Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘কোভিড ভ্যাকসিনই হার্ট অ্যাটাকের কারণ!’ শেন ওয়ার্নের মৃত্যু নিয়ে ছেলের মন্তব্যে নতুন বিতর্ক এবার রক্তদান শিবিরেও কমিশনের ‘নজরদারি’! রক্তের আকাল হলে কী হবে রোগীদের? প্রশ্ন তুললেন কুণালমারাঠি না জানলে বাতিল হবে অটো-ট্যাক্সির লাইসেন্স! ১ মে থেকে কড়া নিয়ম মহারাষ্ট্রেআশা ভোঁসলেকে শ্রদ্ধা জানাতে স্থগিত কনসার্ট, গায়িকার নামে হাসপাতাল গড়ার উদ্যোগউৎসবের ভিড়ে হারানো প্রেম, ট্রেলারেই মন কাড়ছে ‘উৎসবের রাত্রি’‘বাংলাকে না ভেঙেই গোর্খা সমস্যার সমাধান’, পাহাড় ও সমতলের মন জিততে উন্নয়নের ডালি শাহেরথাকবে না লাল কার্ড, খেলা ৫০ মিনিটের! ফুটবলকে আরও জনপ্রিয় করতে ছকভাঙা প্রস্তাব নাপোলি-প্রধানেরনতুন সূর্যোদয়! নীতীশের ছেড়ে যাওয়া মসনদে সম্রাট চৌধুরী, প্রথম বিজেপি মুখ্যমন্ত্রী পেল বিহারমাত্র ৫০০ টাকার পরীক্ষা বাঁচাবে কয়েক লাখের খরচ, কেন নিয়মিত লিভারের চেকআপ জরুরি?অভিষেক ও তাঁর স্ত্রীর গাড়িতে তল্লাশির নির্দেশ! কমিশনের ‘হোয়াটসঅ্যাপ নির্দেশ’ দেখাল তৃণমূল

হালিশহরে বিজেপি কর্মীর উপর হামলার ঘটনায় চারজন পাকড়াও, এখনও ফেরার ১

অভিযুক্ত পাঁচজনের মধ্যে হালিশহর পেঁপেবাগান এলাকার বাসিন্দা কুশান সাহা, কমল পাল, উদয় পাল, সুজয় মালো ওরফে বাপ্পাকে বিজপুর থানার ভূতবাগান থেকে গ্রেফতার করে।

হালিশহরে বিজেপি কর্মীর উপর হামলার ঘটনায় চারজন পাকড়াও, এখনও ফেরার ১

আদালতে নিয়ে যাওয়া হচ্ছে ধৃতদের

শেষ আপডেট: 11 April 2025 15:45

দ্য ওয়াল ব্যুরো, উত্তর ২৪ পরগনা: বুধবার রাতে কাঁচরাপাড়া পুরসভার ২৪ নম্বর ওয়ার্ডে এক বিজেপি কর্মীর(BJP worker) উপর প্রাণঘাতী হামলার অভিযোগ ওঠে। ঘটনার ২৪ ঘণ্টার মধ্যেই চারজনকে গ্ৰেফতার করল (Halisahar Arrest) বিজপুর থানার পুলিশ। 

অভিযুক্ত পাঁচজনের মধ্যে হালিশহর পেঁপেবাগান এলাকার বাসিন্দা কুশান সাহা, কমল পাল, উদয় পাল, সুজয় মালো ওরফে বাপ্পাকে বিজপুর থানার ভূতবাগান থেকে গ্রেফতার করে। এখনও এক অভিযুক্ত ফেরার। ধৃত চারজনের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতা আইনে ১০৯, ১২৬ (২), ৬১(৩)(৫),১১৮(২), ৩৫১(২)(৩)  মামলা রুজু করেছে পুলিশ। শুক্রবার ব্যারাকপুর আদালতে পেশ করা হয় অভিযুক্তকে। তাদের দশ দিনের হেফাজত চেয়ে আবেদন জানিয়েছে বিজপুর থানার পুলিশ।

অভিযোগ, বুধবার রাতে রাজু দে নামে ওই যুবক যখন বাড়ি ফিরছিলেন, সেইসময় তাঁর উপর হামলা হয়। ২৪ নম্বর ওয়ার্ডে কিছু দুষ্কৃতী তাঁকে আটকে রেখে বেধড়ক মারধর করে। ইট দিয়ে মাথায় আঘাত করা হয়। মাথা থেঁতলে খুনের চেষ্টা করা হয় তাঁকে। ওই যুবকের চিৎকারে ছুটে আসেন আশেপাশের লোকজন। তখন দুষ্কৃতীরা পালিয়ে যায়। স্থানীয়রা তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে কল্যানী জেএনএম হাসপাতালে নিয়ে যায়। খবর পেয়ে চলে আসেন স্থানীয় বিজেপি নেতৃত্ব। জেএনএম হাসপাতালের চিকিৎসকরা জানান, রাজু দে'র অবস্থা এখনও আশঙ্কাজনক। 

বিজেপি নেতৃত্বের অভিযোগ, রাজু দে অর্জুন সিং ঘনিষ্ঠ বলে পরিচিত এবং তিনি হালিশহরে রামনবমী মিছিলে নেতৃত্ব দিয়েছিলেন। সেই জন্য তাকে মারধর করা হয়েছে। পুলিশ জানিয়েছে গোটা বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।


```