্ট্রেআশা ভোঁসলেকে শ্রদ্ধা জানাতে স্থগিত কনসার্ট, গায়িকার নামে হাসপাতাল গড়ার উদ্যোগউৎসবের ভিড়ে হারানো প্রেম, ট্রেলারেই মন কাড়ছে ‘উৎসবের রাত্রি’‘বাংলাকে না ভেঙেই গোর্খা সমস্যার সমাধান’, পাহাড় ও সমতলের মন জিততে উন্নয়নের ডালি শাহের

মাঠে উদ্ধার হয়েছে দগ্ধ দেহ, মাথার খোঁজে ডুবুরি নামল দত্তপুকুরে

মৃতদেহ মিলেছিল মাঠে, এবার মাথার সন্ধানে বাজিতপুরে ডুবুরি নামানো হল। কাটা মাথার খোঁজে তল্লাশি পুলিশ ও ডিজাস্টার ম্যানেজমেন্ট গ্রুপের। 

মাঠে উদ্ধার হয়েছে দগ্ধ দেহ, মাথার খোঁজে ডুবুরি নামল দত্তপুকুরে

প্রতীকী ছবি

শেষ আপডেট: 4 February 2025 11:19

দ্য ওয়াল ব্যুরো: দত্তপুকুরে মাঠের মধ্যে যুবকের মুন্ডুহীন দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়ায় সোমবার। শুধু তাই নয়, যুবকের যৌনাঙ্গও কেটে ফেলা হয়েছে বলে খবর হয়।

মৃতদেহ মিলেছিল মাঠে, এবার মাথার সন্ধানে বাজিতপুরে ডুবুরি নামানো হল। কাটা মাথার খোঁজে তল্লাশি পুলিশ ও ডিজাস্টার ম্যানেজমেন্ট গ্রুপের। 

পুলিশ গতকালই দেহ উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠায়। এখনও পর্যন্ত ওই যুবকের পরিচয় জানতে পারেনি তারা। কে বা কারা এই ভয়ঙ্কর ঘটনার সঙ্গে জড়িত তা এখনও স্পষ্ট নয়।

এলাকার সিসিটিভি ফুটেজ-সহ বিভিন্ন বিষয় খতিয়ে দেখা হচ্ছে। মনে করা হচ্ছে মৃত ওই যুবকের বয়স ৪০ এর কাছাকাছি।

সোমবার সকাল সকাল অন্যান্য দিনের মতোই মাঠে কাজ করতে আসেন চাষিরা। তখনই দেখতে পান দেহ পড়ে আছে। চারপাশে রক্ত। শুধু তাই নয়, রক্তমাখা মদের গ্লাস, চিপসের প্যাকেটও মিলেছে আশপাশ থেকে। 

পুলিশের প্রাথমিক অনুমান, প্রমাণ লোপাটের চেষ্টা করা হয়েছে। শুধু খুনই নয়, দেহ পোড়ানোরও চেষ্টা করা হয়েছে। ঘটনার পরেই এলাকায় পুলিশের নজরদারি এবং নিরাপত্তা বাড়ানো হয়েছে।


```